Uttar Pradesh: দলিত নির্যাতনে শীর্ষে যোগীরাজ্যই, কবুল মোদী সরকারের

DALIT

আর কংগ্রেসের উপর দায় চাপানো নয়, অবশেষে মোদী-শাহর সরকার মানতে বাধ্য হল ‘সব কা সাথ, সব কা বিকাশ’ তো অনেক দূরের কথা, দেশজুড়ে প্রতিনিয়ত বাড়ছে দলিত, তফসিলি জাতি-উপজাতিদের উপর নিগ্রহ, অত্যাচার। তালিকায় শীর্ষে মুখ‌্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শুধু দেশের সর্বাধিক জনবসতিপূর্ণ রাজ্যই নয়, সমগ্র গোবলয়েই বেশ সংকটে সমাজে পিছিয়ে পড়া নাগরিকরা। পাশাপাশি কেন্দ্র […]

‘কাশ্মীর ফাইলস’ ইউটিউবে আপলোড করুন, মন্তব্যের জেরে কেজরির বাড়িতে হামলা বিজেপির

kejriwal scaled

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে মন্তব্যের জেরে বিজেপি কর্মীদের রোষের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার দিনেদুপুরে কেজরির সরকারি বাসভবনে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আম আদমি পার্টির অভিযোগ, কেজরিওয়ালের বাসভবনে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সিসিটিভি ভেঙেছে। নিরাপত্তার জন্য তৈরি ব্যারিকেডও ভাঙা হয়েছে। WHAT??@ArvindKejriwal's house attacked?@AamAadmiParty […]

Mamata Banerjee: অনুব্রতকে গ্রেফতারের ছক! বিজেপি-র বগটুই রিপোর্টকে ‘অভিসন্ধি’ বলে তোপ মমতার

WhatsApp Image 2022 03 30 at 5.19.13 PM

 রামপুরহাট কাণ্ড (Rampurhat Arson) নিয়ে বুধবার রিপোর্ট পেশ করেছে বিজেপির (BJP) কেন্দ্রীয় কমিটি। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। আর এরপরই বিজেপির (BJP) বিরুদ্ধে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমার জেলা সভাপতিকে গ্রেফতার করতে চাইছে ওঁরা’। মমতার উত্তরবঙ্গ সফরের চতুর্থ […]

বাংলার বিজেপি সাংসদদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, প্রাতঃরাশে ডাকলেন নিজের বাসভবনে

modi man ki baat

রামপুরহাট গণহত্যার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি যখন ফের জোরদার হয়েছে তখনই বাংলার বিজেপি সাংসদদের বাসভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রাতরাশে নয়া দিল্লির ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর দফতরে হাজির থাকবেন এরাজ্য থেকে বিজেপির ১৭ জন সাংসদ। সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান, “আগামী বুধবার প্রধানমন্ত্রী বাংলার ১৭ জন […]

West Bengal Assembly: বিধানসভায় বিধায়কদের হাতাহাতি, পাহাড় থেকেই ফিরহাদকে ফোন মমতার

assembaly 2

বিধানসভার (West Bengal) ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, সোমবারের ঘটনার পরই তিনি পাহাড় থেকে ফোন করেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ঘটনার বিস্তারিত জানতে চান ফিরহাদের কাছে। এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল হাতাহাতির অভিযোগ ওঠে। একে অপরের উপর হামলে পড়েন বলে অভিযোগ। জামা ধরে টানাটানি, হাত […]

বগটুই-কাণ্ড নিয়ে তৃণমূল-বিজেপি মারপিট বিধানসভায়, সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ক

assembly scaled

রামপুরহাটের (Rampurhat) বগটুই কাণ্ডের ঢেউ আছড়ে পড়ল বিধানসভায়। সোমবার দিনের শুরুতেই বিজেপি (BJP) বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভার অন্দর। সোমবারই বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। এদিন অধিবেশনের শুরুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি বিধায়করা। তাঁর অভিযোগ, ”আপনারা গত কয়েকদিন ধরে অধিবেশনের কাজ চালাতে সমস্যা তৈরি করেছেন। স্লোগান দিয়েছেন, চিৎকার করেছেন, ওয়াক […]

Rampurhat Massacre: CBI হেফাজতে আনারুল, পুলিশ ভ্যান থেকে বললেন- বিরোধীদের একাংশ জড়িত

cbi scaled

শনিবারই রামপুরহাট কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। দায়িত্ব নিয়েই ময়দানে নেমে পড়েছেন সিবিআই আধিকারিকরা। গতকাল রামপুরহাট থানা এবং সার্কেল ইন্সপেক্টরের অফিসে গিয়ে মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা৷ সেখান থেকে বগটুই গ্রামে পৌঁছেছিলেন তাঁরা ৷ এদিকে রবিবারই এই ঘটনায় ধৃত আনারুল হোসেনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। থানা থেকে  সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে আনা হয় […]

আজ বগটুই যাবেন মুখ্যমন্ত্রী, একইদিনে সেখানে অধীর ও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

mamata banerjee time 100 2021

রামপুরহাট কাণ্ডের পর সরগরম পরিস্থিতি রাজ্য-রাজনীতিতে।এমন গণহত্যার রেশ ছড়িয়েছে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন, ‘এক জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে রামপুরহাটে, একজন দোষীকেও যেন ক্ষমা না করা হয়।’ আজ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to Visit Bagtui Today) ৷নবান্ন সূত্রে খবর, আজ বেলা ১১ টার […]

বিশ্ববাংলা তৃণমূলের নয়, বাংলার সরকারের লোগো : মুখ্যমন্ত্রী

didi

রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের নীল-সাদা ইউনিফর্ম। তাতে আবার বিশ্ববাংলা লোগো, শিক্ষা দফতরের এই নির্দেশিকা ঘিরে কয়েকদিন ধরে শোরগোল বাংলায়। শিক্ষামহলে এই নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বিশ্ববাংলার লোগো ব্যবহার নিয়ে। এবার ইউনিফর্ম বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘বিশ্ববাংলা লোগো তৃণমূলের নয়, […]

Rampurhat Clash: বগটুইযাত্রায় শক্তিগড়ে ল্যাংচার দোকানে থামল বিজেপি-র বাস! কটাক্ষ তৃণমূলের

bjp lancha scaled

রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলার অভিযোগ তুলে কেন্দ্রীয় হস্তক্ষেপের স্লোগান দিতে দিতে কলকাতা থেকে বাসে করে রামপুরহাটের বগটুই গ্রামের পথে রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তৃণমূলের কটাক্ষে বিদ্ধ হল পদ্মশিবির। উপলক্ষ একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বর্ধমানের শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজেপি প্রতিনিধিদলের বাস। রামপুরহাটের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ […]