Brij Bhushan Singh: ব্রিজভূষণ যৌন নিগ্রহে দায়ী, শাস্তি হওয়া দরকার, চার্জশিটে জানাল দিল্লি পুলিশ

কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে ছয় কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দিল্লি পুলিশের (Delhi Police) চার্জশিট সামনে এল। এখনও পর্যন্ত যতটা তদন্ত করা হয়েছে সেই ভিত্তিতে ব্রিজভূষণের সঙ্গে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও নজরদারি করার সংযোগ পাওয়া গিয়েছে বলেই চার্জশিটে দাবি করা হয়েছে। ১৩ জুন তৈরি হওয়া এই চার্জশিটে বিজেপি […]
Wrestlers Protest: স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে স্তনে হাত, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা মারাত্মক অভিযোগ প্রকাশ্যে

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের মতো খেলোয়াড়রা। এরই মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের হয়েছে দু’টি মামলা। এর প্রেক্ষিতে অভিযোগকারী মহিলা কুস্তিগীররা দিল্লি পুলিশের কাছে তাদের বয়ান রেকর্ড করেছেন। […]
PM Modi: মোদী বিরোধী পোস্টারে ছয়লাপ দিল্লি! দায়ের ১০০ FIR, গ্রেপ্তার ৬

মোদীবিরোধী পোস্টারে ছয়লাপ রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা। যার জেরে ১০০ জনের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছয় অভিযুক্তকে। উদ্ধার হয়েছে ২ হাজারেরও বেশি আপত্তিকর পোস্টার। ঠিক কী লেখা ছিল পোস্টারগুলিতে? দিল্লি পুলিশ জানিয়েছে, শহরের অলিগলিতে নানা ‘আপত্তিকর পোস্টার’ সেঁটে দেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে অধিকাংশেই ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। ‘‘মোদী হঠাও […]
Japanese Sexually Harassed: হোলিতে জাপানি মহিলাকে যৌন হেনস্থা দিল্লিতে, গ্রেপ্তার এক নাবালক-সহ ৩

এ দেশে অতিথিকে ঈশ্বরের আসনেই বসানো হয়। অথচ ভারতে এসে ভয়ংকর অভিজ্ঞতা হল এক জাপানি তরুণীর (Japanese Sexually Harassed)। রংয়ের উৎসবের মাঝেই যৌন হেনস্তার শিকার হন তিনি। অপমানে, ভয়ে, একরাশ ক্ষোভ নিয়েই ভারত ছাড়লেন। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খাস রাজধানী দিল্লিতে (New Delhi) ঘটল এমন লজ্জাজনক ঘটনা। পুলিশ সূত্রে খবর, ভারতে ঘুরতে […]
Delhi: বিছানায় প্রস্রাব পঙ্গু বাবার, রেগে গলা টিপে খুন করল ২০ বছরের ছেলে

বাবা পক্ষাঘাতে পঙ্গু, বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়েছেন। বিছানাতেই মল-মুত্র সবই করেন। এই অবস্থায় বাবাকে শ্বাসরোধ করে খুন করল তাঁর একমাত্র ছেলেই (Son Killed his Father)! প্রথমে খুনের দায় পড়শির কাঁধেই চাপানোর চেষ্টা চালিয়েছিল ঘাতক। কিন্তু দুঁদে পুলিশ আধিকারিকদের জেরার মুখে শেষ পর্যন্ত নিজের অপকর্ম স্বীকার করে নিয়েছে গুণধর ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দ […]
Constable Recruitment: পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! এখনই আবেদন করুন

দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। যে কোনও ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারেবন। সব মিলিয়ে মোট ১৮১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ২৯ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। আবদেন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন। শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ […]
জুবেইর গ্রেফতার হওয়ার পরই ‘উধাও’ হনুমান ভক্ত! টুইটারের জগতে অস্তিত্বই নেই অভিযোগকারীর

একরাতের মধ্যে টুইটারে ফলোয়ার সংখ্যা বারোশো ছাড়িয়ে গিয়েছিল ‘তাঁর।’ অল্ট নিউজের (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবাইয়ের (md.zubair) একটি চার বছরের পুরনো টুইট (tweet) ফের সামনে এনে সতর্ক করেছিলেন ‘তিনিই।’ দিল্লি পুলিশ জুবাইয়েরকে গ্রেফতার করেছে।কিন্তু এই মুহূর্তে টুইটারের জগৎ থেকে স্রেফ উধাও (delete) হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি। হনুমান ভক্ত নামে ওই অ্যাকাউন্ট থেকে গত ১৯ […]
নুপুর শর্মার ভিডিও পোস্ট, Alt News-এর সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে গ্রেফতার

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হল Alt News-এর Co-founder মহম্মদ জুবেইরকে (Mohammed Zubair)। তাঁর বিরুদ্ধে সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে। জুবেইরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫এ ধারায় মামলা রুজু করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার স্পেশ্যাল সেলের পুলিশ স্টেশনে একটি মামলায় তদন্তের জন্য জুবেইরকে ডাকা হয়। যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় সেখানেই তাঁকে […]
নূপুর শর্মা,শাবা নকভিসহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর করল অমিত শাহের পুলিশ

সাসপেন্ডেড বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন জিন্দলের পাশাপাশি সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।দিল্লি পুলিশের স্পেশাল সেলের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিট’-এর ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্র জানিয়েছেন, পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য নূপুরের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। বুধবার নূপুরের বিরুদ্ধে […]
Kashmir Files -এর প্রভাব, দিল্লির হোটেল থাকতে দিল না কাশ্মীরের বাসিন্দাকে, দেখুন ভিডিয়ো

‘কাশ্মীর ফাইলস’ দেশ জুড়ে সংখ্যালঘু বিদ্বেষে আরও হাওয়া দেবে। সিনেমাটি নিয়ে গেরুয়া শিবিরের হইচই দেখে এমন কথা বলেছিলেন শুভবুদ্ধি সম্পন্ন হাতেগোনা কয়েকজন মানুষ। সেই আশংকাই সত্যি হল শেষ পর্যন্ত। আগে থেকে বুকিং করলেও কাশ্মীরের এক বাসিন্দাকে ঘর দিল না দিল্লির হোটেল। ফিরিয়ে দেওয়া হল হোটেলের রিসেপশন কাউন্টার থেকে। ওই ব্যক্তি একটি অ্যাপের মাধ্যমে দিল্লির একটি […]