Manabjamin: মুক্তি পেল শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর টিজার

মুক্তি পেল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম পরিচালিত ছবি, ‘মানবজমিনের'(Manabjamin) অফিসিয়াল টিচার। মাত্র ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারের ‘মনরে কৃষি কাজ জানো না’ রামপ্রসাদের এই গানটি ভেসে আসে। যে গানের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তনের। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), খরাজ মুখোপাধ্যায়, সৃজিত […]
Aparajita Adhya: মধ্যরাতে গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য

মধ্যরাতে অনভিপ্রেত ঘটনার শিকার অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। আচমকাই অভিনেত্রীর গাড়ি লক্ষ্য কররে অনবরত ইঁট ছোড়া হয়। পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয় যে, এলোপাথারি ইঁটের আঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে অভিনেত্রীর গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য। বৃহস্পতিবার নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিয় গিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার'(lokkhi kakima superstar) -এর শ্যুটিং সারতে। শ্যুটিং শেষ […]
XXX বিতর্ক: যুব সমাজকে কলুষিত করছেন! একতা কাপুরকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা

একতা কাপুরের ওয়েব সিরিজের দৃশ্য নিয়ে তুলকালাম কাণ্ড! বালাজি টেলিফিল্মসের এক সিরিজ নিয়ে বিতর্ক গড়াল আদালত অবধি। যার জেরে একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছিল আদালত। সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন পরিচালক প্রযোজক। কিন্তু আখেরে লাভ না হয়ে বরং তাঁকেই তীব্র ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। ১৪ অক্টোবর সেই মামলার শুনানি হয়। […]
Boudi Canteen Trailer: শুভশ্রী আসছেন ‘ক্যান্টিন’ সামলাতে, খাবার চেখে দেখবেন নাকি!

আবারও এক গৃহবধূর স্বপ্নপূরণের কথা শোনাবে অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী সিনেমা ‘বৌদি ক্যান্টিন’। মঙ্গলবারই এই সিনেমার টিজার সামনে এসেছে। যা দর্শকদের খুবই পছন্দ হয়েছে। প্রসঙ্গত, পরিচালক হিসাবে পরমব্রতর বাংলা সিনেমায় আত্মপ্রকাশ বহু আগেই হয়ে গিয়েছিল। ‘বৌদি ক্যান্টিন’ সেই তালিকায় নতুনভাবে যুক্ত হল। বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য […]
জন্মদিনে মদ্যপানের ভিডিয়ো ভাইরাল, কারও বাবার টাকায় খাইনি! বললেন Sreelekha Mitra

মঙ্গলবার ৫০ বছরে পা রাখলেন টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের পার্টির একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। কাছের বন্ধুদের নিয়ে বাড়িতেই পার্টি করেন তিনি। মেয়ে মাইয়্যা, ঘনিষ্ঠ বন্ধু ত্র্যম্বক রায়চৌধুরী-সহ কাছের মানুষদের সঙ্গে নিয়েই জন্মদিনে হুল্লোড়ে মাতলেন শ্রীলেখা। সেই পার্টিতে অভিনেত্রীকে মদ্যপান করতে দেখা যায়। যা নিয়ে শুরু হয় ট্রোলিং। তবে ছেড়ে কথা […]
পরিকল্পনা মাফিক খুন? বিগ বস প্রতিযোগী ও বিজেপি নেত্রীর মৃত্যুরহস্যে নয়া মোড়, পুলিসের জালে ১

হরিয়ানার বিজেপি নেত্রী ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী অভিনেত্রী সোনালি ফোগাটের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। সোমবার রাতে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। মৃত্যুর কিছু ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনালি। এবার তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। সোনালির মৃত্যু স্বাভাবিক নয়, তাঁর মৃত্যুর তদন্ত করুক সিবিআই, দাবি পরিবারের। ইতিমধ্যেই গোয়ার অঞ্জুনা […]
Sonam Kapoor: মা হলেন সোনম! কোল আলো করে এলো পুত্র সন্তান

মা হলেন সোনম কাপুর (Sonam Kapoor)। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে রাজপুত্র। দেখে আনন্দে আত্মহারা দাদু অনিল থেকে দিদিমা সুনীতা কাপুর, মাসি রিহা, মামা অর্জুন কাপুর-সহ সকলেই। আর সোনম-আনন্দের এই আনন্দঘন মুহূর্তের খবর ফাঁস করলেন বলিপাড়ার-ই আরেক কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর। খুশির মেজাজে দাদু অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করে সেই […]
Independence Day 2022: এবার ‘বাঘা যতীন’ দেব, স্বাধীনতা দিবসে প্রকাশ্যে টিজার

ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তীতে (75th Independence Day of India) নতুন চমক নিয়ে এলেন বাংলা বিনোদন দুনিয়ার ‘সুপারস্টার’ দেব (Dev)। এবার তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায়। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক টিজার (Teaser)। টিজার শেয়ার করে দেব লিখলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম […]
কাশীতে সাংসদ-তারকা দেব! শ্যুটিংয়ের মাঝেই বিশ্বনাথ দর্শন

কলকাতার শুটিং শেষ। এবার বারাণসীর পালা। গোটা টিম নিয়ে দেব ( Actor Dev ) পাড়ি দিয়েছেন মনিকর্নিকার শহরে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর আগামী ছবি ‘প্রজাপতি’র দ্বিতীয় দফার শ্যুট শুরু হবে চলতি মাসেই। তার আগে আরাধ্য দেবতার আশীর্বাদ নিতে বারাণসী পৌঁছে গেলেন সাংসদ-তারকা দেব অধিকারী! সঙ্গী ছবির পরিচালক অভিজিৎ সেন। সকাল সকাল নীল রঙা পাঞ্জাবী পরে […]
Dev: জলকেলিতে ব্যস্ত দেব, বহুতল আবাসনের ছাদখানা দেখলে যে কারও হিংসে হবে!

জলের নীল আর আকাশের নীল মিলেমিশে একাকার। বহুতলের সুইমিং পুলে মা, বাবা আর সাধের পোষ্যের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন টলিপাড়ার ব্যস্ত নায়ক দেব। পরিবারের সঙ্গেই তিনি থাকেন কলকাতার একটি বিলাসবহুল কমপ্লেক্সে। iসেই একই কমপ্লেক্সেই রয়েছে দেবের নিজস্ব পুল,সেই পুলে দেব একা। পুলের গা ঘেঁষে বসে তাঁর মা। এক পাশে বাবা। সঙ্গ দিয়েছে তাঁর দুই প্রিয় […]