Ajit Doval News: ‘গায়ে লাগানো আছে চিপ’, অজিত ডোভালের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাসভবনে ঢোকার চেষ্টা করছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি পুলিশের সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। পুলিশ জানিয়েছে, ধরা পড়ার পর ওই ব্যক্তি কিছু গুরুতর দাবিও করে। সে বলে, কেউ তার শরীরে একটি ইলেকট্রনিক চিপ (Electronic Chip) লাগিয়ে দিয়েছে। সেটাকে […]
Karnataka Hijab Row: হিজাবে নিষেধাজ্ঞা জারি করতে পারে না কলেজ, আদালতে সাওয়াল আবেদনকারীদের

কর্নাটক হাইকোর্টে দীর্ঘক্ষণ শুনানির পরেও হিজাব বিতর্কের (Karnataka hijab row) নিষ্পত্তি সোমবার হল না। মঙ্গলবার ফের বেলা আড়াইটে থেকে হাইকোর্টের (Karnataka High Court) বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ২৫ উল্লেখ করে পিটিশনারদের তরফে আইনজীবী সওয়াল করেন, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব (Hijab Controversy)পরে আসা যাবে কি যাবে না, তা নিয়ে কোনও নিষেধাজ্ঞা কলেজ কর্তৃপক্ষ […]
‘পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন?’, প্রশ্ন তুললেন সোনম কাপুর

কর্ণাটকের হিজাব বিতর্কের ( Karnataka Hijab Row) রেশ ছড়িয়েছে গোটা দেশে। বিনোদুনিয়ার তারকারাও মুখ খুলেছেন এপ্রসঙ্গে। দিন কয়েক আগেই প্রতিবাদ করেছিলেন কমল হাসান, জাভেদ আখতার। সদ্য হিজাব-কাণ্ড নিয়ে প্রকাশ্যেই তরজায় জড়িয়েছেন দুই অভিনেত্রী- কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও শাবানা আজমী (Shabana Azmi)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সোনম কাপুর (Sonam Kapoor)। সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভয়হীন […]
Hijab Row: ‘এটাকে ন্যাশনাল ইস্যু বানাবেন না’, হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত বলেছে, ‘আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।’ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘ধর্মীয় পোশাক’ নয়, হিজাব-মামলায় এমনই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে কলেজ খুলে দিতে বলেছিল কর্নাটক হাই কোর্ট। এ বার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম […]
মহিলাদের উত্তেজক পোশাকে বাড়ছে ধর্ষণ, হিজাব বিতর্কের আবহে মন্তব্য BJP বিধায়কের

পোশাকের কারণেই আসলে ধর্ষণ (Rape) বাড়ছে। মহিলারা এমন ধরনের পোশাক পরছেন, যা দেখে পুরুষদের ‘উত্তেজনা’ বেড়ে যায়। এমনই বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের (Karnataka) BJP বিধায়ক এম পি রেণুকাচার্য। এমনিতেই হিজাব নিয়ে ক্রমেই বিতর্কের পারদ চড়ছে কর্ণাটকে। এর মধ্যেই সেখানকার এক বিজেপি বিধায়কের এমন মন্তব্যকে কেন্দ্র করে পোশাক বিতর্ক আরও ঘনীভূত হল। কর্ণাটকের বিধায়ক […]
বাতিল হবে তেরঙ্গা, আগামীদিনে জাতীয় পতাকা হবে গেরুয়া’, মন্তব্য বিজেপি নেতার

হিজাব (Hijab) বিতর্কের মধ্যেই বিস্ফোরক কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। তাঁর দাবি, আগামী দিনে তেরঙ্গার বদলে ভারতের জাতীয় পতাকা হতে পারে গেরুয়া। এখনই না হলেও ভবিষ্যতে লালকেল্লাতেও উড়তে পারে গেরুয়া পতাকা, দাবি কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রীর। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, লালকেল্লায় কি কখনও গৈরিক পতাকা তোলা হবে? জবাবে তিনি বলেন, ‘‘এখনই নয়, ভবিষ্যতে কোনও দিন।’’ […]
শাখা-পলাও নিষিদ্ধ হোক, দাবি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর

শিক্ষাপ্রতিষ্ঠানে (Karnataka Hijab Row) ধর্মীয় চিহ্ন বহনকারী হিজাব পরে কেন ছাত্রীরা আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন হিন্দুত্ববাদীদের একাংশ৷ এই হিজাব বিরোধীদের একহাত নিলেন চন্দ্র বসু৷ হিন্দু মেয়েদের শাখা-পলা, সিঁদুর পরার প্রসঙ্গ টেনে পাল্টা হিন্দুত্ববাদীদের দিকে আক্রমণ শানালেন তিনি৷বুধবার চন্দ্র বসু (Chandra Kumar Bose) টুইটে লেখেন, যদি হিজাব নিষিদ্ধ হয় তাহলে শাখা-পলা, সিঁদুর, পাগড়ি, সব রকমের […]
Hijab Row: দেশপ্রেম! কর্নাটকে তেরঙ্গার বদলে কলেজে উড়ল গেরুয়া নিশান

হিজাব বিতর্কে নয়া মোড়। কর্ণাটকের একটি কলেজে ভারতের জাতীয় পতাকার (Indian National Flag) বদলে গেরুয়া নিশান ওড়ানোর অভিযোগ উঠল এবার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি তরুণ একটি খুঁটির ওপর উঠে একটি গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে। সেখানে থেকে সরিয়ে ফেলা হয়েছে দেশের জাতীয় পতাকা। এই ঘটনায় চরম উল্লাসে ফেটে […]
Karnataka: ‘ভয়াবহ পরিস্থিতি’, হিজাব বিতর্কে গর্জে উঠলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই

কর্ণাটকের হিজাব বিতর্ক (Karnataka Hijab Row) ক্রমশ ডালপালা মেলছে। আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এই বিতর্ক। কর্ণাটকের অশান্তির মাঝেই মুসলিম পড়ুয়াদের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। কর্নাটকে হিজাব বিতর্ক নিয়ে মঙ্গলবার টুইটারে একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন পোস্ট করেন মালালা। সেই প্রতিবেদনের শিরোনামে ছিল, ‘আমায় বুঝিয়ে দেওয়া হয় যে আমি মুসলিম….।’ সেই প্রতিবেদনের প্রেক্ষিতে […]
Hijab row: মুসলিম ছাত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান, পাল্টা ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়ালেন সাহসিনী

একদিকে একদল গেরুয়া উত্তরীয় পরা উন্মত্ত ছাত্র, আরেক দিকে একা বোরখা পরা একটি ছাত্রী। গেরুয়া উত্তরীয় পরা হিন্দুত্ববাদী ছাত্ররা তীব্র চিৎকার করছে- জয় শ্রী-রা-ম, জয় শ্রী-রা-ম ! কান ফাটানো সেই চিৎকারে কলেজ চত্বরের আর কোনও শব্দই শোনা যাচ্ছে না! বোরখা পরা ছাত্রীটি তবু পালটা চিৎকার করে- আল্লাহু আ-ক-ব-র! মঙ্গলবার কর্ণাটকের (Karnataka) একটি কলেজের এমন দৃশ্যের […]