Subhomoy Chatterjee: টলিউডে ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়

subhamoy

টলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন শুভময় চট্টোপাধ্যায় (Subhomoy chatterjee)। একাধিক বাংলা সিরিয়াল, নাটকে কাজ করেছেন শুভময়। জানা গিয়েছে, তাঁর খাদ্যনালীতে থাবা বসিয়েছিল মারণরোগ ক্যানসার। এদিন সকালে বাইপাসের ধারে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তাঁর মৃত্যু […]

Death: পানিহাটির দণ্ড মহোৎসবে মর্মান্তিক দুর্ঘটনা, প্রচণ্ড গরমে মৃত ৩

panihati

পানিহাটির (Panihati) দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সকালে মেলায় এসে প্রচণ্ড গরমে মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে দুজন মহিলা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২। দুর্ঘটনার পর মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য মেলাও বন্ধ করে দেয় প্রশাসন। পানিহাটিতে দীর্ঘ দিন ধরে চলে আসছে দণ্ড মহোৎসব। ৫০০ বছরের বেশি প্রাচীন এই […]

পার্ক সার্কাসে পুলিশকর্মীর গুলিতে মৃত্যু হাওড়ার দাসনগরের রিমা সিংহের, আজই ছিল পাকা দেখা

park circus 2

পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাসের সামনে পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলিতে নিহত মহিলার নাম রিমা সিংহ (২৮)। হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা পেশায় একজন ফিজিওথেরাপিস্ট বলে জানিয়েছেন তাঁর মা। অনটনের পরিবারে রিমার বিয়ের কথাও চলছিল বলে জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে পার্কসার্কাসে কলকাতা পুলিশের (Kolkata Police) সশস্ত্র বাহিনীর সদস্য চোডুপ লেপচার গুলিতে প্রাণ হারান রিমা। হাওড়ার পশ্চিম দাশনগরের ফকির মিস্ত্রি […]

স্বাভাবিক মৃত্যুই হয়েছে কেকে-র, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানালেন চিকিৎসকরা

kk 1

গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে ইঙ্গিত পাওয়া গেল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হৃদরোগ মূলত দু’ধরনের। হৃদরোগে আর্টারি ব্লক হয় অনেকের। তার ফলে শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। আরেক ধরনের হৃদরোগে হৃদযন্ত্র পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। চিকিৎসা পরিভাষায় যাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। বিশেষজ্ঞরা মনে করছেন, মায়োকার্ডিয়াল ইনফার্কশনেই প্রাণ হারিয়েছেন কেকে। ফুসফুসে […]

KK Death: কেকে-কে গান স্যালুটে বিদায়, প্রয়াত গায়কের স্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা

WhatsApp Image 2022 06 01 at 11.34.45 AM

কেকে’কে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। গায়ককে শেষবারের মতো দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই বাঁকুড়া সফর শেষ করে কলকাতা  ফিরবেন তিনি। মঙ্গলবার বাঁকুড়ায় সেরেছেন প্রশাসনিক বৈঠক। আর আজ, বেলা ১২টা নাগাদ সতীঘাটের কর্মিসভায় উপস্থিত হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার অনেক আগে সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদই মঞ্চে হাজির হন […]

Bidisha De Majumder: একসঙ্গে রাত কাটালেও ‘আই লাভ ইউ’ বলিনি কোনওদিন, বললেন বিদিশার ‘প্রেমিক’

WhatsApp Image 2022 05 26 at 5.45.03 PM

পল্লবী দে’র পর গ্ল্যামার দুনিয়ায় ফের রহস্যমৃত্যু। নাগেরবাজারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার উঠতি মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। উঠতি মডেলের মৃত্যুর কারণ নিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। ওই কাণ্ডে নাম জড়িয়েছে অনুভব বেরা নামে পশ্চিম মেদিনীপুরের তাঁতিগেড়িয়ার এক যুবকের। ফেসবুকে বিদিশার সঙ্গে পরিচয় হয়েছিল অনুভবের। সেই অনুভবকেই কাঠগড়ায় তুলেছেন বিদিশার বান্ধবীরা। এক বান্ধবীর সঙ্গে বিদিশার […]

Bidisha Dey Majumdar :একাধিক সম্পর্ক, একতরফা প্রেম, বিদিশার মৃত্যুতে বাড়ছে রহস্য

WhatsApp Image 2022 05 26 at 4.13.02 PM

বিদিশার মৃত্যুর কারণ খুঁজতে এ বার তাঁর ঘনিষ্ঠ চার বন্ধুকে ডেকে পাঠাল পুলিশ। বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদ করার কথা। পুলিশ সূত্রে খবর, বিদিশার গত কয়েক দিনের গতিবিধি ছাড়াও তাঁর সম্পর্কের টানাপড়েন নিয়ে প্রশ্ন করা হবে বন্ধুদের। অনুমান, বিদিশার সম্পর্ক নিয়ে অনেক কিছুই জানতেন তাঁর বন্ধুরা। বুধবার সন্ধ্যায় নাগেরবাজারের একটি ফ্ল্যাট থেকে মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার […]

Bidisha Death Mystry: মৃত্যুর কারণ ক্যানসার নাকি কেরিয়ার, বিদিশার সুইসাইড নোট ঘিরেও বিভ্রান্তি

WhatsApp Image 2022 05 26 at 3.04.24 PM

গ্ল্যামারের হাতছানি। ফের ঝকঝকে, চাকচিক্য জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার মনোজগতের উদাহরণ। পল্লবী দে’র পর এবার কলকাতার উঠতি মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যমুত্যু। একইভাবেই ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার রাতে বিদিশার মৃতদেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে এক সুইসাইড নোট। দমদমের নাগেরবাজার এলাকার […]

Delhi: ভয়াবহ! ঘরকে গ্যাস চেম্বার বানিয়ে ২ মেয়ের সঙ্গে আত্মঘাতী মা, দেয়ালে আটকানো সুইসাইড নোট

suicide scaled

দিল্লির বসন্ত বিহারের একটি বাড়ি থেকে শনিবার উদ্ধার হয়েছে তিন মহিলার দেহ ৷ মৃতরা হলেন এক মাঝবয়সী মহিলা ও তাঁর দুই মেয়ে (3 Bodies recovered from Flat in Delhi Vasant Vihar) ৷ ফ্ল্যাটকে গ্যাস চেম্বারে পরিণত করে তিনজনে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সমস্ত দরজা, জানালা, ভেন্টিলেটর সব ফয়েল পেপার […]

Madhya Pradesh: মুসলিম ভেবে ৬৫ বছরের বৃদ্ধকে মার, প্রাণ গেল ভবরলাল জৈনের

madhya pradesh

বিশিষ্ট সাংবাদিক রবীশ কুমার বেশ কিছুদিন আগে বলেছিলেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই দাঙ্গাবাজদের থামানো দরকার। না হলে আজ যারা মুসলিমদের পিটিয়ে মারছে, কাল আমাকে- আপনাকে পিটিয়ে মারবে। আপনার পরিবারের লোকেদের মারবে। আজ যারা মুসলিমের ঘরে আগুন দিচ্ছে কাল আমার – আপনার ঘরে দেবে। আর আপনার দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না।’ তাঁর বলা সেই কথাই […]