Lata Mangeshkar: বাংলায় ১৫ দিন বাজবে লতার গান, সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা মমতার

WhatsApp Image 2022 02 06 at 2.33.00 PM

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Death) স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে সোমবার অর্ধদিবস (Half day Leave) ছুটি বাংলায়। পাশাপাশি আগামি ১৫ দিন রাজ্যজুড়ে বাজবে লতাজির গান। নবান্ন (Nabanna)র তরফে এই ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে প্রয়াত হন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮ টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস […]

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি মুম্বই আদালতের, ২ মার্চের আগে হাজিরার নির্দেশ

cm 2

বুধবার যখন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বই আদালত। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এমনকী ২ মার্চের আগে হাজিরা দেওয়ার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। অভিযোগ? জাতীয় সঙ্গীতের আবমাননা (Insult to National Anthem)। মমতার বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জনসভায় ভুলভাবে জাতীয় […]

মাত্র ৯০০ ট্যুইট করেছি! জবাব পাইনি, মমতার বিরুদ্ধে সোচ্চার ধনখড়ের

mamatajagdeep8496 451

তাঁর কাজ এবং জীবনযাপন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ খারিজ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি, বুধবার মুখ্যমন্ত্রী এবং তাঁদের দলের নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ করেছেন, ‘‘বাংলায় আইনের শাসন নয় শাসকের আইন চলছে। এমন ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।’’ তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তোলা একটিও অভিযোগ প্রমাণিত হলে রাজ্যপাল পদ থেকে তিনি ইস্তফা […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতে হলেন তৃণমূল চেয়ারপার্সন হলেন মমতা ব্যানার্জি

mamata 2 scaled

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা ব্যানার্জি। দলনেত্রীর বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতাকেই দলের চেয়ারপার্সন ঘোষণা করলেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের নীতি মেনেই আজ, বুধবার নেতাজি ইন্ডোরে সাংগঠনিক নির্বাচনের আয়োজন করে তৃণমূল। জেলা নেতৃত্ব ছাড়াও ভিন রাজ্য থেকে এই নির্বাচনে যোগ দিতে এসেছেন নেতারা। যশবন্ত সিনহা, লোকেশ ত্রিপাঠী, […]

Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার, ‘মিথ্যার স্বপ্নফেরি’ – বললেন অমিত মিত্র

DIDI 2

নির্মলা সীতারমনের বাজেটকে কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংসদে বাজেট পেশের কিছুক্ষণের মধ্যেই টুইট করেন তিনি ৷ বলেন, ‘‘‘বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্তির ভাঁড়ার শূন্য ৷ সরকার কথা রাখতে ব্যর্থ ৷ মুদ্রাস্ফিতি ও বেকারত্ব রোধে এই বাজেটে কোনও সংস্থান নেই ৷ ’’ এই বাজেটকে ‘পেগাসাস স্পিন বাজেট’ বলেও কটাক্ষ করেছেন মমতা (Mamata […]

Derek O’ Brien: এবার রাজ্যপালকে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন ডেরেক ও’ব্রায়েন

সোমবার নবান্নে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার রাতেই তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন রাজ্যপালকে। তৃণমূলের সুপ্রিমোর এই পদক্ষেপ দলের আর কতজন অনুসরণ করবেন, তার দিকেই নজর রাজ্যবাসীর। রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন […]

বছরে ৬,০০০ ইন্টার্ন নেবে রাজ্য, ভাতা মিলবে ৫০০০ টাকা, জানুন যোগ্যতা

cm 1

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর রাজ্যের পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, এ বার ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি প্রকল্প আনা হচ্ছে। যার সুবিধা পাবেন কেবল রাজ্যে বসবাসকারী পড়ুয়ারা। প্রকল্পের সম্পর্কে বিশদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘রাজ্য সরকার একটা নতুন প্রকল্পের উদ্বোধন করছে। নাম স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, […]

গালাগালি দিয়ে রোজ টুইট করেন রাজ্যপাল! তাই ব্লক করে দিয়েছি, জানালেন মমতা

mamata dhankar

আরও কর্কশ হচ্ছে নবান্ন ও রাজভবনের সম্পর্ক। রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor Jagdeep Dhankhar) টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। রাজ্যপাল যে নিত্যদিন টুইট করে রাজ্য সরকারকে একের পর এক বিড়ম্বনার মধ্যে ফেলে, তাতেই অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত। সেই কথা সোমবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভাগৃহের […]

School Reopening: সরস্বতী পুজোর আগেই রাজ্যে খুলছে স্কুল-কলেজ, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

mamata banerjee 2

৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ২০২০ সালে করোনার কারণে স্কুল-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। তারপর পড়ুয়াদের স্বার্থে অনলাইনেই চলছে ক্লাস। মাঝে করোনা পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলে ধীরে ধীরে স্কুল খুলতে শুরু করেছিল। […]

WB Govt: সরকারি জমিতে থাকা ধর্মীয় কাঠামো সরাতে হবে, ৮ জেলাশাসককে নির্দেশ নবান্নের

DIDI 2

সরকারি জমিতে ‘অবৈধ’ ধর্মীয় নির্মাণ সরাতে কড়া অবস্থান নিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। নবান্নের (Nabanna) তরফে ৮ জেলার জেলাশাসককে লিখিত আকারে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সরকারি জমি থেকে ‘অবৈধ’ ধর্মীয় নির্মাণ সরিয়ে ফেলে নবান্নে রিপোর্ট পাঠাতে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের (Govt Of West Bengal) সদর দফতর নবান্ন থেকে এই মর্মে জেলাশাসকদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। নির্দেশিকাতে দেখা গিয়েছে, দার্জিলিং, […]