Delhi Pollution: জোড়-বিজোড় নিয়মে চলবে গাড়ি, শুক্রবার পর্যন্ত বন্ধ স্কুল, দূষণে বিধ্বস্ত দিল্লিতে জোড়া সিদ্ধান্ত আপের

দূষণে রাশ টানতে এক সপ্তাহের জন্য দিল্লিতে ‘জোড়-বিজোড়’ নীতি চালু করা হল। সোমবার দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ‘জোড়-বিজোড়’ নীতি চালু থাকবে। সেইসঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে অনলাইনে ক্লাস চালানো যেতে পারে। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর […]
Arvind Kejriwal : ‘বিজেপির নির্দেশেই তলব…’, ED হাজিরা এড়িয়ে মধ্যপ্রদেশে কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জি়জ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। বৃহস্পতিবার ইডির তরফে তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আপ সূত্রের খবর। এদিন সকালেই তাঁর দিল্লির CGO কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল। তাঁর গ্রেফতারি নিয়েও নানা আশঙ্কা রটে গিয়েছিল। তবে তার […]
Arvind Kejriwal: আবগারি মামলায় ডাক, বৃহস্পতিবারই গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল

দিল্লির মদ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং জেল খাটছেন। এবার কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি এই মামলায় তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর ইডির সদর দফতরে তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির আবগারি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও […]
Unacademy: ‘শিক্ষিতদের ভোট দিন’, পড়ুয়াদের পরামর্শ দিয়ে চাকরি খোয়ালেন শিক্ষক

অশিক্ষিতদের হাতে ক্ষমতা না দিয়ে শিক্ষিতদের ভোট দিন। ক্লাস চলাকালীন পড়ুয়াদের পরামর্শ দিয়েছিলেন শিক্ষক। অপরাধ বলতে সেটুকুই। আর সেই অপরাধেই চাকরি খোয়াতে হল ‘এড টেক প্ল্যাটফর্ম Unacademy’র শিক্ষককে। করণের চাকরি যাওয়া প্রসঙ্গে আনঅ্যাকাডেমির যুক্তি, নিজের ব্যক্তিগত মতামত প্রকাশের স্থান নয় ক্লাসরুম। পড়ানোর সময় এই ধরনের কোনও বক্তব্য রাখা যাবে না, যাতে ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশ পায়। […]
Mamata Banerjee: নবান্নে মমতার সঙ্গে বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

মোদী বিরোধী মহাজোটের ভিত মজবুত করার অঙ্কে এতদিন অখিলেশ যাদব, নীতীশ কুমার, স্ট্যালিনদের নাম শোনা গেলেও অরবিন্দ কেজরিওয়াল ছিলেন অন্তরালে। কর্ণাটকের ভোটের ফলাফল বেরোনোর পর এবার রাজনীতির সমীকরণ বদলাচ্ছে। আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে এই মুহূর্তে মোদি বিরোধী রাজনীতির প্রধান দুই শক্তির […]
RTI করেছিলেন কেজরি, নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানাল না গুজরাট বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনতে নারাজ গুজরাট বিশ্ববিদ্যালয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ডিগ্রি প্রকাশ্যে আনার দাবিতে জনস্বার্থ মামলা (RTI) দায়ের করেছিলেন গুজরাট হাই কোর্টে। সেই মামলায় গুজরাট বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল, স্রেফ কারও দায়িত্বজ্ঞানহীন শিশুসুলভ কৌতূহলকে জনস্বার্থের সঙ্গে জুড়ে দেওয়া যায় না। ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। ওই সময় দিল্লির মুখ্যমন্ত্রীর সচিত্র পরিচয় […]
Delhi Politics: অপারেশন পদ্ম? কেজরির বৈঠকের আগেই নিখোঁজ একাধিক AAP বিধায়ক

এবার আম আদমি পার্টির বেশ কয়েকজন বিধায়ক ‘উধাও’। বৃহস্পতিবার আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হতে চলা পরিষদীয় দলের বৈঠকের আগে কয়েকজন বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না। দলের তরফ থেকে যদিও দাবি করা হয়েছে, আপ ঐক্যবদ্ধই আছে। আবগারি দুর্নীতির তদন্ত থেকে বিধায়কদের আর্থিক প্রলোভন দেখানোর অভিযোগ নিয়ে কী হবে দিল্লির শাসক দলের অবস্থান। […]
‘কাশ্মীর ফাইলস’ ইউটিউবে আপলোড করুন, মন্তব্যের জেরে কেজরির বাড়িতে হামলা বিজেপির

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি নিয়ে মন্তব্যের জেরে বিজেপি কর্মীদের রোষের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার দিনেদুপুরে কেজরির সরকারি বাসভবনে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আম আদমি পার্টির অভিযোগ, কেজরিওয়ালের বাসভবনে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সিসিটিভি ভেঙেছে। নিরাপত্তার জন্য তৈরি ব্যারিকেডও ভাঙা হয়েছে। WHAT??@ArvindKejriwal's house attacked?@AamAadmiParty […]
The Kashmir Files: IIT পাস কেজরিকে ‘অশিক্ষিত…গেঁয়ো’ বললেন কলেজ ড্রপ আউট অনুপম খের

শিষ্টাচার ও সৌজন্যের বোধটাই হারিয়ে ফেলেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে “আনপড় গাওয়ার” বলে চরম অসৌজন্যের পরিচয় দিলেন অনুপম। কাশ্মীর ফাইলস নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের এই প্রবীণ অভিনেতার এই হেন মন্তব্য। কাশ্মীরি পন্ডিতদের দুর্দশার কথা শুনিয়ে, দেখিয়ে স্রেফ ব্যবসার উদ্দেশ্যেই কি তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর […]
AAP: পঞ্জাবের জয়কে সামনে রেখে ঝাঁপাচ্ছে আপ, আজ ‘পদার্পণ যাত্রা’

দিল্লি, পঞ্জাব জয়ের পর এবার আম আদমি পার্টি বা আপ-এর (AAP) নজরে বাংলা। রবিবার কলকাতায় পদযাত্রা করবে আপ। বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে অরবিন্দ কেজরিওয়ালের দল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পদার্পণ যাত্রা’। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের […]