Rubina Dilaik: ফুটফুটে যমজ সন্তানের জন্ম দিলেন টেলিপর্দার ‘ছোটি বহু’! ছেলে হল না মেয়ে?

রবিবাসরীয় দুপুরেই এল সুখবর। টেলিপর্দার জনপ্রিয় ‘ছোটি বহু’র মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডগমগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাবন্ধুরা। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই রুবিনার যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী। সেই সময়ে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই […]
Randeep Hooda: মণিপুরের সাবেক সাজে বিয়ে করলেন রণদীপ, কেমন দেখাল বর-কনেকে

মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রণদীপ হুডা। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ভিডিয়োও। #WATCH | Manipur | Actors Randeep Hooda and Lin Laishram tie the knot in a traditional Meitei wedding ceremony in Imphal. pic.twitter.com/MsRLUhcCwE — ANI (@ANI) November 29, 2023 […]
Bollywood Gossip: আরবাজের সঙ্গে থাইল্যান্ডে পার্টিতে মজে আমিশা, প্রেম করছেন নাকি?

‘গদর ২’-এর সাফল্যের পর ফের প্রচারের আলোয় ফিরেছেন আমিশা প্যাটেল । নিন্দকেরা অবশ্য বলছেন, এখন মাটিতে পা পড়ছে না অভিনেত্রীর। এ বার নাকি সলমন খানের ভাই আরবাজ খানের প্রেমে পড়েছেন আমিশা। তাইল্যান্ডে একটি নাইট ক্লাবে দেখা গেল তাঁদের। কালো স্বল্প দৈর্ঘ্যের বডিকন পোশাকে অমিশা। ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ়। একে অন্যের হাত ছাড়ছেন না তাঁরা। […]
Amitabh Bachchan: মেয়ের নামে ‘প্রতীক্ষা’ লিখে দিলেন অমিতাভ! এই বাংলো নিয়েই যত অশান্তি?

জোর কোন্দল বচ্চন পরিবারে! দিনকয়েক আগেই বাড়ির বৌ ঐশ্বর্য রাই বচ্চন শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে উঠেছেন বলে শোনা গিয়েছিল। এরমধ্যেই শনিবার বি টাউনে খবর রটল যে, অমিতাভ নাকি তাঁর বাংলো ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতা বচ্চন নন্দার নামে লিখে দিয়েছেন। সূত্রের খবর, এতদিন ধরে এই বাংলো নিয়েই নাকি যাবতীয় অশান্তি চলছিল ঐশ্বর্যর সঙ্গে। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ […]
Dunki Drop 2: তাপসীর প্রেমে ‘লুট পুট গায়া’ শাহরুখ, মুক্তি পেল অরিজিতের গাওয়া ডাঙ্কি-র প্রথম গান

কেন ৫৮ -তেও কিং অফ রোম্যান্স তিনি, তা ফের হাতেনাতে প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বুধবার মুক্তি পেল ‘ডাঙ্কি’র প্রথম গান ‘লুট পুট গায়া’। গান জুড়ে ফুটে উঠল ‘মনু’ তাপসীর প্রতি ‘হার্ডি’ শাহরুখের অগাধ প্রেম! মুক্তি পাওয়ার ঘণ্টা খানের মধ্যে ইউটিউবে গানটির ভিউ ৯ লাখ ছুঁইছুঁই। ‘ডাঙ্কি ড্রপ ২’তে তাপসীর সঙ্গে তাঁর রসায়ন ভীষণরকম ‘রিফ্রেশিং’। […]
ICC ODI World Cup 2023: ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবেন, চাঞ্চল্যকর মন্তব্য অভিনেত্রীর

রবিবার আমদাবাদে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বনাম অষ্ট্রেলিয়া। বিশ্বকাপের উত্তেজনা এই মুহূর্ত গোটা দেশে। সকলেই রবিবারের অপেক্ষায়। ইতিমধ্যেই মোদী রাজ্যে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলছে প্রস্তুতি। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। এ বার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। বিশাখাপত্তনমের বাসিন্দা তেলুগু অভিনেত্রী রেখা বোজ। […]
Kajol: ক্যামেরার সামনে পোশাক বদলাচ্ছেন কাজল! এবার ডিপফেকের শিকার বলি অভিনেত্রী?

ক্যামেরা চলছে। তার সামনেই পোশাক বদাচ্ছেন এক নারী, অবিকল কাজলের মতো দেখতে। সম্প্রতি এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এটা দেখা মাত্রই অনেকেরেই সন্দেহ হতে থাকে। তিনি কি আদৌ কাজল? অবশেষে প্রকাশ্যে সত্যিটা। আসলে রশ্মিকা, ক্যাটরিনার পর ডিপফেক ভিডিয়োর শিকার হলেন কাজল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কাজল পোশাক বদলাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই সাইবার […]
Amitabh Bachchan: ঐশ্বর্যাকে বিয়ের স্বপ্ন পাক ক্রিকেটারের, এ বার গর্জে উঠলেন শ্বশুর অমিতাভ

দিন কয়েক আগে অভিনেত্রী ঐশ্বর্যা রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক। টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে ঐশ্বর্যাকে বিয়ের করার স্বপ্ন দেখেন বলে জানান ক্রিকেট তারকা।সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছেন এই ক্রিকেটার। এর পরে তিনি ঐশ্বর্যর কাছে ক্ষমা চান। কিন্তু এ সবরে পরেও বিষয়টি থামছে না। এবার অমিতাভ বচ্চনও কি এই প্রসঙ্গে মন্তব্য […]
Karar oi louho kopat: বিতর্কের পাঁচ দিন পর ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা, নীরব রহমান

‘লৌহ কপাট’ বিতর্কে অবশেষে নতি স্বীকার করল ‘পিপ্পা’ সিনেমার টিম। এই ছবির জন্যই কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের রিমেক করেছিলেন এ আর রহমান। যা নিয়ে তুমুল আপত্তি জানান নেটিজেনরা। তোলেন গান বিকৃতির অভিযোগ। বিতর্কের ঢেউ আছড়ে পড়ে। বাড়তে থাকা এই চাপের মুখে বিজ্ঞপ্তি জারি করে অবশেষে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’। সোমবার বিকালে […]
Karar Oi Louho Kopat: রহমানের ‘লৌহ কপাটে’ ক্ষুব্ধ কাজী পরিবার, হুঁশিয়ারি আইনি পদক্ষেপের

‘পিপ্পা’ সিনেমা রিলিজের পর থেকেই সংবাদের শিরোনামে এ আর রহমান। ছবির গুণগত মানের থেকেও তুলনামূলক আলোচ্য বিষয় হয়ে উঠেছে ‘কারার ঐ লৌহ কপাট’ (Karar Oi Louho Kopat)-এর রিমেক ভার্সন। কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’কে যেভাবে নিজের আঙ্গিকে পরিবেশন করেছেন রহমান, তা শুনে রীতিমতো ক্ষুব্ধ চুরুলিয়ার মানুষ। চুরুলিয়ার কাজী পরিবারের এবং নজরুল অ্যাকাডেমির […]