Sana Khan: ইসলামের জন্য অভিনয়কে বিদায়, এবার মা হতে চলেছেন বিগ বস খ্যাত সানা খান

SANA

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে তাঁকে এখন অভিনেত্রী না বলাই যায়। কারণ, ২০২০ সালে অভিনয় কেরিয়ারকে একেবারে টা টা বাই বাই করে দেন সানা। বরং বেছে নেন ইসলামকেই। তারপরই খবরে আসে দুবাইবাসী অনাস সৈয়দের সঙ্গে নিকাহ করেছেন সানা। আর এবার বিয়ের তিন বছর পর মা হওয়ার কথা ঘোষণা করলেন তিনি। সম্প্রতি একটি […]

Oscars 2023: অস্কারের মঞ্চে দীপিকাকে দেখেই ভোলবদল কঙ্গনার, কী লিখলেন?

WhatsApp Image 2023 03 13 at 7.20.08 PM

অস্কার ২০২৩-এ (Oscars 2023) এবার ভারতের জয়জয়কার। দুটি ভারতীয় ছবি জিতে নিয়েছে অ্যাওয়ার্ড। সেরা মৌলিক গানের জন্য পুরস্কার পেল এসএস রাজামৌলির আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ গানটি। ভারতীয় প্রযোজনায় প্রথম কোনও গান যা জিতল সেরা গানের সম্মান। অন্য দিকে, ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এই বিভাগেও আগে পুরস্কার আসেনি দেশে। চলতি […]

Satish Kaushik death: ‘সতীশকে খুন করেছে আমার বর’, গুরুতর অভিযোগ অভিনেতার বন্ধুর স্ত্রীর

vikas

বলিউডের বিখ্যাত অভিনেতা, কৌতুক অভিনেতা, পরিচালক ও লেখক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় দিল্লির এক মহিলা দাবি করেছেন যে তার স্বামী ১৫ কোটি টাকার জন্য অভিনেতা সতীশকে খুন করেছেন। মহিলার নাম সানভি মালু। তিনি দিল্লির ব্যবসায়ী এবং কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী।  তিনি এই বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখেছেন […]

Shah Rukh Khan: শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে, ধৃত দু’জনেরই বাড়ি গুজরাতে

SRK 3

দিনকয়েক আগেই শাহরুখের বাংলো মন্নতে ঢুকে পড়েছিলেন দুই অনুপ্রবেশকারী। তাঁদেরকে গ্রেফতারও করা হয়েছিল মুম্বই পুলিশের তরফে। মামলার সর্বশেষ আপডেট অনুযায়ী পুলিশ সূত্র বলছে যে, ধরা পড়ার আগে ওই ব্যক্তিরা শাহরুখের মেকআপ রুমে প্রায় আট ঘণ্টা লুকিয়ে ছিলেন। পুলিশ সূত্রে খবর, তাঁদের দু’জনের বয়স ১৮ অথবা ১৯ হবে। এক জন গুজরাতের শ্রমিক এবং অন্য জন সব্জি […]

Tunisha Sharma Death Case: আদালতের নির্দেশে জামিন পেলেন শিজান খান, প্রেমিকার উদ্দেশে কী বললেন অভিনেতা

sheezan khan

ছোটপর্দার অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের কিনারা হয়নি এখনও। তার মধ্যেই পুলিশি হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন তাঁর প্রেমিক শিজান খান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শনিবার মহারাষ্ট্রের আদালত শিজানের ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে। গত বছর ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তুনিশার। মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন শিজান, […]

Sushmita Sen: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন! এখন কেমন আছেন?

susmita

হৃদ্‌রোগে আক্রান্ত প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। হার্টে স্টেন্ট বসানো হয়েছে। শারীরিক অসুস্থতার কথা নিজেই জানালেন অভিনেত্রী। বাবার সঙ্গে নিজের একটি আদুরে ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “নিজের হৃদয়কে খুশি রাখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার সবথেকে বেশি দরকার হবে। এই কথাই আমার বাবা আমায় বলেছিলেন। […]

Uorfi Javed: শাড়ির আঁচল উড়ে স্পষ্ট স্তনবৃন্ত! নতুন অবতারে আরও খোলামেলা উরফি

urfi javed 23

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। আবারও নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই […]

Sonu Nigam: সোনু নিগমের উপর হামলা মুম্বইয়ে, আহত বন্ধু রব্বানি, থানায় ক্ষুব্ধ গায়ক

nigam

সঙ্গীতশিল্পী সোনু নিগম ও তাঁর সঙ্গীরা আক্রান্ত। অনুষ্ঠান চলাকালীন সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্রের দাবি। জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের চেম্বুরে সোনু নিগমের অনু্ষ্ঠান চলাকালীন চড়াও হন স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে। অনুষ্ঠান চলাকালীন […]

Hardik-Natasha Wedding: ঠোঁটে ঠোঁট! ছেলে কোলে দ্বিতীয়বার বিয়ে হার্দিক-নাতাশার

HARDIK

একবারে সাধ মেটেনি তাই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন হার্দিক পাণ্ডিয়া। তাও আবার এক সন্তানের বাবা হওয়ার পরও। পাত্রী নিজের স্ত্রী নাতাশা স্টানকোভিচ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর দিন হার্দিক ও নাতাশা বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায সেই ছবি পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা এদিন […]

Adil Durrani : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিদেশিনীকে ধর্ষণ! আরও বিপাকে রাখি সাওয়ান্তের স্বামী

Rakhi Sawant wedding Photos

আরও বিপাকে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) স্বামী আদিল খান দুরানি। এবার ধর্ষণের অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, মাইসুরুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগটি। আর তা করেছেন এক ইরানি মহিলা। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন আদিল। অভিযোগকারিণী ওই মহিলার দাবি, তিনি ও আদিল সম্পর্কে ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় সহবাসও করেছেন […]