Abhishek Banerjee: ‘আমার অফিসে এসেছিলেন, সিসিটিভি ফুটেজটা আছে’, ঘাটাল থেকে হিরণকে খোঁচা অভিষেকের

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কয়েক মাস আগেও তৃণমূলে আসতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে দলে নেয়নি। রবিবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (দীপক অধিকারী) সমর্থনে প্রচারে গিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘাটালে দেবের সমর্থনে প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওঠে বিজেপি প্রার্থী হিরণ প্রসঙ্গ। […]
Lok Sabha Election 2024: অভিষেকের কেন্দ্রে প্রার্থী নয় ISF-এর, রাজ্যের আট আসনে লড়াই ঘোষণা নওশাদদের

বামেদের সঙ্গে আসন সমঝোতার আগেই ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ডহারবার আসনে লড়বেন তিনি নিজে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন। সংখ্যালঘু ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসও দেখিয়েছিলেন। কিন্তু তিনদফার জোট বৈঠকের পর যে আটটি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ, আপাতত তাতে নাম নেই ডায়মন্ডহারবারের। বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ডহারবার কেন্দ্রটি সিপিএমের জন্যই ছাড়ার […]
Abhishek Banerjee: বিচারপতি থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ! অভিজিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একবারও নাম উচ্চারণ না করে ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করেছেন তিনি। এবার বিজেপি যোগ নিয়ে প্রাক্তন বিচারপতিকে পালটা দিলেন অভিষেক। মঙ্গলবার ইকো পার্কে গিয়েছিলেন অভিষেক। পাশে ছিলেম মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিড বিটুইন দ্য লাইন। উনি তাহলে এটা বললেন, ‘যখন […]
TMC Brigade: হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা, ১০ মার্চ ব্রিগেডে ‘জনগর্জন’ মমতা-অভিষেকের

লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল (TMC)। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকল তৃণমূল। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে এই সভার কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। […]
TMC: ঘাটালে দেবের পাশে তৃণমূল, জেলা সভাপতি থেকে অপসারিত শংকর দলুই

প্রথমে অনীহা, তার পর ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে তারকা সাংসদ দেবের(Dev) ইস্তফা, অভিষেক বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রার্থী হতে রাজি হওয়া – ধারাবাহিক এসব ঘটনার পর রবিবার দেবের পাশে দাঁড়িয়ে ঘাটালে বড়সড় রদবদল ঘটাল তৃণমূল (TMC)। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দলুইকে সরিয়ে দিল দল। তাঁর বদলে নতুন পদে এলেন রাধাকান্ত মাইতি। মনে […]
Sandeshkhali: ‘ভয় দেখাচ্ছে’, শাহজাহান অনুগামী উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত। যে দুই নেতার গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকার মানুষ, তাদের মধ্যে একজন শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য ছিলেন উত্তম। পাশাপাশি, তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন তিনি। উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ ভৌমিক। শনিবার রেড রোডের ধর্না […]
Leaps and Bounds: প্রাথমিকে নিয়োগে ৭.৫ কোটির দুর্নীতি! ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর যোগ খুঁজে পেল ইডি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় নতুন মোড়। মঙ্গলবার আদালতে ইডি জানিয়ে দিল, এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।বিচারপতি অমৃতা সিনহাকে ইডি জানিয়েছে ওই সম্পত্তির মূল্য সাড়ে সাত কোটি টাকা। প্রসঙ্গত, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের […]
PM Modi to Mamata: পা কেমন আছে? বৈঠকের মাঝেই মমতার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদী

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ মুখোমুখি সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা ও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন মমতা। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন বাংলার শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ১১ জন সাংসদ। জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর লাগোয়া ঘরে […]
Kunal Ghosh: মমতা কত দিন মুখ্যমন্ত্রী? তাঁর উত্তরসূরিই বা কে? ‘ভবিষ্যদ্বাণী’ কুণাল ঘোষের

কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি? প্রশ্নটা পাঁচ বছর আগে কিছুটা শক্ত প্রশ্নের পর্যায়ভুক্ত থাকলেও ইদানীং একটি বাচ্চা ছেলেও জানে উত্তরে কার নাম বলতে হবে। যদিও শাসক দলের তরফে খুব নির্দিষ্ট ভাবে, স্পষ্ট করে কিছু ঘোষণা করা হয়নি। বিরোধী নেতারা বারংবার পরিবারতন্ত্রের কথা উল্লেখ করলেও সেকথা প্রকাশ্যে কখনও আনেনি তৃণমূল। এবার কোনও আড়ালই আর রইল না। […]
Mamata Banerjee: মঙ্গলে ‘ইন্ডিয়া’ বৈঠক, বুধে মোদির সঙ্গে সাক্ষাৎ! দিল্লিতে মেগা কর্মসূচি মমতা – অভিষেকের

চারদিনের দিল্লি সফরে তিনটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সূচি চূড়ান্ত হল। আগামীকাল দুপুর তিনটের সময় বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর তিনটের সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১ টার সময় প্রধানমন্ত্রীর […]