Venice Film Festival 2026: ফের ভেনিসের মঞ্চে বাজিমাত! পুরুলিয়ার অন্নপূর্ণার ঝুলিতে এল ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’

ভেনিস: ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের বড় সাফল্য পেলেন বাংলার তরুণী পরিচালক অন্নপূর্ণা রায়। তাঁর পরিচালিত দ্বিতীয় ফিচার ফিল্ম ‘লাভার্স ইন দ্য ব্লু নাইট’ জিতে নিল মর্যাদাপূর্ণ ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’ , যা এবারের উৎসবে সেরা এশীয় ছবির স্বীকৃতি। টানা দু’বছর ভেনিসের মঞ্চে পুরস্কৃত হয়ে বিশ্বমঞ্চে নিজের মুকুটে নতুন পালক যুক্ত করলেন পুরুলিয়ার এই কৃতি কন্যা। […]