MS Dhoni: ধোনি এবার বাস কন্ডাক্টর! পর্দায় এলেন রজনীকান্তের বেশে, কিন্তু কেন?

MS Dhoni

পরনে খাঁকি শার্ট এবং প্যান্ট। গলায় রুমাল ঝোলানো। একেবারে মিঠুনের স্টাইলে ব্যাকব্রাশ করা লম্বা চুল। মুখে মোটা গোঁফ। পুরো টাপোরি স্টাইল। একঝলক দেখলে চেনাই যাচ্ছে না ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে। আজ্ঞে! আবারও ভক্তদের চমকে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি!। তবে এবার আর বাইশ গজে ব্যাট-বল হাতে নয়, বরং ক্যামেরার সামনে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন ভারতের […]

Shah Rukh Khan: তুফানি কামব্যাক কিং খানের! ট্রেনের ছাদে অ্যাকশন দেখে মোহিত নেটদুনিয়া

SRK

ট্রেনের ছাদে জবরদস্ত অ্যাকশন করতে করতে দর্শকদের কাছে ফিরলেন শাহরুখ খান! হ্যাঁ, ইনস্টাগ্রামে নিজেই নয়া লুকের ভিডিও শেয়ার করেছেন বলিউড সুপারস্টার। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। মুগ্ধ শাহরুখের অনুগামীরা।কী এমন ভিডিয়ো পোস্ট করলেন শাহরুখ কেনই বা তা নিয়ে এত আগ্রহ নেটিজেনদের (SRK new look Goes Viral) ৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় […]

Aryan Khan Debut: বলিউডে ডেবিউ আরিয়ান খানের, শুরু সিনেমা-ওয়েব সিরিজের কাজ

aryan khan abram khan suhana khan 1

বিগত কয়েকমাস ধরে খবরের শিরোনামে ছিলেন আরিয়ান খান। ড্রাগ কাণ্ডে (Drug Case) নাম জড়ানোর পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন আরিয়ান। তাঁকে নিয়ে চিন্তিত ছিলেন বাবা শাহরুখ খানও(Shah Rukh Khan)। এবার শোনা যাচ্ছে বলিউডে ডেবিউ করতে চলেছেন আরিয়ান। একই সঙ্গে ফিচার ফিল্ম(feature film)) ও ওয়েব সিরিজে (web Series) কাজ করছেন তিনি। কিছুদিন আগেই একটি […]

Alia Bhatt in Kolkata: পরনে সাদা জামদানি, খেলেন গুড়ের সন্দেশ, কলকাতায় ‘গাঙ্গুবাঈ’ আলিয়া

ALIA

২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। তার প্রাক্কালেই কলকাতায় ছবির প্রচার সেরে গেলেন আলিয়া ভাট। সকালেই অবশ্য জানান দিয়েছিলেন যে তিনি শহরে পা রাখতে চলেছেন। কথামতো হলও তাই। বনশালির গাঙ্গুবাই সেজে এ যেন এক রাশভারী আলিয়া। চলন-বলন, সাজগোজেও ডাকসাইটে গাঙ্গুবাইয়ের ব্যক্তিত্ব ঝরে পড়ছে। ছবির প্রচার সারার পাশাপাশি কলকাতার মিষ্টিতে কামড় বসাতে ভুললেন না। এদিন একদম […]

Sandhya Mukherjee Last Rites: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, সুরলোকে সন্ধ্যা মুখোপাধ্যায়

Sandhya last rite

গান স্যালুটে চিরবিদায় জানানো হল কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee)। চোখের জলে কিংবদন্তি সংগীতশিল্পীকে বিদায় জানালেন অনুরাগীরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র সদন থেকে বিকেল ৫টার কিছু আগেই শববাহী শকট রওনা দেয় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে। রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী সহ সকলেই। এরপর সেখানে গান স্যালুটে বিদায় জানানো […]

Sandhya Mukhopadhyay: থামল সুরের সফর, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

sandhya

বাংলার সংগীত জগতের এক স্বর্ণযুগের অবসান। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। মঙ্গলবার সন্ধেবেলা কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের কিংবদন্তি। শিল্পীর প্রয়াণের খবর টুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন। শিল্পীর প্রয়াণে শোকাহত অনুরাগীরা। শোক প্রকাশ করেছেন বিনোদন ও সংস্কৃতি জগতের বিশিষ্টরা। গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে […]

IPL Auction 2022: বিতর্ক অতীত, নিলামে বোন সুহানাকে নিয়ে হাজির শাহরুখপুত্র আরিয়ান

WhatsApp Image 2022 02 12 at 2.14.04 PM

গোটা দেশের নজর আজ আইপিএল-এর (IPL 2022) মেগা নিলামের দিকে। দু’দিন ধরে চলবে এই নিলাম। অংশ নেবেন মোট ৫৯০ জন ক্রিকেটার। শনিবার নিলাম শুরু হওয়ার সময়ই নজর কেড়ে নিলেন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan Suhana Khan)। সঙ্গী দলের মেেয় বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী। কেকেআর […]

‘পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন?’, প্রশ্ন তুললেন সোনম কাপুর

Sonam Kapoor Ahuja traditional Indian clothing

কর্ণাটকের হিজাব বিতর্কের ( Karnataka Hijab Row) রেশ ছড়িয়েছে গোটা দেশে। বিনোদুনিয়ার তারকারাও মুখ খুলেছেন এপ্রসঙ্গে। দিন কয়েক আগেই প্রতিবাদ করেছিলেন কমল হাসান, জাভেদ আখতার। সদ্য হিজাব-কাণ্ড নিয়ে প্রকাশ্যেই তরজায় জড়িয়েছেন দুই অভিনেত্রী- কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও শাবানা আজমী (Shabana Azmi)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সোনম কাপুর (Sonam Kapoor)। সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভয়হীন […]

ফের ‘মসিহা’ Sonu Sood, দুর্ঘটনায় জখম তরুণকে কোলে তুলে নিয়ে গেলেন হাসপাতালে

Sonu Sood

বাস্তবেই প্রকৃত হিরো সোনু সুদ (Sonu Sood)। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আহত এক তরুণকে নিজে হাতে গাড়ি থেকে বের করে, কোলে তুলে নিয়ে গেলেন হাসপাতালে। অভিনেতার এহেন উদার-কীর্তিতে ধন্য ধন্য করছে নেটদুনিয়া। ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার রাতে পাঞ্জাবের মগা জেলায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। ঘটনাচক্রে ওই রাস্তা দিয়ে […]

Mouni Roy Honeymoon: কাশ্মীরে হানিমুনে Mouni Roy, পোস্ট করলেন রোমান্সে ভরপুর ছবি

mouni

কিছুদিন আগেই বিয়ে সেরেছেন বলি অভিনেত্রী মৌনি রায় ও দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ার।এবার নবদম্পতির দেখা মিলল কাশ্মীরে। তাঁরা হনিমুনের জন্য কাশ্মীরে গেছেন বলে জানা গিয়েছে। বরফে মোড়া সাদা পাহাড়ে শীতের পোশাক পড়ে ভালোবাসার রঙে রঙ্গিন হয়ে উঠেছেন নবদম্পতি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁদের কিছু ভালোবাসার মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সুন্দর বাদামী রঙের সোয়েটার, নীল জিনস ও […]