Suvendu Adhikari ‘জমানা বদলেছে, সাধু-সন্তদের ভয় দেখানো যাবে না’, নেতাজি ইন্ডোরে গীতাপাঠে শুভেন্দু

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: সময় বদলেছে, জমানা বদলেছে। এবার আর সাধু-সন্তদের ভয় দেখানো বা তাঁদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না—নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রবিবারের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি নিজেও গীতার একটি অধ্যায় পাঠ করেন তিনি। একই সঙ্গে সাধু-সন্তদের অপমানের অভিযোগে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন শুভেন্দু। […]