Telengana: কাঠের গুদামে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু ১১ শ্রমিকের

telengana scaled

কাঠের গুদামে আগুন লেগে ১১ শ্রমিকের মৃত্যু হল। সেকেন্দরাবাদের অই গুদামে বুধবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। শ্রমিকরা সবাই পরিযায়ী। তাঁরা বিহার থেকে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোইগুডায় একটি কাঠের কারখানায় কাজ করতেন তাঁরা। কারখানার গুদামের ঠিক উপরের তলাতেই শ্রমিকরা থাকতেন। আগুন লাগার পরই এক শ্রমিক কোনও রকমে দোতলা থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান। কিন্তু বাকিদের […]

বছর খানেক আগে খুন করা হয় ভাদুর ভাই বাবরকেও, পুলিশের উপর ক্ষোভ উগরে দিলেন সদ্য পুত্রহারা মা

bhadu scaled

গত বছর খুন হয়েছিলেন ভাই। এ বছর খুন হলেন দাদা। সোমবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। ঠিক এক বছর তিন মাস আগে খুন হয়েছিলেন ভাদুর ভাই বাবর শেখও। ২০২১ সালের ৫ জানুয়ারি খুন হয়েছিলেন বাবর। তিনিও সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। গত পাঁচ জানুয়ারি বগটুই গ্রামের কবরস্থানের কাছে খুন […]

রাস্তার ধারে পড়ে রয়েছে কাটা হাত-পা ,কর্ণাটকে ভয়াবহ বাস দুর্ঘটনা প্রাণ গেল ৮ জনের

bus accidnet

কর্ণাটকের টুমকুর জেলার পাভাগাদা এলাকায় বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বেসরকারি বাসে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বহন করছিল বাসটি। দ্রুত গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারান চালক। যার জেরে যাত্রী-সহ রাস্তার ধারে উলটে যায় বাসটি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের […]

রাসায়নিকের সঙ্গে পেগ বানিয়ে মদ, বারুইপুরে মৃত ৪, আরও দু’জন হাসপাতালে

baruipur scaled

মদের নেশায় জল ভেবে কীটনাশক খেয়ে মৃত্যু হল চার জনের। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তর রানাগ্রামে। গুরুতর অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি আরও দু’জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই এলাকায় বসেছিল মনসা গানের আসর। সেই উপলক্ষে ওই গ্রামের পোলট্রি ফার্মের মালিক রথীন গায়েন নিমন্ত্রণ করেছিলেন তাঁর বন্ধু […]

Fire in Kolkata: : ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসে ভয়াবহ আগুন, মৃত এক বাংলাদেশি

FIRE

কাকভোরে শহর কলকাতায় আগুন। আগুন লাগে ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বাংলাদেশি এক অতিথির। অসুস্থ হয়ে পরেন আরও দুজন বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, শনিবার ভোরে আগুন দেখা যায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে আগুন। গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত এই আগুন ছড়িয়ে যায় […]

Death: এক বিদেশিনী-সহ ২ ভক্তের রহস্যমৃত্যু মায়াপুর ইসকনে, পুকুরপাড়ে মিলল যুগলের দেহ

iskon

দোলের আগে এক বিদেশিনী-সহ দুই ভক্তের দেহ উদ্ধার। নদীর পাড় থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। নদিয়ার মায়াপুরে (Mayapur) ব্যাপক চাঞ্চল্য। নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মায়াপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার অপেক্ষায় পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে আটটা […]

Shane Warne: টাওয়েল ও বালিশে মিলেছে রক্তের দাগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

warne 5 scaled

তাইল্যান্ডের বিলাসবহুল ভিলাতে যে ঘরে শেন ওয়ার্নের মৃতদেহ পড়েছিল সেখানে রক্তের দাগ পেয়েছে তাইল্যান্ডের পুলিশ। শুধু ঘরে নয়, ওয়ার্নের স্নান করার তোয়ালেতেও রক্তের দাগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। থাইল্যান্ডের কো সামুইয়ের ভিলায় বন্ধুদের সঙ্গে ছিলেন ওয়ার্ন (Shane Warne)। শুক্রবার রাতে তিনি খেতে আসছেন না দেখে ডাকতে যান এক বন্ধু। তখনই কিংবদন্তির ঘরে ঢুকে দেখেন, অচেতন অবস্থায় পড়ে রয়েছেন […]

Russia-Ukraine War: ইউক্রেনে প্রাণ হারালেন আর এক ভারতীয় মেডিক্যাল পড়ুয়া

chandan jindal

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) সপ্তম দিনে আরও এক দুঃসংবাদ।  প্রাণ হারালেন আরও এক ভারতীয়। তিনি পাঞ্জাবের (Punjab) বাসিন্দা। যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ওই ভারতীয় পড়ুয়ার নাম চন্দন জিন্দাল (২২)। চন্দন পঞ্জাবের বারনালার বাসিন্দা। তিনি ইউক্রেনের ভিন্নিতসিয়ার ভিন্নিতসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। জানা গিয়েছে, […]

‘আখলাক কাণ্ড’ বিহারে! গোমাংস খাওয়ায় খলিল আলমকে জ্যান্ত পুড়িয়ে মারল গোরক্ষকরা

bihar

দাদরি আকলাখ কাণ্ডের ছায়া এবার বিহারে (Bihar)। গোমাংস খাওয়ার ‘অপরাধে’ মুসলিম যুবককে চরম শাস্তি দিল স্বঘোষিত গোরক্ষকরা। অভিযোগ, প্রথমে মারধর করা হয়, পরে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় ওই যুবককে। গোরক্ষার নামে চরম নৃশসংসতায় কার্যত শিউরে উঠেছে দেশবাসী। মৃতের নাম মহম্মদ খলিল আলম। তিনি জেডিইউয়ের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা […]

Abhijit Banerjee: ‘এখনও সারেঙ্গিটা বাজছে’… প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

avijit scaled

প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় (Abhijit Banerjee )। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ীর প্রয়াণের পর, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে শোকের ছায়া সংগীত মহলে। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র সহ সেই সময়ের একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। সোশ্যাল মিডিয়ায় […]