Ben-Gvir : আল-আকসায় বেন-গভিরের নেতৃত্বে শতাধিক ইজরাইলির হানা, ‘আগুন নিয়ে খেলছে’ বলল প্যালেস্টাইন

BEN GIVIR

জেরুজালেম, ২৮ সেপ্টেম্বর: সুক্কোট উৎসবের মধ্যে আল-আকসা মসজিদ চত্বরে ফের উত্তেজনা। ইজরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে সোমবার শতাধিক ইজরাইলি সেখানে প্রবেশ করেন। ইজরাইলি পুলিশের নিরাপত্তায় এই প্রবেশ ঘিরে নতুন করে ইজরাইল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, সকালে প্রায় ৯০০ জন আল-আকসা চত্বরে প্রবেশ করেন। সোমবার ছিল ইহুদিদের সুক্কোট উৎসবের তৃতীয় দিন। […]