Petrol and Diesel Prices: প্রায় ১০ টাকা কমছে পেট্রলের দাম, লিটারপিছু ডিজেলের দরে ৭ টাকা কমল কেন্দ্র

অবশেষে টনক নড়ল কেন্দ্রের। আমআদমিকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের শুল্কে বিরাট ছাড় ঘোষণা করল মোদি (Narendra Modi) সরকার। একধাক্কায় পেট্রলে শুল্ক কমিয়ে দেওয়া হল ৮ টাকা। আর ডিজেলে শুল্ক কমানো হল ৬ টাকা। যার ফলে পেট্রলে লিটারপ্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা। আর ডিজেলে দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা করে। রবিবার থেকেই নয়া দাম কার্যকর […]
Narendra Modi: মার্গদর্শক হতে নারাজ, চব্বিশের ভোটের পরেও প্রধানমন্ত্রী থাকতে চান মোদী

বয়স হয়ে গিয়েছে। এই অজুহাত দেখিয়ে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলীমনোহর যোশি–সহ দলের প্রবীণ নেতাদের রাজনীতির বানপ্রস্থে পাঠিয়েছেন তিনি। অথচ ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’ এই আপ্তবাক্য নিজের ক্ষেত্রে মানতে নারাজ নরেন্দ্র মোদী। যেখানে দল ও সরকারে নতুন প্রজন্মকে তুলে আনার বার্তা দেওয়া হচ্ছে সেখানে নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচন জিতে এলেও প্রধানমন্ত্রীর আসন ছেড়ে […]
Dilip Ghosh: তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রল দেওয়ার’ নিদান, দিলীপের বিতর্কিত মন্তব্যে আলোড়ন

দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুকথা যেন লেগেই রয়েছে। এবার তৃণমূল নেতাদের দেখলেই পিছনে পেট্রল দেওয়ার নিদান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। তৃণমূলকে বেনজির আক্রমণ করতে গিয়ে বিতর্কে বিজেপি নেতা। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনায় সরব ঘাসফুল শিবির। আজ, বুধবার ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করছিলেন দিলীপ ঘোষ। বাঁকুড়ায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস […]
Kashipur: খুন নয়! অর্জুনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত

অর্জুন চৌরাসিয়া (Arjun Chaurasia) কি তবে আত্মহত্যাই করেছিলেন? কাশীপুরে (Kashipur) মৃত যুবমোর্চা নেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসার পর অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে। কমান্ড হাসপাতাল (Command Hospital) সূত্রে জানা যাচ্ছে, তিন ঘণ্টার ময়নাতদন্ত শেষে প্রাথমিক রিপোর্ট বলছে অর্জুন চৌরাসিয়ার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কোনও ধস্তাধস্তিও হয়নি অর্জুনের সঙ্গে।ময়নাতদন্তের রিপোর্টটি রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়ার […]
Rahul Dravid BJP: বিজেপি-র মঞ্চে রাহুল দ্রাবিড়? যুব মোর্চা সম্মেলনে প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক

রাজনীতির ময়দানে নামছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid BJP)? এই নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে। বিতর্কটি উত্থাপন করেছেন হিমাচলপ্রদেশের বিজেপি (BJP) বিধায়ক বিশাল নাহেরিয়া। তিনি সম্প্রতি এক কর্মীসভায় বলেছেন, রাহুল দ্রাবিড় হিমাচল প্রদেশের (Himachal Pradesh) যুব মোর্চা সম্মেলনে যোগ দিতে পারেন প্রধান অতিথি হয়ে। কর্ণাটক নির্বাচনের আগেই এই বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে হিমাচলপ্রদেশ বিধানসভা […]
Taj Mahal: ফের তাজ নিয়ে আসরে বিজেপি, মন্দির কিনা জানতে মামলা দায়ের আদালতে

সম্প্রতি তাজমহল নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। গত ৫ মে তাজমহলে ধর্ম সংসদ অনুষ্ঠিত করার ডাক দিয়েছিলেন অযোধ্যার সাধু জগদ্গুরু পরমহংস আচার্য। তিনি আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথাও বলেছিলেন তাজমহলে। এই বিতর্কের মাঝেই এবার অযোধ্যা জেলায় ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ ডঃ রজনীশ সিং আবেদন দায়ের করেন। আদালতে আবেদনকারীর প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট রুদ্র বিক্রম […]
BJP যুবনেতার দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর, মুখোমুখি বিজেপি -তৃণমূল

অমিত শাহের রাজ্য সফরের মাঝেই কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি। কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুন বলে অভিযোগ পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। অর্জুনের মৃত্যুর খবর পাওয়ার পরই বিজেপি নেতা কর্মীদের কাশীপুরে আসার আহ্বান জানিয়েছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি […]
শাহের সফরে মাঝেই ঝাড়গ্রামে পদত্যাগ ৮০ বিজেপি নেতা–কর্মীর, বঙ্গ বিজেপিতে অস্বস্তি

এখনও বাংলায় রয়েছেন অমিত শাহ। তার মাঝেই তাঁর এবং দলের অস্বস্তি বাড়িয়ে বিজেপি ছাড়লেন ৮০ জন বিজেয়ই নেতা-কর্মী। সুকান্ত–শুভেন্দুর সঙ্গে পৃথক বৈঠক করলেও দলের অভ্যন্তরে ফুঁসতে থাকা আগুন নেভাতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেলা কমিটি নিয়ে অভিযোগ তুলে ইস্তফা দিলেন ১৬ জন বিজেপি নেতা। এই পদত্যাগপত্র পেয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে […]
বঙ্গ সফরকালে বিজেপি যুব নেতার রহস্য মৃত্যু, ধুন্ধুমার কাশীপুরে,যেতে পারেন অমিত শাহ

বর্তমানে বাংলায় রয়েছেন অমিত শাহ (Amit Shah)। তাঁর এই সফরকালে কাশীপুরে বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু। মৃতের নাম অর্জুন চৌরাসিয়া। এই ঘটনায় তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির (BJP)। সূত্রের খবর, কাশীপুরে যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই দিলীপ ঘোষের অফিস থেকে টুইট করা হয়েছে। After Abhijit […]
Durga Puja: দুর্গাপুজোর স্বীকৃতি অনুষ্ঠানে ডাক পেলেন না রাজ্যের প্রতিনিধি! অমিত শাহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

বাংলার দুর্গোৎসবকে আর্ন্তজাতিক ঐতিহ্য-স্বীকৃতির অনুষ্ঠানে অপাংক্তেয় করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আয়োজিত বাংলার দুর্গাপুজোর স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাননি কেউই। ওইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশে বাংলার পক্ষ থেকে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এই ঘটনায় অবাক হয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্য এবং শিল্পীরা। যে রাজ্যের […]