Kunar Hembram: মোদীর বঙ্গ সফরের মধ্যেই অভিষেকের হাত ধরে দলবদল বিজেপির প্রাক্তন সংসদের

kunar

মোদির বঙ্গ সফরের দিনই বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। ফুলবদল করেই কেন্দ্রের তুলোধোনা করেন তিনি। বলে রাখা ভালো, গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহলেরই অন্তর্গত। এবারও সেখানে ভালো ফলেরই আশা বিজেপির। তারই মাঝে বিদায়ী সাংসদের দলবদলে […]

Lok Sabha 2024: ৩৫ থেকে সোজা ২৪! শাহী বয়ানে ফের বাংলার টার্গেট বদল

shah

লোকসভায় বাংলা থেকে কত আসন পাবে বিজেপি? বিভ্রান্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির ভোট ম্যানেজার অমিত শাহই(Amit Shah)। শুরুতে বাংলা থেকে ৩৫ আসন পাওয়ার টার্গেট দিয়েছিলেন তিনি। পরে সেটা কমিয়ে আনেন তিরিশে। এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ নিজেদের টার্গেট কমিয়ে ২৪-এ নামিয়ে আনলেন। ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলার জনতার মধ্যে তীব্র […]

Abhijit Ganguly: পদ্মপ্রার্থী অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, দেখালেন ব্যক্তিগত কারণ

ABHIJIT GANGOPADHYA

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এফআইআর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। নিয়ম অনুযায়ী এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন, মামলাটি কোন বিচারপতি শুনবেন। গত শনিবার রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে […]

Sandeshkhali বিজেপি নেতাই ফাঁসিয়েছেন গঙ্গাধরকে! পোস্টার সন্দেশখালিতে

sandeshkhali poster

একের পর ভিডিও ভাইরাল হওয়ায় সন্দেশখালিতে বেশ চাপে বিজেপি। তারই মাঝে এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দর। জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালিতে পড়েছে একাধিক পোস্টার। একের পর ভিডিও ভাইরাল হওয়ায় সন্দেশখালিতে বেশ চাপে বিজেপি। তারই মাঝে এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল । জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালিতে পড়েছে একাধিক পোস্টার। ওই পোস্টারে বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের নাম […]

Akbarpur City: যোগীর নিশানায় এ বার আকবরপুর, লোকসভা ভোটের মধ্যেই এল নাম বদলের বার্তা

akbarpur

এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়। ২০১৭ সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নাম বদলের ধারা চলেছে অবিরল। এবার আকবরপুরের নাম বদলানোর ইঙ্গিত দিলেন যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার এই বদলের পক্ষে সরব হয়ে যোগী বলেন, ঔপনিবেশিক ইতিহাস যেমন মুছে ফেলা দরকার, তেমনই দরকার ঐতিহ্যকে সম্মান করা। আর তাই […]

Lok Sabha Election 2024: নাবালক পুত্রকে ভোট দেওয়ালেন বিজেপি নেতা, করলেন ভিডিয়োও!

bjp leader

নিজের ভোট নিজে দিলেন না। বদলে ইভিএম যন্ত্রের দিকে এগিয়ে দিলেন নাবালক পুত্রকে! কিশোরও বাবার শিখিয়ে দেওয়া বোতাম টিপে দিব্যি ভোট দিয়ে দিল। গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করলেন বিজেপি নেতা নিজেই। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপিকে তুলোধনা করেছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল। সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, এক নাবালক […]

Brij Bhushan Singh: যৌন হেনস্থার অভিযোগ, তবু ব্রিজভূষণের পুত্রকে প্রার্থী করল বিজেপি

brij

ব্রিজভূষণ শরণ সিং। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে মামলা চলছে। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছেন। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে টিকিট দিল না বিজেপি। তাই বলে দলের এহেন দাপুটে নেতাকে তো আর ফেলে দেওয়া যায় না। তাই তাঁর পরিবারেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। […]

Narendra Modi: তৃতীয় দফার আগে বিজেপি প্রার্থীদের মোদীর চিঠি, মূল নিশানা সেই ‘মুসলিম’

nomo

তৃতীয় দফার লোকসভা ভোট হবে আগামী ৭ মে। তার আগে ৯৪ জন বিজেপি প্রার্থী, যাঁদের ভাগ্যপরীক্ষা হবে ওইদিন, তাঁদের বিশেষ উপদেশ-নির্দেশ দিয়ে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নিজেদের কেন্দ্রের ভোটারদের কাছে কংগ্রেস বিরোধিতার সুর চড়ানোর ‘পরামর্শ’ দিলেন সেই চিঠিতে। সেই সঙ্গে দিলেন আরও একগুচ্ছ নির্দেশ। প্রথম দফার ভোট শুরুর আগের দিন, গত ১৮ এপ্রিল বিজেপি এবং […]

Prajwal Revanna: দেবগৌড়ার নাতির ৩ হাজার ‘অশ্লীল’ ভিডিয়ো! জোটসঙ্গী নিয়ে বিপাকে বিজেপি

ravvana

দাক্ষিণাত্যের রাজনীতিতে তোলপাড় হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ভিডিয়ো ঘিরে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপিওদাক্ষিণাত্যে JD(S)-এর বিজেপি নেতৃত্বাধীন NDA জোট রয়েছে। কাজেই JD(S) নেতার এই মারাত্মক কেলেঙ্কারিতে ‘মুখ পুড়ছে’ বিজেপিরও। নেহাতই বিষয়টি JD(S) অন্দরের বলে সাফাই গাইলেও এমন কেলেঙ্কারি জড়িত পরিবারের সঙ্গে জোটের ফলে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পদ্ম শিবিরকে। এই […]

Amit Shah: নেই গাড়ি, রয়েছে কোটি কোটি টাকার ঋণ! চর্চায় ‘কৃষিজীবী’ শাহের হলফনামা

amit sah 1

আগামী ৭ মে তৃতীয় দফা ভোটের দিন গুজরাটের গান্ধীনগরে ভোট। তার আগে শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন গান্ধীনগরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অমিত শাহ। আর তারপর থেকে চর্চায় উঠে এসেছে অমিত শাহের হলফনামা। অমিত শাহের জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর কোনো নিজস্ব গাড়ি নেই। মাথায় কোটি টাকার ঋণের বোঝা। তাঁর আয়ের মূল উৎস সাংসদ […]