Adani Group: টুঁটি চাপার চেষ্টা! জোর করে NDTV-এর ২৬% শেয়ার কিনতে চায় আদানি গোষ্ঠী, কী বললেন প্রণয়-রাধিকা?

আদানি গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে প্রণয় রায়-রাধিকা রায়ের এনডিটিভি! মঙ্গলবার আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে এনডিটিভির শেয়ারের ২৯.১৮ শতাংশ শেয়ার কিনেছে আদানি গোষ্ঠীর সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে। ওই শেয়ারের মোট মূল্য ৪৯৩ কোটি টাকা। এর হাত ধরে এনডিটিভি-র ৫৫ শতাংশের বেশি অংশীদারি চলে যাবে আদানিদের ঝুলিতে। […]
মাসে খরচ ২০ লক্ষ টাকা! Gautam Adani-কে Z ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের

তিনি দেশের অন্যতম সেরা শিল্পপতি। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকী বিশ্বের সেরা ধনীদের তালিকায় প্রথমসারিতে রয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। এবার তাঁকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ধনকুবের তথা আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিকে কেন্দ্রীয় সরকারের তরফে জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানা গিয়েছে। বুধবার সূত্র মারফত […]
Gautam Adani: গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি ভারতের গৌতম আদানি, ঘোষণা ফোর্বসের

ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি গৌতম আদানি। গত সপ্তাহে মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সামাজিক কাজে ২০ বিলিয়ন মার্কিন ডলার দান করার ঘোষণা করেছিলেন। আর সেই কারণেই এক লাফে তাঁকে পেরিয়ে গেলেন আদানি। তাঁর সম্পদের পরিমাণ ১১৫.৫ বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে আছেন টেসলা ও স্পেস এক্সের নির্বাহী ইলন মাস্ক […]
Sri Lanka: শ্রীলঙ্কায় বিদ্যুৎকেন্দ্রের বরাত আদানি গোষ্ঠীকে দিতে ‘চাপ’ মোদীর! দাবি করে পদত্যাগ শ্রীলঙ্কার আধিকারিকের

শ্রীলঙ্কার একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির বরাত ঘিরে বিতর্কে জড়িয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ উঠেছে, ওই বিদ্যুৎকেন্দ্রটি তৈরির বরাত গুজরাতের আদানি গোষ্ঠীকে পাইয়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কা সরকারকে ‘চাপ’ দিয়েছিলেন তিনি। ওই বিতর্কে নাম জড়িয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেরও। অভিযোগ, ওই প্রকল্প আদানিদের পাইয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রীর হয়ে তিনিই তদ্বির করেছিলেন। গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মোদিকে নিয়ে […]
BGBS 2022: ১০ বছরে বাংলায় ১০ হাজার কোটি বিনিয়োগের অঙ্গীকার গৌতম আদানির

ব্যবসার বহরে আর বিত্তে যে দুই ধনকুবের শিল্পপতির ‘টক্কর’ প্রায়শই সংবাদমাধ্যমের শিরোনামে, তাঁদের এক জন এই প্রথম পা রাখলেন বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে। বুধবার সেখান থেকেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ঘোষণা, আগামী এক দশকে বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাঁর সংস্থা। তার হাত ধরে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাজের সুযোগ […]
BGBS 2022: নবান্নে আদানি পুত্র করণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক!

গত বছরের ২রা ডিসেম্বর মাসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বাংলায় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে টুইটও করেছিলেন তিনি। এবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন গৌতম আদানির পুত্র করন আদানি। তিনি আদানি পোর্টের সিইও। এদিন দুপুরে করণ আদানি ও আদানি গ্রুপের এক আধিকারিক আসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। আদানি গ্রুপের […]
একলাফে সম্পত্তি বাড়ল প্রায় কয়েকগুণ! মুকেশকে পিছনে ফেলে এশিয়ার ধনী গৌতম আদানি

একলাফে সম্পত্তি বাড়ল প্রায় কয়েকগুণ। আর সেই সম্পদের জোরেই এবার মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ৫৯ বছর বয়সি গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ পৌঁছেছে ৮৮.৫ বিলিয়ন। তাঁর ব্যক্তিগতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার। বিশ্বের বৃহত্তম সম্পদ অর্জনকারীর স্থানও দখল করেছেন। ২০২০ সালের […]