Durga Puja: নীল-সাদা বাসেই বনেদি বাড়ির ঠাকুর দেখাচ্ছে রাজ্য

শহরের পুজো ঘুরিয়ে দেখাচ্ছে রাজ্য সরকার। প্রতিবারের মতো সপ্তমীর দিন সেই পরিষেবা উদ্বোধন করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তবে এবারের এই পরিষেবায় একটু পার্থক্য রয়েছে। এবার নীল-সাদা রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বাসগুলি। সাজানোও হয়েছে বিশেষভাবে। ধর্মতলার ট্রাম ডিপো থেকে বাসগুলি ছাড়ে।শহর কলকাতায় মাতৃদর্শনে দু’টি আলাদা প্যাকেজে পুজো পরিক্রমা বা দুর্গাপুজো ট্যুরের […]
Kajol: হলুদ শাড়ির আটপৌঢ়ে সাজ, পুজোয় ব্যস্ত কাজল! রইল ভিডিয়ো

শহরজুড়ে এখন উৎসবের আমেজ। তিলোত্তমা যেমন আলোর রোশনাইতে সেজে উঠেছে তেমনই আরবসাগরের পাড়েও এখন পুজোর আমেজ। মুম্বইয়ের বাঙালি সেলিব্রিটিদের বাড়ির পুজোয় মেতে ওঠে গোটা ইন্ডাস্ট্রি। আর সেই পুজো তালিকার অন্যতম মুখোপাধ্যায় বাড়ির পুজো। অর্থাৎ কাজল-রানি মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। প্রত্যেকবারই পুজোর কটা দিন সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন কাজল। শাড়ি আর সোনার গয়নায় বাঙালিয়ানা সাজে সকলের […]
Durga Puja 2023: মুক্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালবাম ‘উৎসবের গান’, ভার্চুয়ালি উদ্বোধন করলেন জাগো বাংলার উৎসব সংখ্যা

মহালয়ায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল জাগোবাংলা উৎসব সংখ্যা। শনিবার নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ আরও দলীয় নেতারা। সেই কর্মসূচিতে কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই উৎসব সংখ্যার উদ্বোধন করেন। সেখানে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “আমি […]
Puja Bonus: সিভিক ও আশাকর্মীদের বোনাস নিয়ে বড় ঘোষণা, ‘পক্ষপাতিত্ব’ র অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা একই হারে পুজোর বোনাস পাবেন। এক্ষেত্রে কোনও ‘পক্ষপাতিত্ব’ করা হচ্ছে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার সকালেই কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ভাতা সমহারে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত […]
Durga Puja: ৪১ ফুটের দুর্গা প্রতিমায় চমক দিতে চলেছে উত্তরবঙ্গের এই ক্লাব

কয়েক বছর আগে বিশাল দুর্গা(Durga Puja) তৈরি করে চমকে দিয়েছিল কলকাতার দেশপ্রিয় পার্ক (Deshapariya Park)। কলকাতার সেই ‘বড়’ চমককে এবার টেক্কা দেওয়ার প্রয়াস নিয়েছে আলিপুরদুয়ারের (Alipurduar) সুভাষপল্লি কালচারাল ইউনিট। এ বছর আলিপুরদুয়ার শহরের এই ক্লাবে তৈরি হচ্ছে ৪১ ফুট দুর্গা প্রতিমা (Durga Puja 2023)। এত বড় প্রতিমা উত্তরবঙ্গে এই প্রথম তৈরি হচ্ছে বলে দাবি করছেন […]
Amit Shah: দেবীপক্ষে কলকাতায় অমিত শাহ, দ্বিতীয়ায় উত্তর কলকাতার মণ্ডপের ফিতে কাটবেন

এবার উত্তর কলকাতার বিখ্যাত পুজোর উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই অমিত শাহ (Amit Shah) আসছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর সূচনা করবেন তিনি। দলের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে। প্রতি বছরই সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোয় কিছু না কিছু চমক থাকে৷ এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে তারা৷ […]
Liquor Shops: পুজোয় কবে কবে খোলা মদের দোকান? জানিয়ে দিল রাজ্য

পুজোয় কোনও ‘ড্রাই ডে’ নেই। সব দিনই খোলা থাকবে রাজ্যে মদের দোকান। ২০১৬ সাল থেকেই এই নীতি নিয়েছে রাজ্য আবগারি দফতর। কিন্তু খুচরো বিক্রেতাদের একাংশের দাবি ছিল, পুজোয় কর্মচারীদের কথা মাথায় রেখে ছুটির ব্যবস্থা করা হোক। এ বার সেই দাবি মেনে প্রথম বার রাজ্য সরকার বিশেষ এক নির্দেশ দিল। রাজ্য সরকারের ওই নির্দেশে বলা হয়েছে, […]
WB CM: ১৯ দিন পর মহালয়ায় বাড়ির বাইরে বেরোবেন মুখ্যমন্ত্রী! ভারচুয়ালি একদিনেই জেলার পুজোর উদ্বোধন

স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে ফিরেছিলেন ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। পরের দিন এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ের চিকিৎসা হয়। সে দিনই তিনি কালীঘাটের বাড়ির বাইরে শেষ বার পা রেখেছিলেন। অসুস্থতার কারণে তার পর থেকেই গৃহবন্দি মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে ২০ দিনের মাথায় মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে পা রাখতে পারেন ১৪ অক্টোবর, মহালয়ার দিন। মহালয়ায় […]
Hilsa Fish: পুজোর উপহার! বাংলাদেশ থেকে আসছে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ

দুর্গাপুজোর আগেই সুখবর। পুজো উপলক্ষে রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ। বুধবার ৩৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে মাছ চলে আসবে এই বাংলায়। প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির জন্য ৭৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। যদিও ইলিশ রফতানির অনুমোদন চেয়ে ১০০-রও বেশি সংস্থা আবেদন করেছিল। অনুমোদিত সংস্থাগুলির প্রতিটিকে ৫০ টন […]
Holiday List 2023: ২০২৩ সালে কবে কবে স্কুলে ছুটি? দেখুন পুরো তালিকা

২০২৩ শিক্ষাবর্ষে রাজ্যের সরকার স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষা-পঞ্জিকা বা ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ প্রকাশিত হয়েছে। তালিকা অনুয়ায়ী ২০২৩ শিক্ষাবর্ষে মোট ছুটি রয়েছে ৬৫টি। তিনটি পর্বে ভাগ করা হয়েছে ছুটির তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল, মে থেকে অগস্ট এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ-সহ […]