Shehnaaz Gill: হাসপাতাল থেকে ছাড়া পেলেও শেহনাজের ভিডিয়ো দেখে উদ্বিগ্ন অনুরাগীরা

খাবার থেকে সংক্রমণ, মঙ্গলবার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় শেহনাজ গিলকে। হাতে ড্রিপসের বোতল হাতে হাসপাতালের বিছনায় শুয়ে থাকতে দেখা যায় শেহনাজকে। এমন ভিডিয়ো দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন শেহনাজের অনুরাগীরাও। অবশেষে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন শেহনাজ গিল। দু’দিন আগেই হাসপাতালের বিছানায় শুয়ে নিজের অসুস্থতা প্রসঙ্গে শেহনাজ সকলকে জানান, ‘বন্ধুরা, আমি এখন ভালো আছি। […]
Dhindora Baja Re: ‘মা ভবতারিণী, দশপ্রহরণধারিণী…’, ‘রকি রানি’র নতুন গানে দুর্গাপুজোর ঝলক

রবিবারই নতুন গানের ইঙ্গিত দিয়েছিলেন। ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমার সেটে দুর্গাপুজোর ঝলক মিলেছিল সেই ভিডিওয়। আর সোমবার সেই গান প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হুল্লোড়! গানের কথা, সাজপোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। লিরিক্সের শুরুতেও মা দুর্গার উল্লেখ। রণবীর-আলিয়ার পাশাপাশি দেখা মিলল চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীরও। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। হাতে তো মাত্র […]
Mithun Chakraborty: মাতৃহারা মিঠুন চক্রবর্তী, মুম্বইতে প্রয়াত অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী

মাতৃহারা মিঠুন চক্রবর্তী। এর আগে কোভিডের সময়ে বাবাকে হারিয়েছিলেন। এবার মাকেও হারালেন মিঠুন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানি চক্রবর্তী। অভিনেতার পরিবারের তরফেই এই খবর জানানো হয়েছে। বর্তমানে মুম্বইতে ছেলে মিঠুনের কাছেই থাকতেন তাঁর মা। একসময় কলকাতার জোড়াবাগান এলাকায় বাবা-মা ও ৪ ভাইবোনের সঙ্গেই থাকতেন মিঠুন চক্রবর্তী। প্রতিষ্ঠিত হওয়া, ও নাম যশ খ্যাতির আগে মিঠুন […]
Bollywood News: এ বার সুহানার ছবিতে শাহরুখ! কবে বাবা-মেয়ে জুটিকে দেখা যাবে পর্দায়?

বছরের শুরুতে ‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে রাজ করেছেন শাহরুখ খান। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তারকার ঝুলিতে এসেছে সমালোচকের প্রশংসাও। এ বার নিজের প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই অ্যাকশন থ্রিলার ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে আত্মপ্রকাশ করতে চলেছেন বাদশা। তার পরেই লাইনে রয়েছে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’। […]
Bollywood News: হেলমেট ছাড়া বাইকে চেপে শুটিংয়ে অমিতাভ – অনুষ্কা, হস্তক্ষেপ মুম্বই পুলিশের

এবারে মুম্বই পুলিসের (Mumbai Police) নজরে অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে মুম্বই পুলিস। সোমবার অমিতাভ বচ্চন আর অনুষ্কা শর্মার বাইকে চড়ে কাজে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।মুম্বইয়ের ট্রাফিক নিয়ে অভিযোগ করে অমিতাভ তাঁর পোস্টে লেখেন, ‘এই সফরের জন্য ধন্যবাদ ভাই। তুমি জানো […]
Sana Khan: ইসলামের জন্য অভিনয়কে বিদায়, এবার মা হতে চলেছেন বিগ বস খ্যাত সানা খান

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে তাঁকে এখন অভিনেত্রী না বলাই যায়। কারণ, ২০২০ সালে অভিনয় কেরিয়ারকে একেবারে টা টা বাই বাই করে দেন সানা। বরং বেছে নেন ইসলামকেই। তারপরই খবরে আসে দুবাইবাসী অনাস সৈয়দের সঙ্গে নিকাহ করেছেন সানা। আর এবার বিয়ের তিন বছর পর মা হওয়ার কথা ঘোষণা করলেন তিনি। সম্প্রতি একটি […]
Sushant Singh Rajput: সুশান্তের কাছে চলে গেল তাঁর প্রিয়জন, শোকের ছায়া পরিবারে

আর মাত্র কয়েকটা দিন পরই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) জন্মবার্ষিকী। তার আগেই শোকের ছায়া নেমে এল তাঁর পরিবারে। প্রয়াত অভিনেতার অত্যন্ত প্রিয়জন। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকাহত ছিল সে। অবশেষে প্রিয়জনের কাছেই চলে গেল। অভিনেতার দিদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শোকের খবরটা দিয়েছেন। সুশান্তের মৃত্যুর পর চুপচাপ […]
Shah Rukh Khan : ‘বেশরম’ বিতর্কের মাঝেই অসুস্থ শাহরুখ, জানালেন নিজেই

শনিবার ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন বলিউড বাদশা(Shah Rukh Khan)। কথা বললেন অনুরাগীদের সঙ্গে। চটজলদি প্রশ্নের উত্তর দিলেন প্রায় সকলের। তাই প্রশ্নের পর প্রশ্ন এল অনুরাগীদের তরফে। সেখানেই এক জন জিজ্ঞেস করে বসেন শাহরুখের ‘খাদ্যাভাস’ নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন শাহরুখ। সম্প্রতি খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছেন অভিনেতা শাহরুখ খান। তাঁর […]
SRK Day Video: ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচ, ভক্তদের সঙ্গে কেক কাটা, দেখুন শাহরুখের জন্মদিনের ঝলক

দেখতে দেখতে ৫৭-তে পা। তবে কিং খানের বয়স যেন বাড়তে নেই। শাহরুখ খান প্রথম থেকেই সকলের স্বপ্নের স্টার। ফলে তাঁকে ঘিরে আজও প্রেমের হাওয়া ভক্তমহলে। ভক্তদের কাছে শাহরুখের জন্মদিন যেন কোনও উৎসবের সমান। এ দিন মুক্তি পেয়েছে অভিনেতার বহু প্রতিক্ষীত ছবি ‘পাঠান’-এর টিজার। ছক ভেঙে মধ্যরাতে বাড়ির বারান্দায় ছোট ছেলে আহ্রামকে নিয়ে ভক্তদের সঙ্গে দেখা […]
পরিকল্পনা মাফিক খুন? বিগ বস প্রতিযোগী ও বিজেপি নেত্রীর মৃত্যুরহস্যে নয়া মোড়, পুলিসের জালে ১

হরিয়ানার বিজেপি নেত্রী ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী অভিনেত্রী সোনালি ফোগাটের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। সোমবার রাতে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। মৃত্যুর কিছু ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোনালি। এবার তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। সোনালির মৃত্যু স্বাভাবিক নয়, তাঁর মৃত্যুর তদন্ত করুক সিবিআই, দাবি পরিবারের। ইতিমধ্যেই গোয়ার অঞ্জুনা […]