Chorbagan Stampede: মা জাগ্রত! মুখ ঘোরালেই ঘটে অঘটন, বিপর্যয়ের পর অতীতের ঘটনা টানলেন প্রাক্তন সম্পাদক জয়ন্ত

The NewsNest Desk: চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকের আবহের মধ্যেই সামনে এল পুজো কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের একাধিক দাবি। তাঁর বক্তব্য, গত কয়েক বছরে প্রতিমার মুখের দিক পরিবর্তন কিংবা খুঁটিপুজোর নির্দিষ্ট স্থান সরানোর পর তাঁদের পরিবার ও পুজো কমিটির সঙ্গে যুক্ত কয়েক জনের জীবনে একের পর এক অঘটন […]