Uttar Pradesh: লুডো খেলায় নিজেকেই বাজি, হেরে বাড়িওয়ালার সঙ্গে ‘সংসার’ মহিলার!

Ludo 1200x900 1

মহাভারতে শকুনির বিরুদ্ধে পাশা খেলার সময়, স্ত্রী দ্রৌপদীকে বাজি ধরে হেরেছিলেন যুধিষ্ঠির। মহাভারতের সেই অন্ধকারময় পর্ব যেন ফিরে এল আধুনিক ভারতে। তবে, খেলাটা পাশার বদলে লুডো, আর এই ক্ষেত্রে স্বামী নন, স্ত্রী নিজেই নিজেকে বাজি ধরে হেরেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে (Uttar Pradesh)। এই ঘটনার সূত্রপাত ঘটেছিল ছয় মাস আগে। কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে চলে […]

Uttarakhand: ‘আমাকে দেহ ব্যবসার পথে ঠেলে দেওয়া হচ্ছে’, মৃত্যুর আগে বন্ধুকে জানিয়েছিলেন অঙ্কিতা

রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারী খুনের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। তাঁকে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হয়েছিল বলে যে অভিযোগ সামনে আসছিল, সেটাই আরও স্পষ্ট হল তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে। পুলিশ জানতে পেরেছে, অঙ্কিতা তাঁর এক বন্ধুকে হোয়াটসঅ্যাপ জানিয়েছিলেন সে কথা। তিনি বন্ধুকে বলেছিলেন, তাঁকে দেহ ব্যবসার পথে ঠেলে দেওয়া হচ্ছে ক্রমশ। তাঁর পাঠানো […]

Shantiniketan: ৫২ ঘণ্টা পর শিশুর দেহ মিলল প্রতিবেশীর ছাদে, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে আগুন

shantiniketan

রণক্ষেত্র শান্তিনিকেতন। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি চার বছরের শিশুর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামে। স্থানীয়দের দাবি, রবিবার শিশুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার তার দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে। অভিযোগ, প্রতিবেশীই খুন করেছেন শিশুকে। তার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। […]

গার্ডেনরিচে উদ্ধার TMC কাউন্সিলরের ছেলের দেহ, গলায় কুকুরের বেল্টের ফাঁস

DEATH 4

ফের খবরের শিরোনামে গার্ডেনরিচ। ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার ওই অঞ্চলের তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার তাঁরই ছেলের ঝুলন্ত দেহ। কুকুরের গলার বেল্টে গলা ফাঁস দেওয়া ছিল তাঁর। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দ রয়েছে। কোনও সুইসাইড নোট মেলেনি। খবর পেয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ছুটে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাজ হাকিম। […]

Kestopur Murder: কেষ্টপুরকাণ্ডে হাওড়া স্টেশনে গ্রেফতার মূল চক্রী সত্যেন্দ্র

Satyendra Chaudhuri

কেষ্টপুর জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার সত্যেন্দ্র। ১৮ দিন ধরে পালিয়ে বেরাচ্ছিল সত্যেন্দ্র চৌধুরী। ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক ছিল তার। কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের জালে তার আগেই ধরা পড়ে সে। সিআইডি সূত্রে খবর, বাগুইআটির জগৎপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বিহারের সীতামারীর বাসিন্দা সত্যেন্দ্র। গত ২২ অগাস্ট বাগুইআটির ২ কিশোর অতনু দে ও […]

Baguiati Murder: বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুন, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

codid death

বাগুইআটি থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের দেহ উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। মঙ্গলবার সকালে ওই দুই ছাত্রের পরিবারের লোকজন তাদের দেহ শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ। বসিরহাট হাসপাতালের মর্গে গত প্রায় ১৩ দিন ধরে অশনাক্ত অবস্থায় ওই দেহ দু’টি পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোর বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র […]

Dumdum: বিয়ের দু’সপ্তাহ পরই বাগুইআটিতে তরুণীর রহস্যমৃত্যু, স্থানীয়দের বক্তব্যে পরতে পরতে রহস্য

death

গত মাসের শেষ সপ্তাহেই স্বামীর হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিতাস নন্দী। কিন্তু তা যে এতটাই ক্ষণস্থায়ী, তা হয়তো কল্পনাও করেননি তিনি। শুক্রবার গভীর রাতে ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধার হল তিতাসের রক্তাক্ত দেহ। ঘটনায় দানা বেঁধেছে রহস্য। আটক করা হয়েছে তাঁর স্বামীকে। জানা গিয়েছে, নিহত ওই তরুণীর নাম তিতাস নন্দী (২৮)। স্বামীর নাম […]

Baharampur Murder: মন্দিরে গিয়ে বিয়ে করেছিল সুতপাকে, পুলিশি জেরায় দাবি সুশান্তর

sutapa 2

সুতপার সঙ্গে বিয়ে হয়েছিল সুশান্তর! সূত্রের খবর, জেরায় নাকি এমনটাই দাবি করেছে সে। জেরায় ধৃত জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে সুতপার সঙ্গে বিয়ে হয়েছিল। মন্দিরে গিয়ে বিয়ে করেছিল সুতপাকে। কিন্তু অপর একজনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় সম্প্রতি সম্পর্ক ভেঙে দিতে চাইছিলেন। তাই ‘প্রতিশোধ’ নিতেই সুতপাকে খুন করে বলে জেরায় স্বীকার করেছে সুশান্ত। যদিও বহরমপুর পুলিশের এক […]

বইমেলায় একের পর এক পকেটমারি, পুলিশের জালে অভিনয় জগতের চেনা মুখ

rupa

বইমেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। বিধান নগর উত্তর থানার হাতে গ্রেফতার। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বই মেলা থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ব্যাপারটা কী? অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যাতেও অন্তর্জাতিক বই মেলায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মী লক্ষ্য করেন এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। কেউ কীভাবে […]

Bhabanipur Murder: খাস কলকাতায় সোনার ব্যবসায়ীকে অপহরণ করে খুন, হোটেল থেকে মিলল দেহ‌

Murder AmritsarOnline

খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হল। এই ঘটনায় শিউরে উঠেছে মহানগরীর মানুষজন। সোমবার রাতে এলগিন রোডের গেস্ট হাউজ় থেকে মিলল ভবানীপুরের অপহৃত ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের দেহ। পরিবার সূত্রে খবর, সোমবার থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল সোমবারই। তারপরই দেরি না করে পরিবার যোগাযোর করে থানায়। পুলিশ জানাচ্ছে, গলায় […]