Bipasha Basu: বিয়ের 6 বছর পর মা হতে চলেছেন বিপাশা! বলিপাড়ায় ফের সুখবর

bipasha basu and karan singh grover 102617

চলতি বছরে নতুন সদস্য়ের আনাগোনা লেগেই আছে তারকা পরিবারগুলিতে ৷ একদিকে যেমন মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দেবিনা বন্দোপাধ্যায়রা তেমনই মা হতে চলেছেন আলিয়া ভাট, সোনম কাপুর, ডিম্পি গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে ৷ খবর অনুযায়ী এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম ৷ রিপোর্ট বলছে বিয়ের 6 বছর পর বাবা-মা হতে চলেছেন বিপাশা বসু […]

Disha-Tiger: বারবার বিয়ের প্রস্তাব নাকচ টাইগারের! সম্পর্ক ভাঙলেন অভিনেত্রী?

disha

বলিউডে ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন। এবার নাকি ছ’বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে তাঁদের বিচ্ছেদের খবর। ET Times-র এক প্রতিবেদন অনুযায়ী, সত্যিই বিচ্ছেদের পথে হেঁটেছেন টাইগার এবং দিশা। ওই রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন জুটির ঘনিষ্ঠ বলছে, ‘টাইগার তাঁর বাবা-মা জ্যাকি এবং আয়েশার কাছ থেকে আলাদা থাকতে শুরুর […]

Jacqueline In Kolkata: কলকাতা এসেই সোজা কালীঘাটে জ্যাকলিন, কিন্তু কেন?

JAQLIN

কোনও শ্যুটে বা নতুন প্রোজেক্টের প্রোমোশনে বলিউড তারকাদের কলকাতা আসা নতুন কিছু নয়। এই যেমন গত মাসেই তিলোত্তমায় ছিলেন করিশ্মা কাপুর ব্রাউন ওয়েবসিরিজের শ্যুটে। বাংলায় ছিলেন করিনাও সপ্তাহখানেক, যদিও তা কালিম্পং আর দার্জিলিংয়ে। তবে জ্যাকলিন ফার্নান্ডেজের কলকাতায় আসা তৈরি করেছে রহস্য! জ্যাকলিনতে মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখেন। আর বিকেলে এই শ্রীলঙ্কান সুন্দরীর দেখা মেলে কালীঘাটে। […]

নগ্ন হয় ক্যামেরার সামনে Ranveer Singh! বললেন, হাজার লোকের সামনেও পোশাক খুলতে পারি

ranveer 4 scaled

রণবীর সিং-এর অতরঙ্গি পোশাক নিয়ে বিতর্ক তো হয়েই থাকে। তবে এবার সেই পোশাকই খুলে ফেললেন। সম্পূর্ণ নগ্ন হয়ে এলেন ক্যামেরার সমানে। গায়ে এককণা সুতোও রাখেননি। ‘পেপার’ ম্যাগাজিনের কভারে এই ভাবেই দেখা দিলেন এই বলি তারকা। আপাতত তা নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। পুরুষালি নগ্নতারও যে আলাদা সৌন্দর্য, জৌলুস আছে প্রমাণিত হলিউড, বলিউডে। মিলিন্দ সোমন একাধিক বার […]

Bollywood Updates: কার্তিকের গালে আলতো আদর শাহরুখের! ‘ব্রোম্যান্স’য়ে মজে নেটিজেনরা

SRK 2 scaled

শাহরুখ খান (Shah Rukh Khan) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। দুই প্রজন্মের দুই তারকা। বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। অন্যদিকে, কার্তিক আরিয়ান খুব বেশিদিন বলিউডে আসেননি। কিন্তু তার মধ্যেই বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। দুই তারকার আরও বেশ কিছু মিল রয়েছে। তার মধ্যে বড় মিল হল, দুজনেই বলিউডের […]

Katrina’s Birthday: জন্মদিন উদ্‌যাপনে মালদ্বীপে উড়ে গেলেন ক্যাট-ভিকি, আসবে প্রেগন্যান্সির খবর?

vicky

দিনকয়েক ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার খবর নিয়ে চর্চা তুঙ্গে। আসলে সেই কবে থেকে বলিউডের কোনও ইভেন্টে দেখা যাচ্ছে না। তাই ভক্তদের মনেও বিশ্বাস ঢুকেছে প্রথম সন্তান আসার অপেক্ষায় রয়েছেন দম্পতি। সঙ্গে কারও কারও এটাও ধারণা, আজই সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়ে পোস্ট করবেন ক্যাট। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দম্পতি। তাঁদের এই বিষয়ে ‘কিছু না […]

Sushmita Sen: অনিল আম্বানি, ওয়াসিম আক্রম, রণদীপ হুডা…সুস্মিতার প্রেমিক তালিকা বেশ দীর্ঘ

WhatsApp Image 2022 07 15 at 2.30.01 PM

হইচই ফেলে দিয়েছে দু’জনের ছবি। ললিত মোদী এবং সুস্মিতা সেন। মলদ্বীপে জমাটি ছুটির সেই ছবির সঙ্গেই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর সগর্ব ঘোষণা— প্রেম করছেন তাঁরা! বিয়ে করে ফেলেছেন নাকি দু’জনে? দেশজুড়ে জল্পনা তুঙ্গে উঠতেই ললিতের ব্যাখ্যা, আপাতত দু’জনে প্রেম করছেন জমিয়ে। তবে সাত পাকে ঘুরতেই পারেন শিগগিরই। তবে এক-আধটা নয়, ললিতকে নিয়ে সুন্দরী অভিনেত্রীর জীবনে প্রেমিক […]

Emergency: ইন্দিরা গান্ধী হয়ে প্রকাশ্যে এলেন কঙ্গনা, নয়া লুকে দিলেন চমকে

Kangana Ranaut as Indira Gandhi from Emergency

ইন্দিরা গান্ধির ভূমিকায় যে কঙ্গনা রানাওয়াত আসছেন তা জানা ছিল সেই গত বছর থেকেই। নতুন সিনেমার প্রস্তুতির ঝলকও এর আগে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। এবার প্রকাশ্যে এল টিজার। কঙ্গনা নিজেই সেই ঝলক শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “সেই মহিলাকে (Her) নিয়ে এলাম যাঁকে ‘স্যার’ (Sir) বলা […]

Ranveer-Deepika: প্রেমে মিশল অ্যাডভেঞ্চার, প্রকৃতির বুকে রণবীরের বাহুলগ্না দীপিকা

deepika instagram ranveer

রণবীর সিং-এর ৩৭তম জন্মদিন। বাজিরাও তাঁর মস্তানিকে নিয়ে চলে গিয়েছিলেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ালিটি টাইম কাটাতে। জন্মদিন চলে গিয়েছে গত ৬ জুলাই। তবে আজ ৬দিন বাদে অভিনেতা জুটি তাঁদের ইনস্টাগ্রামে তাঁদের বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছেন। তাঁদের সেই রোম্যান্টিক ছবি দেখে ইতিমধ্যেই বলিপাড়ায় শোরগোল পরে গিয়েছে। সম্প্রতি বেয়ার গির্লসের সঙ্গে এপিসোডের জন্যই রণবীর গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। […]

সাদা শাড়িতে তাক লাগাচ্ছেন পঞ্চাশ ছুঁই ছুঁই Malaika Arora,, শাড়ির দাম জানেন?

WhatsApp Image 2022 07 13 at 2.30.06 PM

সবরকমের পোশাকেই যে একইরকম স্বচ্ছ্বন্দ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora), তা ফের প্রমাণ করে দিলেন। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে যোগ দিতে সাদা শাড়ি পরেছিলেন তিনি। আর তাতেই তাঁর দিক থেকে চোখ সরাতে পারলেন না নেটিজেনরা। সাদা শাড়ির সঙ্গে মালাইকা নিয়েছেন সিলফার ক্লাচ, কানে বড় পার্লের পাসা। স্মোকি আইতে মোহময়ী মালাইকা।জানা গিয়েছে, মালাইকার এই শাড়ির […]