পুতিনের সঙ্গে বন্ধুত্বই কি কাল! পাকিস্তানে ইমরানের পতনের নেপথ্যে আমেরিকা?

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইতিমধ্যেই ইমরানের বিরুদ্ধে পেশ হয়েছে অনাস্থা প্রস্তাব। সংখ্যার নিরিখে ইমরানের গদি বাঁচানোর কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না পাক রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের দলেরই সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেছেন ইমরানের বিরুদ্ধে। শরিকরা ইমরানকে ছেড়ে নাম লিখিয়েছেন বিরোধীদের দলে। এই আবহে ইমরান খান অভিযোগ করেছিলেন […]
Imran Khan: অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভুটি রবিবার, জানালেন পাক মন্ত্রী

পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে উথালপাতাল চলছে। বদলে দেওয়ার ডাক দিয়ে সরকারে আসা ইমরানের শিয়রে এখন মেয়াদ শেষের আগেই গদিচ্যুত হওয়ার কালো মেঘ। এই পরিস্থিতিতে কৌশল, পাল্টা কৌশল নিচ্ছেন ইমরান। ঘুঁটি সাজাচ্ছেন বিরোধীরা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আগামী ৩ এপ্রিল (রবিবার) ভোটাভুটি হবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। সোমবার পাক পার্লামেন্টের […]
Imran Khan: অনাস্থা পেশ বিরোধীদের, ইস্তফা দিতে পারেন ইমরান

দু’দিনের বিরতির পর সোমবার শুরু হল পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন। আর শুরুতেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল সম্মিলিত বিরোধী পক্ষ। কিন্তু সেই প্রস্তাব ঘিরে বিতর্কের আগেই আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ওই দিনই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্ক হবে বলে […]
Imran Khan’s Son: গাড়ি থেকে উদ্ধার ‘নিষিদ্ধ’ সামগ্রী, শ্রীঘরে পাক প্রধানমন্ত্রীর ছেলে!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের ছেলের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। মদ রাখার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।জানা গিয়েছে, ইমরানের স্ত্রী বুশরা বিবির আগের ঘরের ছোট মুহাম্মদ মুসা মানেকাসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। অন্য দুইজন হলেন, মুসা মানেকার আত্মীয় মোহাম্মদ আহমেদ মানেকা ও তাদের বন্ধু আহমেদ শাহরিয়ার। মুসা মানেক ইমরান খানের (Imran Khan) […]
হরিদ্বারের বিদ্বেষ ভাষণ: ভারতে চরমপন্থীদের নিশানায় সংখ্যালঘুরা, ইমরানের নিশানায় মোদীর ‘নীরবতা’

হরিদ্বারের ‘ধর্মসভা’য় বিদ্বেষমূলক মন্তব্যকে হাতিয়ার করে এবার আসরে পাকিস্তান।এই প্রসঙ্গে মুখ খুলেছেন সেদেশের খোদ প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এ দেশের শাসক দলের নেতাদের উপস্থিতিতে সংখ্যালঘু মুসলিমদের নিশানা করে প্রবোধানন্দ গিরি যা বলেছেন তা আঞ্চলিক শান্তি রক্ষায় বড় বাধা। হরিদ্বারের বিদ্বেষমূলক ভাষণ ইস্যুতে মোদী সরকারের ‘চলতে থাকা নীরবতা’ নিয় প্রশ্ন তোলেন ইমরান খান। নিজের টুইটে […]
সম্প্রীতির নজির পাকিস্তানে, মন্দিরে পুজো দিলেন ভারত-সহ ৫ দেশের হিন্দুরা

বিপুল অঙ্কের টাকা খরচ করে ১০০ বছরের প্রাচীন মন্দির পুনর্নির্মাণ করল ইমরান খানের (Imran Khan) সরকার। শুধু সারিয়ে তোলা নয়, বছরের শুরুতেই ভারত-আমেরিকা-সৌদি আরবের বসবাসরত অন্তত এক হাজার হিন্দু প্রার্থনা করলেন সেই মন্দিরে। ভিন দেশ থেকে আসা দর্শনার্থীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পাক সরকার। খাইবার পাখুতুনখোয়া প্রদেশের করক জেলার টেরি গ্রামে মহারাজ পরমহংসজির শতাব্দী […]