Maharashtra Political Crisis: ‘আস্থাভোটে যোগ দেব না’, ফেসবুকে লাইভে নাটকীয় ইস্তফা উদ্ধবের

জল্পনায় ইতি টেনে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও ইস্তফা দেন তিনি। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগী হতে দেখা যায় উদ্ধবকে। ফেসবুক লাইভে বললেন, ‘নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছে। আস্থাভোটে যোগ দেব না’। উদ্ধবের ইস্তফার […]
Maharashtra : বিদ্রোহীদের ‘ঘর ওয়াপসি’র ডাক উদ্ধবের! ৩০ জুন অনাস্থা আনছে প্রহার পার্টি

“আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন…আসুন আমরা কথা বলি। পথ বেরোবেই”। মঙ্গলবার বিকেলে একাধিক টুইট-বার্তায় সেনা বিদ্রোহীদের উদ্দেশে এমন কথাই লিখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মঙ্গলবার বিদ্রোহী একনাথ শিণ্ডের ক্যাম্পের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বালা সাহেব ঠাকরের পুত্র উদ্ধব। টুইট-বার্তায় উদ্ধব লেখেন, “গত কয়েকদিন ধরে গুয়াহাটিতে আটকে আছেন আপনারা। আপনাদের সম্পর্কে প্রতিদিন […]
বুরারি কাণ্ডের ছায়া! ঘরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে একই পরিবারের ন’জনের মৃতদেহ

দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রে (Maharashtra)। বাড়ি থেকে একসঙ্গে উদ্ধার করা হল একই পরিবারের মোট ন’জনের মৃতদেহ। মহারাষ্ট্রের সাংলি জেলার মিরাজের এক গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মিরাজের এক গ্রামে একই পরিবারের ন’জনের মৃত্যুর খবর পুলিশকে দেন প্রতিবেশীরাই। দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। […]
Mother: মাতাল স্বামীর সঙ্গে ঝগড়া করে ৬ সন্তান নিয়ে কুয়োতে ঝাঁপ, পরে উঠে এলেন মা!

সোমবার সন্ধ্যায় ২০ ফুট গভীর কুয়োতে ছয় সন্তানকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ৬জনের মধ্যে পাঁচজন কন্যা ও একজন পুত্র সন্তান। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রুনা চিকুনা সাহানি। সোমবার রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাড়ের ঘটনা।তার সন্তানদের বয়স দেড় বছর থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, সন্তানদের কুয়োতে ফেলে তিনিও […]
সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং পৈঠানি শাড়ি, কিনে থাকলে জেনে নিন ভালো রাখার উপায়গুলো

পৈঠানি হল ভারতের অন্যতম জনপ্রিয় তাঁত বুনন। সারা দেশে অসাধারণ ও চমত্কার শাড়ির জন্য বিশেষভাবে পরিচিত। তাঁতশিল্পের এই সৃষ্টির উত্পত্তি হল মহারাষ্ট্রের পৈঠান গ্রামে। সেখান থেকেই শাড়ির এমন নাম। তবে মহারাষ্ট্রের নাসিক জেলার একটি তালুকা ইয়েওলায় তৈরি হয়। ইওলা ভারতের একমাত্র জায়গা যেখানে হাজারটিরও বেশি তাঁতে শাড়ি হাতে তৈরি করা হয়। এছাড়াও পৈঠানি বুননের শিল্প […]
Bird Flu: বার্ড ফ্লু আতঙ্ক মহারাষ্ট্রে, ২৫০০০ পাখি মেরে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

মহারাষ্ট্রে আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু। যা নিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্র প্রশাসন। সম্প্রতি থানের একটি পোল্ট্রি ফার্মে ১০০টির বেশি মুরগি মারা গেছে। ওই সমস্ত মুরগিগুলির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মেলার পরে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। বার্ড ফ্লু ছড়িয়ে পড়া রোধে আগামী কয়েক দিনের মধ্যে ২৫ হাজার পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে […]
Train Fire: স্টেশনে ঢোকার মুখে দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, গান্ধীধাম-পুরী এক্সপ্রেসে আগুন

শনিবার মহারাষ্ট্রের নন্দুরবার স্টেশনের কাছে গান্ধীধাম-পুরী এক্সপ্রেস ট্রেনে আগুন। জানা গিয়েছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লেগেছে। ঘটনা প্রসঙ্গে রেলের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘১২৯৯৩ গান্ধীধাম-পুরী এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন ধরে যায়। ট্রেনটি নন্দুরবার স্টেশনে ঢোকার সময় প্রায় ১০টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।’ পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান মুখপাত্র সুমিত ঠাকুর জানান, এই ঘটনায় […]
মহারাষ্ট্রে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়া

ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। মৃত্যু হল এক BJP বিধায়কের ছেলে-সহ ৭ জন ডাক্তারি পড়ুয়ার। একটি গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা (Accident) ঘটে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ গাড়ি করে যাচ্ছিলেন সাত মেডিক্যাল পড়ুয়া। প্রাথমিক তদন্তে অনুমান, ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনও […]