এবার সংসদের ‘ঘূর্ণি পিচে স্পিনের’ দায়িত্ব হরভজন! রাজ্যসভার প্রার্থী তালিকায় চমক কেজরির

দিল্লির পর এবার পঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। ক্ষমতায় এসেই এবার রাজ্যসভায় নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ৩১ মার্চ পঞ্জাবের মোট পাঁচটি রাজ্যসভার আসনে নির্বাচন হবে (AAP Rajya Sabha Candidate)। সেগুলিতে এত দিন ছিলেন কংগ্রেসের ২, শিরোমনি অকালি দলের ২ ও বিজেপি-র এক প্রার্থী। সেই সমীকরণ বদলে গিয়েছে। পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের […]
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে পড়ানো হবে ভগবত গীতা, সমর্থন আপ, কংগ্রেসের

গুজরাটের (Gujrat) স্কুল পাঠ্যে এবার থেকে পড়ানো হবে ভগবত গীতা (Bhagavad Gita)। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সিলেবাসে এবার থেকে ভগবত গীতা পড়ানো হবে বলে সে রাজ্যের সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম রাজ্য হিসাবে স্কুল পাঠক্রমে ভগবত গীতাকে (Shrimad Bhagavad Gita) যুক্ত করে ফেলল গুজরাট সরকার। এবার থেকে গুজরাটের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির […]
AAP: পঞ্জাবের জয়কে সামনে রেখে ঝাঁপাচ্ছে আপ, আজ ‘পদার্পণ যাত্রা’

দিল্লি, পঞ্জাব জয়ের পর এবার আম আদমি পার্টি বা আপ-এর (AAP) নজরে বাংলা। রবিবার কলকাতায় পদযাত্রা করবে আপ। বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে অরবিন্দ কেজরিওয়ালের দল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পদার্পণ যাত্রা’। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের […]
Bhagwant Mann: কমেডিয়ান থেকে মুখ্যমন্ত্রীর কুর্সি, ইতিহাস গড়লেন ভগবন্ত মান

অরবিন্দ কেজরিওয়ালের মুখে হাসি ফোটালেন একদা কৌতুকশিল্পী। তিনি আর কেউ নন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। বৃহস্পতিবার ভোট গণনা শুরু হতেই এগিয়ে যাচ্ছিলেন ভগবন্ত। সাত রাউন্ডের গণনার শেষে ভগবন্ত এগিয়ে রয়েছেন ৪৩ হাজারেরও বেশি ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভোট ১৪ হাজারের একটু বেশি। এখনই প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে গেছেন পাঞ্জাবে আপ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। […]
Punjab Election: পঞ্জাবে কেজরির ‘মান’রক্ষা! হারলেন অমরিন্দরও, উড়ে গেলেন সিধু–চান্নিরা

অরবিন্দ কেজরিওয়ালের মুখে হাসি ফোটালেন একদা কৌতুকশিল্পী। তিনি আর কেউ নন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। পাঁচ রাজ্যে বুথফেরত সব সমীক্ষাতেই ইঙ্গিত ছিল পঞ্জাবে বড় ব্যবধানে জয়ী হচ্ছে কেজরির আম আদমি পার্টি (আপ)। ফলাফলেও দেখা গেল ঝাড়ুর ঝড়ে ধরাশায়ী বিরোধীরা। ‘মান’ তো ভগবন্ত রাখলেনই। বাকি কেন্দ্রগুলিতেও আশাতীত ফল করল আপ। পঞ্জাবে আপের লড়াই শুরু হয়েছিল ২০১৪–র […]
Punjab Election: ৯৭ শতাংশ ভোট! প্রাক্তন কমেডিয়ানকে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল AAP

আসন্ন নির্বাচনে পঞ্জাবে আম আদমি পার্টির সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে জানাচ্ছে একাধিক জনমত সমীক্ষা। রাজ্যে ক্ষমতায় এলে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে তাঁরা দেখতে চান, পঞ্জাবের মানুষকেই তা বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। জনতার জবাবের ওপর ভিত্তি করে পঞ্জাব বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভগবন্ত মানকে বেছে নিল আপ নেতৃত্ব। মঙ্গলবারই সেই নাম […]