Trump ওভাল অফিসে প্রদীপ জ্বালালেন ট্রাম্প! দীপাবলিতে ভারতীয়দের সঙ্গে উৎসব, উপহার পেলেন হনুমান চালিশা

The NewsNest Desk: হোয়াইট হাউসের অন্দরমহলে দীপাবলির আলো। ভারতীয়দের সঙ্গে আলোর উৎসব উদযাপনে সামিল হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় ওভাল অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপনের সূচনা করেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন সংস্থার শীর্ষকর্তারা। উৎসবের আবহে ট্রাম্পের […]