Joint Rally of INDIA: শুরুতেই হোঁচট ইন্ডিয়া শিবিরে, স্থগিত প্রথম যৌথ সমাবেশ

INDIA 2

ঠান্ডা ঘরের আলাপ-আলোচনা পর্বের পর জনতার দরবারে যাওয়ার পথে শুরুতেই হোঁচট খেল ইন্ডিয়া (INDIA) শিবির। অক্টোবরের প্রথম সপ্তাহে মধ্যপ্রদেশের ভোপালে ইন্ডিয়া জোটের প্রথম যে জনসভা হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেল। শনিবার সভা বাতিলের খবর জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।  বিজেপি অবশ্য এই বিষয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের বক্তব্য, সনাতন ধর্ম নিয়ে […]

Anti BJP Alliance: ‘বিজেপির প্রতিহিংসার শিকার’, অভিষেকের পাশে দাঁড়িয়ে বিবৃতি INDIA জোটের সমন্বয় কমিটির

india

বিজেপির প্রতিহিংসার শিকার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিল INDIA জোট। বুধবার INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, বিজেপির প্রতিহিংসার জেরেই ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে থাকতে পারলেন না অভিষেক। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘‘সমন্বয় কমিটির সদস্য অভিষেককে আজকেই তলব করেছিল […]

By Elections 2023: ইন্ডিয়া-৪, এনডিএ-৩! লোকসভা ভোটের আগে এনডিএকে জোর ধাক্কা ইন্ডিয়া জোটের

election

ইন্ডিয়া (INDIA) জোট গঠনের পর এটাই ছিল প্রথম পরীক্ষা। আর সেই পরীক্ষাতে ভালমতোই উতরে গেল প্রস্তাবিত বিরোধী জোট। প্রথম রাউন্ডে ৭ আসনের মধ্যে ৪টি গেল বিরোধীদের দখলে। আর ৩টি গেল বিজেপির (BJP) দখলে। অর্থাৎ প্রথম রাউন্ডের ফল ৪-৩। ইন্ডিয়া জোটের এই ফলাফলকে বড় জয় হিসাবে বর্ণনা করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার পথে […]

Honey Trap: সোশ্যাল মিডিয়াতে প্রেম, যৌনতার ফাঁদ! আধা সেনাকে সতর্ক করল গোয়েন্দা বিভাগ

honey scaled

অনলাইনে বন্ধুত্ব পাতিয়ে যৌনতার ফাঁদে ফেলার মতো ঘটনা বার বার প্রকাশ্যে আসায় এ বার কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল দেশের গোয়েন্দা সংস্থা। শুধু তাই-ই নয়, সমাজমাধ্যমে কোনও ছবি পোস্ট না করা, বন্ধুত্বের অনুরোধ, এমনকি কোনও রিলও না বানানোরও পরামর্শ দেওয়া হয়েছে সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, বিএসএফের সমস্ত কর্মীকে। সাম্প্রতিক একাধিক ঘটনায় ‘যৌনতার ফাঁদ’ পেতে অনলাইনে বন্ধুত্ব পাতানো, […]

Opposition Alliance: মোদীকে হঠাতে এবার এনডিএর বিরুদ্ধে নামছে ‘INDIA’!

oppo

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএকে সরাতে এবার লড়াইয়ে নামবে ইন্ডিয়া। মঙ্গলবার বিরোধীদের দ্বিতীয় দিনের বৈঠকে বেঙ্গালুরুতে ইউপিএর নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ইউপিএর নতুন নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। এই বিরোধী জোটে সামিল ২৬টি রাজনৈতিক দলের প্রত্যেক শীর্ষ নেতৃত্বেরই বক্তব্য, দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র রক্ষার লড়াই একজোট হওয়া বাঞ্ছনীয়। সে ক্ষেত্রে বিরোধী জোটের নয়া নামে […]

IND vs WI: গড়লেন বিরল রেকর্ড! ওয়ার্নকে পিছনে ফেলেন দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৭০০ উইকেট অশ্বিনের

aswin

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে ভারত রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখায় বিস্তর সমালোচনা হয়।ভারতীয় টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত যে যথাযথ ছিল না, সেটা প্রমাণ করতে খুব বেশিদিন সময় নিলেন না রবিচন্দ্রন। ডব্লিউটিসি ফাইনালের ঠিক পরেই ভারত প্রথমবার টেস্ট খেলতে নামলে ইনিংসে ৫ উইকেট নিয়ে উপেক্ষার যোগ্য জবাব দেন অশ্বিন। সেই সঙ্গে টপকে যান দুর্দান্ত এক ব্যক্তিগত […]

Green Chilli Price: কলকাতায় কাঁচা লঙ্কার দাম ‘আগুন’, তাও বাংলাদেশে ট্রাক-ট্রাক রফতানি ভারতের

green chilli 759

কলকাতা-সহ আশেপাশের বাজারে কাঁচা লঙ্কার দাম আকাশ ছুঁয়েছে। কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। মহার্ঘ্য সেই আনাজই দেদার পাঠানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার সকালে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে ভারত থেকে পাঠানো ৬০ মেট্রিক টন কাঁচা লঙ্কা। পাঁচদিন ইদের ছুটি […]

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সেই মোদীর রাজ্যেই, কলকাতায় একটি সেমিফাইনাল

world cup

প্রকাশিত হল ক্রিকেট বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। সচিব জয় শাহ জানিয়ে দিলেন, বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে চেন্নাইয়ে। পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ অক্টোবর, […]

Wrestler Protest: রাস্তা থেকে উঠল কুস্তিগিরদের আন্দোলন, আদালতে লড়াই চালাবেন কুস্তিগিররা

protest

রাজধানীর পথে বসে কুস্তিগিরদের বিক্ষোভ (Wrestler Protest) শেষ। রবিবার প্রতিবাদী কুস্তিগিররা জানিয়েছেন, এবার আদালতেই লড়াই চালাবেন তাঁরা। কুস্তিগিরদের মতে, সঠিক সময়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে নিজেদের প্রতিশ্রুতি পালন করেছে সরকার। তাই আর পথে বসে বিক্ষোভ করবেন না তাঁরা। টুইট করে এই সিদ্ধান্ত জানানোর পরেই প্রতিবাদের তিন মুখ […]

Hailstorm : পরপর তিনটি ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, জারি সতর্কতা

Cyclone

আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য পাকিস্তানের ওপরে পশ্চিমী ঝঞ্ঝা একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ১ মে থেকে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও দক্ষিণ পাকিস্তান এবং সংলহগ্ন পশ্চিম রাজস্থানের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশের ওপরে একটি এবং দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে একটি […]