ভারত ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৬’-এ অত্যাধুনিক M777 Howitzer দিয়ে সরাসরি গোলাবর্ষণের মহড়া চালানো হল। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত এই live firing drill-এ দুই দেশের সেনাবাহিনীর আর্টিলারি পরিচালনা, গোলাবর্ষণের সক্ষমতা এবং পারস্পরিক সমন্বয় তুলে ধরা হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে ভারতীয় সেনাদের আর্টিলারি দল M777 হাউইটজার ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে গোলাবর্ষণের সক্ষমতা প্রদর্শন করে। এরপর মার্কিন সেনারা কামানের অবস্থানে গিয়ে ভারতীয় সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে কামান পরিচালনা, যুদ্ধক্ষেত্রে কার্যকর কৌশল এবং অপারেশনাল অভিজ্ঞতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
আরও পড়ুন : West Bengal ২২ থেকে ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি বাংলায়! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা
India-US military exercise-এর এই পর্বে M777 ব্যবহারের আগে একটি লেকচার ও ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে এই ultra-light howitzer-এর প্রযুক্তিগত ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কামানের অবস্থান নির্ধারণ, স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়, প্রতিপক্ষের গোলাবর্ষণের সময় বিকল্প অবস্থানে সরে যাওয়া এবং গোলাবর্ষণের পর দ্রুত অবস্থান পরিবর্তনের মতো কৌশলও অনুশীলন করা হয়।
M777 হল ১৫৫ মিলিমিটার শ্রেণির একটি অতি হালকা হাউইটজার। প্রচলিত ভারী কামানের তুলনায় কম ওজনের কারণে দুর্গম এলাকায় দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য। মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সাধারণ গোলাবারুদ ব্যবহার করে M777-এর পাল্লা প্রায় ২৪ কিলোমিটার। বিশেষ সহায়ক প্রজেক্টাইল ব্যবহার করলে তা প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। নির্ভুল নিশানাভিত্তিক M982 Excalibur গোলাবারুদ ব্যবহার করলে M777A2-এর পাল্লা প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন : Milan Pradhan: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত