Cyclone Murasu: রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’! বাংলার কোন জেলায় কতটা বৃষ্টি, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। সোমবার, ২ নভেম্বর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় আপাতত বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। ৪ নভেম্বর থেকে রাজ্যের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। […]