Smotrich: পশ্চিম তীরে গাজা মডেলে যুদ্ধের ডাক ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের

জেরুজালেম: গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে, অধিকৃত পশ্চিম তীরেও একই ধরনের অভিযান চালানোর আহ্বান জানালেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি পশ্চিম তীরে ‘যুদ্ধ’ শুরু করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার কথা বলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেটকে দেওয়া সাক্ষাৎকারে স্মোটরিচ পশ্চিম তীরকে বাইবেলের পরিভাষায় ‘জুডিয়া অ্যান্ড সামারিয়া’ হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলের উচিত […]