Rabindranath Tagore: অনুপম সৌভাগ্য! কবিগুরুর বেশে এ কোন অভিনেতা

বিশ্ববরেণ্য় সাহিত্য়িক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এযাবৎ কম কাজ হয়নি। একাধিক পরিচালক-অভিনেতা তাঁর চরিত্র ও জীবনের ভিন্ন ভিন্ন গল্প বিভিন্ন সময় পর্দায় তুলে ধরেছেন। কবিগুরুকে নিয়ে বাংলাতেই কাজ বেশি হয়েছে। তবে এবার হিন্দি ছবির চিত্রনাট্য়ে ফুটে উঠতে চলেছে বিশ্বকবির জীবন। আর তাঁর চরিত্রে অভিনয় করবেন বলিউডের বহুমুখীপ্রতিভাধর অভিনেতা অনুপম খের। সম্প্রতি তিনি প্রকাশ্য়ে আনলেন ছবির লুক। […]
Mithun Chakraborty: মাতৃহারা মিঠুন চক্রবর্তী, মুম্বইতে প্রয়াত অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী

মাতৃহারা মিঠুন চক্রবর্তী। এর আগে কোভিডের সময়ে বাবাকে হারিয়েছিলেন। এবার মাকেও হারালেন মিঠুন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। অভিনেতার পরিবারের তরফেই এই খবর জানানো হয়েছে। বর্তমানে মুম্বইতে ছেলে মিঠুনের কাছেই থাকতেন তাঁর মা। একসময় কলকাতার জোড়াবাগান এলাকায় বাবা-মা ও ৪ ভাইবোনের সঙ্গেই থাকতেন মিঠুন চক্রবর্তী। প্রতিষ্ঠিত হওয়া, ও নাম যশ খ্যাতির আগে মিঠুন […]
Fighter First Look: সঙ্গী দীপিকা, ‘ফাইটার’ হৃতিকের লুক প্রকাশ্যে আসতেই উঠল টুকলির অভিযোগ

বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রকাশ্যে এল তাঁদের আগামী ছবি ‘ফাইটার’-এর প্রথম পোস্টার (‘Fighter’ First Poster)। বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর। ‘ফাইটার’ ছবির পোস্টার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বলিউডের ‘গ্রিক গড’ এবার তৈরি যুদ্ধক্ষেত্রে নামার জন্য। পরনে পাইলট জি-স্যুট ও গ্লাভস। ক্যামেরার দিকে পিছন […]
Arijit Singh: মঞ্চে পারফর্ম করাকালীন হেনস্থার শিকার অরিজিৎ, ডান হাতে গুরুতর আঘাত

খ্যাতির খেসারত দিতে হল গায়ক অরিজিৎ সিংকে। অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই হেনস্থার শিকার হলেন গায়ক। গুরুতর চোট পেলেন ডান হাতে। সমাজমাধ্যমের পাতা থেকে মিলল সেই খবর। সম্প্রতি অওরঙ্গাবাদে গানের অনুষ্ঠান ছিল অরিজিতের। মঞ্চে গান গাইতে উঠেওছিলেন তিনি। খবর, তার পরেই ঘটে বিপত্তি। প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে তাঁর হাত ধরে টানাটানি শুরু করে দেন এক […]
Prosenjit Chatterjee: মুম্বইতে মণিরত্নমের সঙ্গে প্রসেনজিৎ, নতুন কাজের খবর আসবে কী ?

টলিউড ছাড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র প্রশংসায় এখন মজেছে বলিউডও! তাঁর জুবিলি (Jubilee)-এখন বলিউডেও প্রশংসিত। আপাতত সিরিজের প্রচারের জন্য হামেশাই মায়ানগরীতে দেখা যাচ্ছে ‘বুম্বাদা’-কে। আর এবার, সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা নতুন ছবি জল্পনা বাড়াল অনুরাগীদের মধ্যে। এবার কি মণিরত্নম (Mani Ratnam)-এর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা? মণিরত্নমের সঙ্গে আলাপচারিতার ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রসেনজিৎ […]
Jiah Khan Case: জোর করে গর্ভপাত, জিয়ার নষ্ট ভ্রূণকে বাথরুমে ফ্লাশ সূরজের! ২০১৩ সালের ৩ জুন নিয়ে ১০ রহস্য

কলেজ পড়ুয়া দুই কিশোরীর ঘনিষ্ঠ বন্ধুত্ব। ছুটি কাটাতে বন্ধুর বাড়িতে এসে তার বাবার প্রেমে পড়ে যায় মেয়ে। ‘নিঃশব্দ’ ছবির সেই অসম প্রেমের নায়িকা জিয়া খান প্রথম ছবিতেই চমকে দিয়েছিলেন সকলকে। জিয়ার মৃত্যুতে স্তব্ধ হয়েছিল বলিউড। দীর্ঘ ১০ বছর পর অবশেষে রায় বের হল জিয়ার আত্মহত্যার মামলার। তৎকালীন প্রেমিক সূরজ পাঞ্চোলীর বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছিল […]
Salman Khan: সঙ্গীতার সঙ্গে প্রকাশ্যে খুনসুটি, লজ্জায় লাল সলমন!

অর্পিতার ঈদ পার্টি উপলক্ষে বসেছিল তারার হাট।সলমনের হিরোইনদের মধ্যে ভাগ্যশ্রী থেকে, ক্যাটরিনা এসেছিলেন অনেকেই। তবে, সকলের মধ্যেই নজর কেড়েছে ভাইজানের একসময়ের প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর খুনসুটি।ঈদ পার্টিতে শুধু সঙ্গীতা এসেছিলেন এমন নয়, বরং যখন তিনি ফিরে যাচ্ছেন তাঁকে গাড়ি অবধি পৌঁছে দিতে আসেন সলমন। আর তখনই সেই খুনসুটি এবং মিষ্টি মুহূর্ত। একসঙ্গে বেড়িয়ে আসছেন […]
Parineeti Chopra Wedding: অনামিকায় রুপোলি আংটি! রাঘবের সঙ্গে গোপনে বাগদান সারলেন পরিণীতি?

শেষমেশ কি গোপনেই রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরে ফেললেন পরিণীতি চোপড়া! অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই উঠছে প্রশ্ন। মুম্বইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দু’জনের প্রেমের জল্পনা। তার পর থেকে একাধিক বার এক ফ্রেমে ধরা দিয়েছেন চর্চিত যুগল। কখনও পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন আপ […]
Sanjay Dutt: বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, কন্নড় ছবির সেটে দুর্ঘটনা

কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমা ফেটে গুরুতর আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। শুটিং চলাকালীন আচমকাই ফেটে যায় বোমা। বিস্ফোরণে আহত হন সঞ্জু বাবা। খবর, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। প্যান ইন্ডিয়া সিনেমা ‘কেডি’। এই ছবি দিয়েই সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন […]
Salman Khan: গোরক্ষকদের কাছ থেকে হুমকি পেলেন সলমন খান, জানানো হল হত্যার দিনক্ষণও!

নতুন করে প্রাণনাশের হুমকি সলমন খানকে। গত মাসে ই-মেল মারফত সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে। এবার নিজেকে রকি ভাই বলে দাবি করা এক ব্যক্তি সোজা মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ঘটনায় নতুন করে মাথায় চিন্তার ভাঁজ মুম্বই পুলিশের। সলমনের বাড়ির সামনে নিরাপত্তা […]