অবশেষে মুক্তি, দু’বছর বাদে দেশে উঠে যাচ্ছে করোনা বিধিনিষেধ

কোভিডবিধি প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ মোকাবিলায় প্রায় দু’বছর আগে এই বিধিনিষেধ জারি হয়েছিল সারা দেশে। এখন করোনার দৈনিক সংক্রমণ প্রায় তলানিতে এসে ঠেকায় মাত্র দু’টি কোভিড-যথাযথ আচরণ বজায় রেখে বাকি সবকিছুই প্রত্যাহার করে নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দু’বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে প্রথম লকডাউন ঘোষণা করে কেন্দ্র। তারপর […]
নর্দমা পরিষ্কার করে ‘নায়ক’ আপ নেতা হাসিব, অনুগামীরাই করালেন দুধস্নান, ভিডিও ভাইরাল

অনিল কাপুরের ‘নায়ক’ সিনেমার কথা মনে আছে? গুন্ডাদের সঙ্গে মারপিট করে কাদা মাখার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন আমজনতা। সিনেমার সেই দৃশ্যই যেন এবার ফিরিয়ে আনলেন আপ নেতা তথা পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান। রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই তিনি নেমে পড়েছিলেন তা পরিষ্কার করতে। আর কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে […]
Rampuhat Clash: সিট গঠন করল রাজ্য, সরানো হল OC, SDPO-কে

রামপুরহাটে ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য। এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে।অপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজে তদারকি করছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি। এই মুহূর্তে […]
তৃণমূল উপপ্রধান খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট, আগুনে পুড়ে মৃত ১০, অধিকাংশই মহিলা

রাজনৈতিক অশান্তিতে ফের অগ্নিগর্ভ বীরভূমের (Birbhum)রামপুরহাট। রাতের অন্ধকারে গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে রামপুরহাটের (Rampurhat) বগতুই গ্রাম। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা গ্রাম। চলছে রাজনৈতিক চাপানউতোর। আতঙ্কের চাদরে ঢাকা গ্রাম। থমথমে পরিবেশ। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু […]
‘স্ত্রীর পুরুষাঙ্গ রয়েছে’, অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্বামী!

মহিলার বেশে থাকা একজন পুরুষকে বিয়ে করেছেন তিনি! ভারতীয় সংবিধানের ৪২০ ধারায় প্রতারণার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি। অভিযোগ জানানোর সময় ওই মহিলার মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট সাড়া না দিলেও শুক্রবার শুনানি ছিল শীর্ষ আদালতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিচারপতি সঞ্জয় কিষান কউল ও এম এম […]
AAP: পঞ্জাবের জয়কে সামনে রেখে ঝাঁপাচ্ছে আপ, আজ ‘পদার্পণ যাত্রা’

দিল্লি, পঞ্জাব জয়ের পর এবার আম আদমি পার্টি বা আপ-এর (AAP) নজরে বাংলা। রবিবার কলকাতায় পদযাত্রা করবে আপ। বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে অরবিন্দ কেজরিওয়ালের দল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পদার্পণ যাত্রা’। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের […]
Hero Alam: ফের বিতর্কে হিরো আলম, পুলিশের সামনেই ঋণদাতার সঙ্গে হাতাহাতি

বিতর্ক থাকবে আর সেখানে জনপ্রিয় অভিনেতা হিরো আলমের নাম থাকবেনা তা কি আবার হয়! সেই কথাটি যেন সত্যি করে আবারো বিতর্কের শিরোনামে উঠে এলেন বাংলাদেশের এই কৌতুক অভিনেতা। এবারের বিতর্কের বিষয় আরো চমকপ্রদ। এক ব্যক্তির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তিনি। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই। আকাশ নিবির নামে এক ব্যক্তির কাছ থেকে হিরো আলম ৫০ […]
ICC Ranking: অল-রাউন্ডারদের ক্রমতালিকার শীর্ষে জাদেজা, উন্নতি বিরাটেরও

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে ভাল পারফরম্যান্সের ফল পেলেন রবীন্দ্র জাদেজা। আইসিসির ক্রমতালিকায় সেরা অলরাউন্ডার হলেন জাড্ডু। তাঁর পয়েন্ট ৪০৬। আইসিসি র্যাঙ্কিংয়ে দু’ধাপ ওপরে উঠে এলেন ভারতীয় অলরাউন্ডার।শতরান না এলেও ব্যাটারদের তালিকায় ওপরে উঠে এলেন বিরাট কোহলি। দু’ধাপ ওপরে উঠে পাঁচ নম্বরে চলে এসেছেন ভারতের প্রাক্তন নেতা। মোহালি টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট […]
Russia-Ukrain War: মোদীকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন?

ন’ জন বাংলাদেশের নাগরিককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার করেছেন ভারত।এই কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। পাশাপাশি তিউনিশিয়া, নেপাল এবং পাকিস্তানের পড়ুয়াকেও ইউক্রেন থেকে উদ্ধার করেছে।ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ‘অপারেশন গঙ্গা’–এর অধীনে এক নেপালি নাগরিককেও ইউক্রেন থেকে বিমানে চাপিয়ে দিল্লি ফেরানো হয়। ওই ছাত্রের নাম রোশন ঝা। তিনিও […]
Jay Prakash Majumdar : যোগ দিয়েই তৃণমূলের সহ-সভাপতি পদে জয়প্রকাশ মজুমদার

তৃণমূলে যোগ দিয়েই বড় প্রাপ্তি। দলের সহ-সভাপতি হলেন জয়প্রকাশ মজুমদার। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের সদস্য হলেন তিনি। উল্লেখ্য, সোমবারই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। সোমবার সকালে আকস্মিক নজরুল মঞ্চের সামনে […]