Chorbagan Stampede: প্রতিমা নিরঞ্জনে বাধা নেই, তবে খোলা যাবে না মণ্ডপ! চোরবাগান পরিদর্শনের পর সিট

The NewsNest Desk: চোরবাগান পদপিষ্টের ঘটনায় তদন্তের স্বার্থে অক্ষত রাখতে হবে দুর্গাপুজোর মণ্ডপ। প্রতিমা নিরঞ্জনে বাধা না থাকলেও মণ্ডপের বর্তমান অবস্থার কোনও পরিবর্তন করা যাবে না বলে জানিয়ে দিল রাজ্য সরকারের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল (সিট)। বৃহস্পতিবার সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপ পরিদর্শনের পর এ কথা জানান সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁর সঙ্গে ছিলেন […]