France ফ্রান্সে ফের বিক্ষোভের আশঙ্কা, রাস্তায় ৭০ হাজার পুলিশ! বন্ধ লুভর-সহ একাধিক জাদুঘর, দোকানে কাঠের ব্যারিকেড

The NewsNest Desk : প্যারিস, ২৪ অক্টোবর: জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, স্কুলের পরিস্থিতি এবং সরকারি পরিষেবার দুরবস্থার প্রতিবাদে ফের উত্তাল হওয়ার আশঙ্কা ফ্রান্সে। গত সপ্তাহের বিক্ষোভে অশান্তি, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শনিবার দেশজুড়ে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৭০ হাজার পুলিশ ও জঁদার্ম মোতায়েন করা হয়েছে। প্যারিসের একাধিক বিখ্যাত জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও […]
Mbappe: নাইকি ছেড়ে সুইস সংস্থা ‘অন’-এ কিলিয়ান এমবাপে, ২০ বছরের সম্পর্কের ইতি

প্যারিস: ১৯ সেপ্টেম্বর: বিশ্ব ফুটবলে বড়সড় ব্র্যান্ড বদল করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন করে সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা ‘অন’-এর সঙ্গে চুক্তি করলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। রজার ফেডেরারের সমর্থনপুষ্ট এই সংস্থার ফুটবল বাজারে প্রবেশের পরিকল্পনায় এমবাপের যোগদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সালে মাত্র ৯ বছর বয়সে নাইকির […]
Burkini Ban: ফ্রান্সে বুরকিনি নিষেধাজ্ঞায় আদালতের ধাক্কা, ‘মৌলিক স্বাধীনতা লঙ্ঘন’ বলে বাতিল নির্দেশ

প্যারিস, ১৬ সেপ্টেম্বর: ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর ম্যান্ডেলিয়ু-লা-নাপুলের সৈকতে বুরকিনি পরার উপর নিষেধাজ্ঞা খারিজ করল আদালত। শুক্রবার নাইসের প্রশাসনিক আদালত জানিয়েছে, পুরো শরীর ঢেকে রাখা এই সাঁতারের পোশাকের উপর নিষেধাজ্ঞা চলাফেরার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতার মতো তিনটি মৌলিক অধিকারকে গুরুতর ভাবে এবং বেআইনি ভাবে খর্ব করেছে। কান শহরের কাছে অবস্থিত এই পুরসভার তরফে দাবি […]
Euro Cup 2024: টাইব্রেকারে ফ্রান্সের কাছে হার পর্তুগালের, ইউরো কাপে আর নেই রোনাল্ডো

শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স। এ বারের মতো ইউরো কাপ শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। হয়তো আর ইউরো কাপে দেখাই যাবে না তাঁকে। পর্তুগাল আর ফ্রান্স ছাপিয়ে লড়াইটা যেন হয়ে উঠেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপের। কিন্তু বিশ্ব ফুটবলের বড় দুই তারকা নিজেদের মেলে ধরতে পারলেন না। […]
Human Trafficking: মানবপাচারের সন্দেহ! ভারতীয় তিনশো যাত্রীসহ বিমান আটক ফ্রান্সে, ‘আশ্রয়’ চাইল ছয় নাবালক-সহ ১০

মানবপাচার হচ্ছে সন্দেহে প্যারিসের কাছে আটক করা বিমানটি ছেড়ে দেওয়া হল। ওই বিমানে যাত্রীদের মধ্যে বেশির ভাগই ভারতীয়। রবিবার ফ্রান্সের আদালত বিমানটিকে ছেড়ে দেওয়ার রায় দেয়। তার পরেই সোমবার সেটিকে মুক্তি দেওয়া হয়। বিমানটি ভারতের উদ্দেশে পাড়ি দিচ্ছে কি না, জানা যায়নি। শনিবার ওই বিমানের যাত্রী বেশ কয়েক জন নাবালক-সহ ১০ জন ভারতীয় ফ্রান্স প্রশাসনের […]
Israel-Hamas Conflict: গাজায় বোমাবর্ষণ ও মানুষ হত্যা বন্ধ করুক ইসরায়েল: ম্যাক্রোঁ

গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। প্যারিসে এলিসি প্রাসাদে একটি আন্তর্জাতিক শান্তি ফোরামের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলকে অবশ্যই গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। গাজায় বোমা হামলার ‘কোনো যুক্তি নেই’ বলেও […]
Hollywood: যৌন হেনস্থার অভিযোগ, চলচ্চিত্র উৎসবে গিয়ে গ্রেফতার তারকা

৩০ আগস্ট ইতালিতে শুরু হয়েছে ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮০তম আসর। প্রতি বছরের মতো এবারো সাড়ম্বরে আয়োজিত হবে এই উৎসব। এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়নের জন্য। এছাড়া এই উৎসবে প্রিমিয়ার হবে একগাদা বহুল প্রত্যাশিত চলচ্চিত্রের। তবে ভেনিসের লিদো দ্বীপে আয়োজিত এবারের আসরে লাল গালিচায় পা পড়বে না বেশির […]
PM Modi France Visit: আইফেল টাওয়ার থেকেও হবে UPI পেমেন্ট, ফ্রান্স সফরে বড় ঘোষণা মোদীর

এবার আইফেল টাওয়ারেও ইউপিআই ব্যবহার করা যাবে। প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বলেছেন, ফ্রান্সে ইউপিআই ব্যবহারের বিষয়ে সম্মত হয়েছে ভারত এবং ফ্রান্স। আগামী দিনে, আইফেল টাওয়ারেও ইউপিআই ব্যবহার করা যাবে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘ফ্রান্সে ভারতের ইউপিআই নিয়ে একটি চুক্তি হচ্ছে, এটা আইফেল টাওয়ার থেকে শুরু হবে। এবার ভারতের পর্যটকরা […]
France: ৫ দিন ধরে জ্বলছে ফ্রান্স, মেয়রের বাড়িতে আগুন বিক্ষোভকারীদের , ১৩০০-এর বেশি গ্রেফতার

মঙ্গলবার প্যারিসে ট্র্যাফিক আইন অমান্য করার অভিযোগে এক ১৭ বছর বয়সি তরুণকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। তার পর থেকেই ফ্রান্সের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এই ঘটনার প্রতিবাদ করতে সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্য-সহ একাধিক অভিযোগে রাস্তায় নেমেছেন তরুণ প্রজন্ম। শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় ১৩০০ জনের বেশি বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে পুলিশ। তবে তাতে কমছে না বিক্ষোভের […]
France: ১০ বছর ধরে অচেনা পুরুষদের দিয়ে ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণ করাত স্বামী

ঘুমন্ত অবস্থায় ফ্রান্সের এক মহিলাকে ৫১ পুরুষ ধ’র্ষ’ণ করেছেন। অভিযোগ, এই কাজ করিয়েছেন তারই স্বামী। রাতে স্ত্রীর খাবারে মা’দক মেশাতেন ওই ব্যক্তি। ঘুমিয়ে পড়লে বেডরুম থেকে টানতে টানতে নিয়ে যেতেন বাড়ির একপাশে একটি নির্জন ঘরে। ডেকে আনতেন অচেনা পুরুষদের। সামনে বসেই স্ত্রীকে ধ’র্ষ’ণ দেখতেন এবং ভিডিও রেকর্ড করতেন। অভিযুক্তের কম্পিউটারে হার্ড ডিস্কে একটি ফোল্ডারে যাবতীয় […]