Amitabh Bachchan অমিতাভ বচ্চনের অসুস্থতার জেরে বন্ধ ‘কেবিসি’-র শুটিং? এক সপ্তাহের বিরতি, কী হয়েছে বিগ-বির?

amitabh

The NewsNest Desk:  বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র নতুন পর্বের শুটিং। অভিনেতার অসুস্থতার কারণেই আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই বিরতির কারণ নিয়ে সংবাদমাধ্যমে ভিন্ন তথ্যও উঠে এসেছে। […]