Criminal Laws: ১ জুলাই থেকে বাতিল ব্রিটিশ ফৌজদারি আইন, চালু হতে চলেছে নতুন তিন ‘সংহিতা’

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পরই দেশে কার্যকর হয়ে যাবে নয়া দণ্ডসংহিতা আইন। শনিবার ঘোষণা করে দিল কেন্দ্র। গত বছরের শেষদিকে দেশের পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র। সেগুলি কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছে বিরোধীরা। কিন্তু সেসব আপত্তি উড়িয়ে ১ জুলাই […]
Amit Shah শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে চাপে বিজেপি, বাতিল শাহের সফর

সন্দেশখালি ইস্যুতে শুভেন্দু অধিকারীর ‘খলিস্তানি’ মন্তব্যের জেরে চাপে পড়ে গিয়েছে বিজেপি। ২৮ ফেব্রুয়ারি রাজ্য সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে বিজেপি সূত্রে খবর, এখন পশ্চিমবঙ্গে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছেন অমিত শাহ। জানুয়ারির শেষ সপ্তাহে আসার […]
Amit Shah: ফের CAA অস্ত্রে শান! লোকসভার আগেই লাগু হবে নাগরিকত্ব আইন, ঘোষণা শাহর

লোকসভা নির্বাচনের আগেই চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার একটি বাণিজ্য সম্মেলনেই যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।” ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল […]
Amit Shah: জ্বলছে মণিপুর! ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া তোলার ঘোষণা শাহের

মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র। শনিবার একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, গত তিন মাসে ৬০০-এর বেশি মায়ানমার সেনা সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্বের রাজ্যে আশ্রয় নিয়েছেন। মায়ানমার থেকে সীমান্ত এলাকায় এই গতিবিধি রুখতেই এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ফ্রি মুভমেন্ট রিজাইম (FMR) অর্থাৎ সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত রুখতেই […]
Amit Shah: ২১ জুলাইয়ের সভাস্থলেই ২৯ নভেম্বর শাহী সভা, রাজ্যের আপত্তিকে কটাক্ষ হাইকোর্টের

আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে বিজেপি। পুলিশের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তা তারা আদালতকে জানাতে পারবে। আগামী বুধবার পরবর্তী শুনানি। আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে জনসভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ […]
World Cup 2023 Final: টি-শার্টে লেখা ‘ফ্রি প্যালেস্তাইন’, মাঠে ঢুকে শাহের সামনে বিরাটকে জড়ালেন প্রতিবাদী যুবক

গোটা বিশ্বজুড়ে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের কালো মেঘ। গাজায় ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। তারই আঁচ এবার এসে পড়ল বিশ্বকাপের মহারণে। প্যালেস্টাইনের সমর্থনে শান্তির বার্তা নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঢুকে পড়লেন এক ভারতীয় সমর্থক। কিং কোহলির কাঁধে হাত রেখে যুদ্ধ বিরোধী বার্তা রাখলেন বিশ্ববাসীর কাছে। ম্যাচের বয়স তখন ১৩ ওভার ৩ বল। ভারত ৩ উইকেট হারিয়ে […]
Amit Shah: দেবীপক্ষে কলকাতায় অমিত শাহ, দ্বিতীয়ায় উত্তর কলকাতার মণ্ডপের ফিতে কাটবেন

এবার উত্তর কলকাতার বিখ্যাত পুজোর উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই অমিত শাহ (Amit Shah) আসছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর সূচনা করবেন তিনি। দলের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে। প্রতি বছরই সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোয় কিছু না কিছু চমক থাকে৷ এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে তারা৷ […]
Sedition Law: দেশদ্রোহ আইনের অবলুপ্তি, ভারতের ফৌজদারি দণ্ডবিধিতে বড় বদলের বিল পেশ শাহের

‘ঔপনেবেশিক শাসনের’ প্রতীক মুছে ফেলতে এবার দেশদ্রোহ আইন (Sedition Law) লুপ্ত করতে চলেছে ভারত সরকার। শুক্রবার সংসদে এমনই ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পরিবর্তে ‘ভারতীয় ন্যায় সংহিতা অ্যাক্ট’ পাশ করাতে চায় সরকার। শাহ জানিয়েছেন, ১৮৬০ সালের ‘ইন্ডিয়ান পেনাল কোড’, ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড’ এবং ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ বদলে হতে চলেছে ভারতীয় ন্যায়সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং […]
Rabindra Jayanti: জোড়াসাঁকোয় গিয়ে বাঙালি আবেগ স্পর্শ করার চেষ্টা শাহের, সঙ্গী শুভেন্দু–সুকান্ত

আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, মঙ্গলবার সকালে বিশ্বকবির বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ। ঘুরে দেখেন রবিঠাকুরের বাড়িও। এরপর জোড়াসাঁকোয় সংগ্রহশালায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠাকুরবাড়ির দেওয়ালে প্রচুর ছবি রয়েছে। সেগুলিও দেখেন অমিত শাহ। এমনকী জোড়াসাঁকোর ভিজিটার্স […]
Amit Shah: চলতি সপ্তাহেই বঙ্গ–সফরে অমিত শাহ, কোথায় করতে চলেছেন জনসভা?

চলতি সপ্তাহেই বাংলায় পা রাখার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর তাই এখন জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বঙ্গ–বিজেপির নেতাদের মধ্যে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অমিত শাহের এই বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ। চলতি বছরে এই প্রথম বাংলায় আসছেন অমিত। এর আগে একাধিক বার তাঁর পশ্চিমবঙ্গ সফরের পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসেই শাহের এ […]