Bangladesh: মহালয়ায় পুজো দেওয়ার পথে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ২৪

রবিবার দুপুরে বাংলাদেশের কোরোতোয়ে ভয়াবহ নৌকাডুবি দুর্ঘটনা। ১০০জন যাত্রী থাকা নৌকাজলে ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটির ৭৫-৮০ জনের মত যাত্রীকে উদ্ধার করে বোদা উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার বিকেল তিনটে নাগাদ নৌকাডুবির ঘটনাটি ঘটে। উপজেলা নির্বাহী আধিকারিক মহম্মদ সোলেমান […]
শ্বাসনালিসহ শরীরের ৩০ শতাংশ অগ্নিদগ্ধ, এখনও সংকটজনক মিরাক্কেল জয়ী কমেডিয়ান Abu Hena Rony

বাংলাদেশে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মিরাক্কেল জয়ী কমেডিয়ান আবু হেনা রনি। শুক্রবার, বাংলাদেশের গাজীপুরে পুলিস প্রশাসনের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মোট ৫জন অগ্নিদগ্ধ হন, যাঁদের মধ্যে রয়েছেন মিরাক্কেল জয়ী বাংলাদেশের কমেডিয়ান আবু হেনা রনি। ঘটনার দিনই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় […]
Pori Moni: ‘আলোর বাহক হও’, রাজপুত্রের ছবি পোস্ট করে বার্তা পরীমণির

নির্ধারিত সময়ের মাত্র ১৭ দিন আগেই মা হয়েছেন পরীমণি। বুধবার সন্ধেয় ঢাকার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সদ্যোজাত এবং মা দু’জনেই সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি শেয়ার করলেন পরীমণি। বৃহস্পতিবার সকালে ফেসবুকে পরীমনি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে সন্তান জন্মের পর অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আর ‘পরী’র বুকে […]
Bangladesh Accident: সিগন্যাল-রক্ষীবিহীন রেলগেট, ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু ১১ পড়ুয়ার

নেই কোনও সিগন্যাল, থাকে না রক্ষীও। তাই অবাধে রেললাইনের উপর দিয়েই চলে গাড়ি চলাচল। রক্ষীবিহীন রেল ক্রসিং পার করতে গিয়েই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সজোরে গাড়িতে ধাক্কা মারল ট্রেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। গুরুতর আহত আরও ৫ জন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া এলাকায় […]
Bangladesh: ট্রাক দুর্ঘটনায় মৃত্যু অন্তঃসত্ত্বার, পেট ফেটে জন্ম হল শিশুকন্যার

শনিবার বিকেলে ওপার বাংলায় ভয়াবহ এক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। তবে একই সঙ্গে ওই দুর্ঘটনাতেই জন্ম নিয়ে এক প্রাণ (Birth)। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁদের সঙ্গে ছিল তাঁদের মেয়েও। ময়মনসিংহের ত্রিশালায় ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। একটি ট্রাক তাঁদের […]
Rice Price Hike: আটার পর হু হু করে বাড়ছে চালের দাম, পকেটে টান মধ্যবিত্তের

মুদ্রাস্ফীতির কোপ পাতের রুটিতে পড়েছে আগেই। এবার একই ভাবে তা পড়তে চলেছে চালের উপরেও। ফলে এবার দামি হতে চলেছে দৈনন্দিন পাতে থাকা চালও। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই বেড়ে গিয়েছে চালের দাম। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের মতো রাজ্যে ইতিমধ্যেই 10 শতাংশ বেড়েছে চালের দাম। অন্যদিকে, বাংলাদেশ চাল আমদানির শুল্ক অনেকটা কমিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ভারতের তরফে হয়তো […]
Padma Bridge: হেঁটে পার হওয়া যাবে কি পদ্মা সেতু? যাবে কি সেলফি তোলা? নিয়ম কী কী

শনিবার উদ্বোধন হয়ে গেল পদ্মা সেতুর। রবিবার ২৬ জুন এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই সেতুর নিরাপত্তা ও স্থায়িত্বের কথা মাথায় রেখে বাংলাদেশ সরকারের সেতু দফতর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হল। গত ২৩ জুন, বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্দেশগুলো হল— ১। পদ্মা সেতুতে অনুমোদিত গতিসীমা […]
Padma Bridge: পদ্মা সেতুর ৪২ স্তম্ভ স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি: শেখ হাসিনা

পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ৯ টা ৫৫ তিনি মাওয়া সমাবেশ স্থলে পৌঁছন। পদ্মা সেতু উদ্বোধনের আগে চোখে জল দেখা যায় শেখ হাসিনার। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা মনে করিয়ে দিয়ে রুদ্ধ গলায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহিদদের। তিনি সেতু নির্মাণে সাহস জোগানো বাংলাদেশের জনগণকে স্যালুট জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কবি সুকান্ত ভট্টাচার্যের […]
Bangladesh: চট্টগ্রামে রাসায়নিকের গুদামে পর পর বিস্ফোরণ, মৃত অন্তত ৪১, দগ্ধ শতাধিক

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ ঘটে একটি কন্টেনার ডিপোতে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে আগুনে ঝলসে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আহত হয়েছেন দেড়শোর বেশি। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং […]
বিষ কিনতে গিয়ে দোকানদারের সঙ্গে প্রেম, প্রত্যাখ্যাত হয়ে বিষপান তরুণীর

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মহত্যা করতে চেয়েছিলেন এক সন্তানের মা। আর তাই গিয়েছিলেন বিষ কিনতে। কিন্তু সেখানেই গণ্ডগোল! বিষ কিনতে গিয়ে প্রেমে পড়লেন বিক্রেতার। সেই প্রেম এগিয়েও ছিল অনেকটা। দেখা-সাক্ষাৎ, একসঙ্গে ঘোরাফেরা, এমনকী শারীরিক সম্পর্কও তৈরি হয় দুজনের মধ্যে। তালাক দেন স্বামীকে। কিন্তু প্রেমিক বিয়ে করতে রাজি নয়। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনেই আবার […]