মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে চড় কৃষক নেতার, বিধায়কের দাবি -ওটা গাল চাপড়ানো!

মঞ্চে বসে রয়েছেন এক BJP বিধায়ক। আচমকাই সেখানে উপস্থিত হয়ে তাঁকে চড় মারলেন এক কৃষক নেতা। এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এমনই এক ভিডিও।যদিও ওই বিজেপি বিধায়কের দাবি, ওই নেতা তাঁর পূর্বপরিচিত, তাঁর ‘কাকা’র মতো। তিনি ওই চড় মেরেছেন সস্নেহে। জানা গিয়েছে ঘটনাটি দিন তিনেক আগের। উন্নাওয়ের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত তাঁর বিধানসভা কেন্দ্রে একটি […]
‘পাঞ্জাব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর,চোকাতে হবে মূল্য’, মোদির নিরাপত্তার গলদ নিয়ে সরব কঙ্গনা

পাঞ্জাবকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে ক্ষোভ উগরে দিলেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত (kangna ranaut)। কী লিখেছেন কঙ্গনা? ইনস্টাগ্রামে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে লিখতে দেখা গিয়েছে, ‘‘পাঞ্জাবে যা হয়েছে তা লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতা/ প্রতিনিধি/ ১৪০ কোটি ভারতীয়র কণ্ঠস্বর। তাঁর প্রতি আক্রমণ মানে প্রতিটি ভারতীয়র উপরে আক্রমণ- এটা আমাদের গণতন্ত্রের উপরই হামলা। পাঞ্জাব সন্ত্রাসের […]
মোদীর নিরাপত্তা: পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের দাবি ! কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রীয় শাসকদলের

প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ পাঞ্জাবের কংগ্রেস সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তার গাফিলতির অভিযোগ প্রকাশ্যে আসতেই বিজেপি ও তার দোসর দলগুলি। বিজেপির পাশাপাশি আম আদমি পার্টি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh), কমবেশি প্রত্যেকেই মনে করছেন পাঞ্জাব যোগ্য লোকের হাতে নেই। নতুন দল করে বিজেপিকে সুবিধা করে […]
আবারও ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’ বঙ্গ বিজেপিতে, এবার দলের সব গ্রুপ ছাড়লেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী

ফের বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার গেরুয়া শিবিরর সমস্ত হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জবাবে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু জানান, “বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলি থেকে আমি বেরিয়ে গিয়েছি। কেন বেরিয়ে গেলাম তার কারণ আগামিদিনে এর বিস্তারিত জবাব দেব।” বিজেপির নতুন রাজ্য পদাধিকারীমণ্ডলী এবং […]
সংখ্যালঘু উন্নয়নে বাধা? বন্ধ মিশনারিজ অব চ্যারিটি, জামিয়া-সহ ১২ হাজার NGO-র অর্থের জোগান

কয়েক হাজার স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) বিদেশি অনুদান লাইসেন্স বাতিল করল স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে (FCRA) শনিবার (১ জানুয়ারি) থেকে বাতিল হয়েছে প্রায় ৬ হাজার সংস্থার লাইসেন্স। উল্লেখ্য, যে-সব বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদেশি অনুদান পায়, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাদের বিদেশি অনুদান পাওয়ার ছাড়পত্র ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে গতকাল। কিন্তু সেই তালিকা থেকে […]