Muhammad Yunus ড. ইউনূস আসছেন আজ, রাতে শপথ

ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে গতকাল দেশের উদ্দেশে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে তাঁর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে […]
Bangladesh: বৃহস্পতিবার রাত ৮টায় ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, জানালেন সেনাপ্রধান

বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মুহাম্মদ ইউনুস। তাঁকেই প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন ইউনুস। সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ‘‘ইউনূস বৃহস্পতিবার দুপুরে আসবেন। আমরা সকলে তাঁকে সরকার গড়তে […]
Sheikh Hasina অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার, আপাতত ‘আশ্রয়স্থল’ ভারতই : পুত্র জয়

আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডয়চে ভেলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।’’ বস্তুত, মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না-হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন মুজিব-কন্যা। এক সর্বভারতীয় […]
Bangladesh: রাষ্ট্রপতি ভবনে অন্তর্বর্তী সরকার নিয়ে বৈঠকে ছাত্রেরা, রয়েছেন সেনার তিন বাহিনীর প্রধান

হিংসার আবহেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে বঙ্গভবনে শুরু হল বৈঠক। সূত্রের খবর, বৈঠকে বৈষম্য বিরোছী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বাংলা দেশের সেনার তিন বাহিনীর প্রধান।আন্দোলনকারীদের তরফে ছাত্র নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈঠকে তাঁরা একাধিক দাবিদাওয়া রেখেছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ১৩ জন সদস্যের একটি […]
Bangladesh Crisis: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর, ডোভালের সঙ্গে বৈঠকে শাহ, নজরে সীমান্তের নিরাপত্তা

বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পা রাখার পর প্রথম তাঁর সঙ্গে দেখা করেছিলেন সুপার স্পাই অজিত ডোভাল। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শংকর প্রতি মুহূর্তে নজর রাখছেন প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর। মঙ্গলবার এই দুজনকে নিয়েই জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনজনের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। […]
Bangladesh: সরানো হচ্ছে হাসিনাপন্থী সেনা কর্মকর্তাদের! একে একে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রীরা

বাংলাদেশে গণ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এই মুহূর্তে ভারতে রয়েছেন তিনি। এবার দিল্লিতে পালাতে গিয়ে আটক হয়েছেন তৎকালীন হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলক। দেশ ছাড়ার আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদও। এদিকে, বড় বদল করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীতে। শীর্ষস্থানীয় পদ থেকে সরানো হচ্ছে হাসিনা ‘ঘনিষ্ঠ’দের! বাংলাদেশ […]
Bangladesh: মুক্তি পেলেন খালেদা জিয়া, সংসদও ভাঙলেন বাংলাদেশের প্রেসিডেন্ট

অশান্ত বাংলাদেশে জেল থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া। সোমবারই বিএনপি নেত্রীকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিন। ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন খালেদা জিয়া। আর্থিক তছরুপের অভিযোগে ১৭ বছরের জেল হয়েছিল তাঁর। বিএনপির চেয়ারপার্সন খালেদা দুর্নীতির দু’টি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হয়েছিলেন। তাঁর মোট ১৭ বছরের জেলের সাজা হয়। দু’বছরের […]
Bangladesh বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল […]
Muhammad Yunus ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা !

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয়। ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার […]
Bangladesh: বিছানাও দখল! গণভবনে অবাধ লুটপাট, উন্মত্ত জনতা নিয়ে গেল হাসিনার হাঁস, শাড়ি…

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখলে করে নিল আন্দোলনকারী ছাত্র-জনতা। আজ, সোমবার সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ সফল করতে রাস্তায় নামেন কয়েক লক্ষ আন্দোলনকারী ও সমর্থক। গণপ্রবাহের মুখে দুপুর দু’টো নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। ভিতরে চলতে থাকে […]