Mamata Banerjee: আমন্ত্রণ রাজবংশী নেতা অনন্ত মহারাজের, পুরভোটের আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর পরই অনন্ত মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে চর্চা। এ বার সেই জল্পনা আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপিএ নেতা অনন্ত […]
TMC: অভিষেক-সহ সবার পদের অবলুপ্তি, ঘোষণা হল ২০ জনের জাতীয় কমিটি

সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে সমস্ত শীর্ষপদের আপাতত অবলুপ্তি ঘটানো হল। অবলুপ্তি ঘটালেন স্বয়ং মমতাই! বদলে গড়া হয়েছে ২০ জনের জাতীয় কর্মসমিতি। যারা দলের কাজ দেখাশোনা করবে। কর্মসমিতির মাথায় রয়েছেন মমতা নিজে। শনিবার কালীঘাটে মমতার ডাকা দলের বৈঠকের পর তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায় ওই কথা জানিয়েছেন। পার্থ অবশ্য সরাসরি ‘শীর্ষপদের অবলুপ্তি’ শব্দবন্ধ ব্যবহার করেননি। তিনি […]
নিজেকে গুটিয়ে নিতে চান অভিমানী অভিষেক বন্দ্যোপাধ্যায়! জোরালো হচ্ছে উদ্বেগ ও জল্পনা

তৃণমূল কংগ্রেসে পুরসভা নির্বাচন নিয়ে দলের মধ্যে আকচা–আকচি চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বয়ং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পদ ছাড়তে চান বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন। এমনকী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই কথা তিনি জানিয়েছেন বলে সূত্রের খবর। শুধু তাই নয়, আর দু’একদিনের মধ্যে এই কথা তিনি নিজেই জানাবেন বলে খবর। কী […]
তৃণমূলে মমতাই শেষ কথা, ‘এক ব্যক্তি এক পদ’ দাবি উড়িয়ে দিলেন ফিরহাদ

তৃণমূলের অন্দরে ক্রমশ জোরালো হচ্ছে এক ব্যক্তি এক পদের দাবি। শুক্রবার এ প্রসঙ্গেই মুখ খুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন,”মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে দলের সবাই তাই মানবে।” সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের অন্যতম রীতি ছিল এক ব্যক্তি, এক পদ। আর এই নীতি ঘিরেই শুরু হয় জল্পনা-বিতর্ক-চাপানউতোর। বিশেষ করে কলকাতা পুরভোটের প্রার্থী […]
#OnePersonOnePost: মমতার ডাকে শনিবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক, শীর্ষ নেতাদের থাকতে নির্দেশ

‘এক ব্যক্তি, এক পদ’ (#OnePersonOnePost) বিতর্কের মধ্যে কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার বিকেলে ওই বৈঠক ডাকা হয়েছে। শনিবারই বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগরে পুরভোট। তার মধ্যেই কেন এই তড়িঘড়ি বৈঠক, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজ্যে পুরভোটের আবহে দলের অন্দরে তৈরি হওয়া দ্বন্দ্বের পরিবেশ ঘিরে […]
‘মমতা সর্বাধিনায়িকা, অভিষেক সেনাপতি’, টুইট কুণাল ঘোষের

সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট কুণাল ঘোষের। তৃণমূলের মুখপাত্র বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিনায়িকা…”। কিছুদিন আগেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র দাবি করেছিলেন, কিছু মানুষ দলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এরই মধ্যে কুণাল ঘোষের এই টুইট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এদিন একটি বিশেষ ছবিও টুইটারে পোস্ট করেন কুণাল। ব্যাকগ্রাউন্ডে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সামনে দাঁড়িয়ে […]
BGBS 2022: নবান্নে আদানি পুত্র করণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক!

গত বছরের ২রা ডিসেম্বর মাসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বাংলায় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে টুইটও করেছিলেন তিনি। এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গৌতম আদানির পুত্র করন আদানি। তিনি আদানি পোর্টের সিইও। এদিন দুপুরে করণ আদানি ও আদানি গ্রুপের এক আধিকারিক আসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। আদানি গ্রুপের […]
UP Elections 2022: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার

সোমবার উত্তরপ্রদেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উন্মাদনা শুরু হয়। বিমানবন্দরে মমতার নামে স্লোগানও ওঠে। গাড়ি করে হোটেলে যাওয়ার পথেও অনেক জায়গায় মমতার কনভয়কে অভিবাদন জানায় আমজনতা। বলাই বাহুল্য, মমতাকে ঘিরে এই উন্মাদনা প্রমাণ করে দিচ্ছিল দেশে মোদি বিরোধী মুখ এখন মমতাই। সেই কারণেই এবার মোদির কেন্দ্র বারাণসীতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন […]
TMC Agitation: পুরপ্রার্থী নিয়ে দিকে দিকে বিক্ষোভ, প্রশ্নের মুখে সংগঠনের রাশ

২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হয়েছে নেতাজি ইন্ডোর স্টিডেয়ামে। সেখানে প্রধান বক্তা ছিলেন দলের পুনরায় নির্বাচিত চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা-কর্মীদের দ্বন্দ্ব থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছিলেন। তার ঠিক দুদিন পরে রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই ঘোষিত দলীয় প্রার্থীর প্রতিবাদে মন্ত্রী, বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ […]
UP election 2022: আজ যোগীর রাজ্যে মমতার ‘খেলা”, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন অখিলেশ

২০২১ সালে তৃতীয়বারের জন্য নবান্ন দখলের পর থেকেই ভিন রাজ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেই সূত্রে ত্রিপুরার পুরভোট তো বটেই, গোয়া বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করছে জোড়াফুল। এ বার উত্তরপ্রদেশের ভোটেও ভূমিকা নিতে চলেছে তৃণমূল। সেই পরিপ্রেক্ষিতে সমাজবাদী পার্টির হয়ে ভোটপ্রচারে লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লখনউ পৌঁছবেন তিনি। লখনউ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে […]