Parineeti Chopra-Raghav Chadha: বাগদান হয়ে গিয়েছে পরিণীতি-রাঘবের! শুভেচ্ছা টুইটে ফাঁস তথ্য…

pari

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জনের আবহে তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন রাজনীতিবিদ সঞ্জীব অরোরা। টুইটারে ইতিমধ্যেই তিনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন জুটিকে। অতএব, জল্পনার অবসান। দিন কয়েক আগে রাঘবের সঙ্গে পরিণীতিকে ডিনার ডেটে দেখার পর থেকেই তাঁদের নিয়ে চর্চা অব্যাহত পরদিনই আবার লাঞ্চ ডেটের ভিডিয়ো সামনে আসতে […]

Mithun Chakraborty: বিজেপির ফিল্ম ফেস্টিভ‌্যালেও বাদ মিঠুন! ফের শুরু বিতর্ক

bangal international film festival

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যা নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছিলেন বিজেপি নেতৃত্বের অনেকেই। এবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবেও এবার বাদ পড়লেন মিঠুন চক্রবর্তী। তবে শুধু মিঠুন নন, বাদ পড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষের নামও। যা নিয়ে বেশ ক্ষুদ্ধ মিঠুন ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা। বেঙ্গল ইন্টারন‌্যাশনাল ফিল্ম ফেস্টিভ‌্যাল ২০২৩ […]

MC Stan: লাগাতার ‘জয় শ্রী রাম’, মঞ্চে উঠে হুমকি বজরং দলের! বাতিল ‘বিগ বস’ বিজেতার সঙ্গীতানুষ্ঠান

mc stan indore show

দেশ জুড়ে ‘হিপ হপ’ সংস্কৃতি ছড়াচ্ছেন, যুব সমাজকে নষ্ট করছেন। এমনই অভিযোগ বজরং দলের তোপের মুখে পড়লেন বিগ বস-১৬ জয়ী র‌্যাপার এমসি স্ট্যান। বজরং দলের হুমকির মুখে বাতির হল বিগ বস জয়ী এমসি স্ট্যানের শো। তাঁর বদলে মঞ্চে উঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললেন বজরং দলের সদস্যরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ১২ ফেব্রুয়ারি ঘোষণা […]

Noti Binodini: জ্বরে কাবু রুক্মিণী-সহ ‘নটী বিনোদিনী’র গোটা টিম! আপাতত বন্ধ ছবির শুটিং

noti

আপাতত বন্ধ রাখতে হলে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর শুটিং। ছবির বিনোদিনী মানে রুক্মিণী মৈত্র-সহ গোটা ইউনিটের বেশির ভাগ সদস্যই ভাইরাল জ্বরে আক্রান্ত। সকলের একসঙ্গে এমন অদ্ভুত ধুম জ্বর হওয়ায় ইউনিটের সকলেই একটু আতঙ্কিত হয়ে পড়েছেন। পরিচালক নিজে সোমবার ইনস্টাগ্রামে সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন। অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে […]

Durnibar Saha: প্রথম বিয়ের পাঞ্জাবি পরেই দ্বিতীয় বার পিঁড়িতে দুর্নিবার?

DURNIBAR scaled

দুর্নিবার সাহার বিয়ে নিয়ে এমন নানা আলোচনা চলছেই। সদ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে বিয়ে সেরেছেন দুর্নিবার। ঘটনাচক্রে এ তাঁর দ্বিতীয় বিয়ে। আগের স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই। তবে অনেকের মতে, তা হয়েছে পরকীয়া প্রেমের জেরেই। মোহরের সঙ্গে তাঁর প্রেমের কথা প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার শেষ নেই। তাঁর প্রাক্তন […]

Ushna Shah: ‘পাকিস্তানি কনের ভারতীয়দের মতো সাজ-পোশাক কেন?’ কটাক্ষের তোপ অভিনেত্রীকে

WhatsApp Image 2023 02 28 at 11.48.01 AM

সম্প্রতি, গলফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে নিকাহ সেরেছেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ। নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন উশনা। যেখানে লাল লেহেঙ্গায় সেজে নিকাহ-র রীতি রেওয়াজ পালন করতে দেখা যাচ্ছে উশনা শাহ-হামজা আমিনকে। আর হামজা আমিন পরেছিলেন সাদা শেরওয়ানি। পাক অভিনেত্রী উশনা শাহর বিয়ের লাল লেহেঙ্গাটি ডিজাইন করেছেন পাক পোশাক ডিজাইনার ব্র্যান্ড ওয়ার্দা […]

Hoichoi: নারী দিবসে অন্য শুভশ্রী, হইচইতে আসছে ‘ইন্দুবালার ভাতের হোটেল’

Suabhashree Ganguly

৮ মার্চ নারী দিবসে আসছে ইন্দুবালা। হইচইতে আসছে ‘ইন্দুবালার ভাতের হোটেল’। ট্রেলারের দৃশ্যে মিলে মিশে গেল বাংলাদেশে কাটানো ইন্দুবালার ছোটবেলা, আর বিয়ের পর তাঁর কলকাতার বাড়ি। আর তারপরই দেখা গেল উত্তর কলকাতার ইন্দুবালার পুরনো বাড়ির সামনে টাঙানো ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হোর্ডিং, ঠিকানায় লেখা ১৪ /২ ছেনু মিত্র লেন কলকাতা ৭০০০০৯। বৃদ্ধ বয়সে রান্নার প্রতি ভালোবাসা […]

Sushant Singh Rajput: সুশান্তের কাছে চলে গেল তাঁর প্রিয়জন, শোকের ছায়া পরিবারে

SSR 1

আর মাত্র কয়েকটা দিন পরই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) জন্মবার্ষিকী। তার আগেই শোকের ছায়া নেমে এল তাঁর পরিবারে। প্রয়াত অভিনেতার অত্যন্ত প্রিয়জন। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকাহত ছিল সে। অবশেষে প্রিয়জনের কাছেই চলে গেল। অভিনেতার দিদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শোকের খবরটা দিয়েছেন। সুশান্তের মৃত্যুর পর চুপচাপ […]

Mayakumari: প্রকাশ্যে আবির-ঋতুপর্ণার ‘মায়াকুমারী’ ছবির টিজার, মুক্তি পাবে ২০ জানুয়ারি

Mayakumari

প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত ‘মায়াকুমারী’ ছবির টিজার।  বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উপলক্ষে পরিচালক অরিন্দম শীলের(Arindam Sil) শ্রদ্ধার্ঘ্য।মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি মায়াকুমারী(Mayakumari)।প্রকাশ্যে এল ছবির টিজার(Teaser)। মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়,ঋতুপর্ণা সেনগুপ্ত(Abir Chatterjee)।ছবিতে রয়েছেন রজতাভ দত্ত,অরুণিমা ঘোষ,ইন্দ্রাশিস রায়ের(Rajatava Dutta,Arunima Ghosh,Indrasish Roy) মতো তারকা।১৩ জানুয়ারি বড়পর্দায় আসছে মায়াকুমারী।তবে তাঁর আগে ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার। […]

Jhoome Jo Pathaan: অরিজিতের গলায় এল ‘পাঠান’ ছবির দ্বিতীয় গান, টোনড ফিগারে ঝড় তুললেন শাহরুখ

SRK 3

‘বেশরম রং’ নিয়ে বিতর্কের মাঝেই সামনে এল ‘পাঠান’-এর ‘ঝুমে জো পাঠান’ (Jhoome Jo Pathaan)। আরও একবার শাহরুখের জন্য গান এই গানটি গেয়েছেন ‘ওয়ান অ্যান্ড অনলি’ অরিজিৎ সিং। ‘পাঠান’ নিয়ে আলোচনা বিতর্ক যতই থাক, এই গানটি শুনতে ও দেখতে যে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তা মুক্তির পরই বেশ টের পাওয়া গেল। গানটি যশরাজ ফিল্মস-এর […]