RSS : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘নির্যাতনের’ বিরুদ্ধে ফের সরব হল আরএসএস

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে শনিবার ফের সরব হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। এই ধরনের ঘটনাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে সঙ্ঘ। বাংলাদেশের তদারকি মহম্মদ ইউনুস সরকারকে নীরব দর্শক বলে একহাত নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও তার পরবর্তী হিংসাত্মক ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে অবিলম্বে হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবি জানিয়েছে সরসঙ্ঘ। […]