ভারতে স্বপ্নভঙ্গ! দেশ থেকে পাততাড়ি গুটিয়ে চলে গেল এলন মাস্কের কোম্পানি Tesla

tesla

ভারতে Tesla -র ব্যবসা শুরুর জন্য একটি ছোট দল এদেশে তৈরি করা হয়েছিল। এবার সেই দলটিকে ভারত থেকে সরিয়ে মধ্য প্রাচ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এলন মাস্ককে প্রকাশ্যে ভারতে Telsa ইলেকট্রিক গাড়ি উৎপাদন শুরু করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই দেশ থেকে পাততাড়ি গুটিয়ে চলে […]

হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে, মুসলিম ও খ্রিস্টানরা বিপন্ন, ভারতকে ‘লাল তালিকায়’ স্থান দিল মার্কিন সংস্থা

hindu

ভারতে সংখ্যালঘু (Minorities) বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় অধিকার দিন দিন বিপন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় সংখ্যালঘুদের (Minorities) ধর্মাচরণের অধিকার, সুযোগের ভয়ংকর অবনতি হয়েছে। ইউএস কমিশন অফ রিলিজিয়াস ফ্রিডম নামে সংগঠনটি এই নিয়ে পর পর তিন বছর এমন রিপোর্ট দিল। সেই সঙ্গে তারা মার্কিন সরকারের কাছে সুপারিশ করেছে, সংখ্যালঘুদের (Minorities) নিরাপত্তা দিতে ব্যর্থ […]

‘ভারতে মানবাধিকার লঙ্ঘন বাড়ছে!’ মোদী-বাইডেন বৈঠকের পরই অস্বস্তির বার্তা আমেরিকার

usa

ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের উপর নজর রাখছে আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে নজিরবিহীন ভাবে নয়াদিল্লীকে বার্তা দিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। এভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এর আগে সরাসরি আমেরিকার তরফে ভারতকে বার্তা দেওয়া হয়নি। এই বিষয়ে ব্লিনকেন বলেন, ‘আমরা নিয়মিত আমাদের ভারতীয় পার্টনারদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের […]

দেশ ভয়াবহ সংকটে ভারত! দেশে মজুত মাত্র ৭৪ দিনের জ্বালানি তেল

CRUDE OIL

রোজই বাড়ছে জ্বালানি তেলের দাম। গত ১০ দিনে বাড়ল ৯ বার। পেট্রোল ডিজেলের অগ্নিমূল্যে মাথায় হাত সাধারণ মানুষের। তবে চিন্তার কারণ এটুকুই নয়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিল, দেশে যতটুকু জ্বালানি তেল মজুত আছে তাতে চলবে ৭৪ দিন। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও উন্নয়নশীল দেশের পক্ষে এত কম পেট্রোলিয়াম রিজার্ভ রীতিমতো […]

ভারত সফরের আগেই কাশ্মীর নিয়ে মন্তব্য চিনা বিদেশমন্ত্রীর, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির

jaishankar Wang Yi 1200 1

ভারত সফরের আগে কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে চিনের বিদেশমন্ত্রীকে ওয়াং ই’কে কড়া বার্তা দিল নয়াদিল্লি। স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হল, জম্মু ও কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাতে বেজিংয়ের নাক গলানোর কোনও অধিকার নেই। বস্তুত, গত বছর দুই ধরেই অরুণাচল এবং লাদাখ (Ladakh) সীমান্তে ভারতীয় ভুখণ্ড দখলের মরিয়া চেষ্টা করে চলেছে চিন। লাদাখে সীমান্তে দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়া […]

India-Pakistan: কেন পাক ভূখণ্ডে আছড়ে পড়ল ভারতীয় মিসাইল? সংসদে মুখ খুললেন রাজনাথ সিং

rajnath scaled

ঘটনাটি নিন্দনীয়, কিন্তু সরকার এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক কারণ জানা যাবে। দুর্ঘটনাবশতঃ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের (Accidental” Missile Firing Into Pakistan) বিষয়ে, মঙ্গলবার সংসদে এমন ব্যাখ্যাই দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি আরও জানান, এই ঘটনার পর, ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের বিষয়ে যে কর্মপদ্ধতি অনুসরণ করা হয়, সেগুলি পর্যালোচনা করা হচ্ছে। […]

Russia-Ukrain War: ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের জন্য ‘মসিহা’ হয়ে এলেন পাকিস্তানি ড্রাইভার

pak drvar

রুশ হামলার পর হাজার হাজার ভারতীয় ছাত্র ইউক্রেনে আটকে পড়ে। তাঁদের উদ্ধার করা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিয়েভ, খারকিভ এবং সুমির মতো শহরে আটকে পড়া শিক্ষার্থীদের কাছে রসদ কমছিল প্রতিমুহূর্তে। তাঁদের কাছে পশ্চিম সীমান্তে পৌঁছানো কঠিন হয়ে উঠছিল। কিন্তু কষ্টের অন্ধকারে কিছু ভালো মানুষ আলোর রশ্মি হয়ে আসে। এসওএস ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নীতেশ কুমার […]

Ukraine-Russia Conflict: পোলান্ড সীমান্তে যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

ukraine russia

ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ার পথে এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হন। সংবাদ সংস্থা এএনআইকে এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। প্রাথমিক ভাবে জখম পড়ুয়ার নাম পরিচয় জানা যায়নি। তবে জানা গিয়েছে, ভারতীয় পড়ুয়াকে কিয়েভের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কিয়েভ থেকে পোল‍্যান্ড সীমান্তের দিকে যাচ্ছিলেন পড়ুয়াটি। পোল‍্যান্ডের রেজেসজো বিমানবন্দরে সংবাদসংস্থা এএনআই-কে ভি […]

Russia-Ukraine War: কিয়েভ ছেড়ে পশ্চিম প্রান্তের দিকে পালান, নাগরিকদের সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

kyiev 696x392 1

যত দ্রুত সম্ভব ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালান। কার্যত এসওএস বার্তার মত করেই ভারতীয়দের কিয়েভ ছাড়তে বলল ভারতীয় দূতাবাস। ইউক্রেনে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে রাশিয়া (Russia-Ukraine War)। ফলে দেশটির বিভিন্ন শহরে আটকে পড়েছেন বহু ভারতীয় (India) নাগরিক। আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে নাগরিকদের উদ্দেশে মঙ্গলবার নতুন […]

ইউক্রেন নিয়ে মোদির জরুরি বৈঠক, আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা

modi ukrain.JPG 1

ইউক্রেন থেকে ছাত্রদের সরিয়ে নেওয়ার জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং জেনারেল ভি কে সিংকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হবে। ইউক্রেন সংকট ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্বেগও বাড়ছে। এই প্রসঙ্গে সোমবার ফের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র […]